‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আমার যোদ্ধা!’- দিতিপ্রিয়ার অসুস্থতায় মিটে গেল মান-অভিমানের পালা! ভুল বোঝাবুঝি দূরে রেখে অসুস্থ অভিনেত্রীর পাশে দাঁড়ালেন জিতু কামাল!

কিছুদিন আগেই সারা সোশ্যাল মিডিয়াতে জিতু দিতিপ্রিয়াকে (Jitu-Ditipriya) নিয়ে চর্চা চলছিল। তাদের মধ্যেকার ঝামেলা অনেক দূর গড়িয়েছিল। জিতুর সম্পর্কে দিতিপ্রিয়া একাধিক অভিযোগ করেছিল। সেই প্রসঙ্গে জিতু দিতিপ্রিয়ার সঙ্গে একাধিক হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ্যে এনেছিল। এই একটার পর একটা ঘটনাতে বিষয়টা আরো বেশি জটিল হয়ে পড়েছিল সেই সময় গোটা বিষয়টা।
দিতিপ্রিয়া অভিযোগ করেছিলেন জিতু মধ্যরাতে তাঁরে অশ্লীল হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্তর পোস্ট করেছিল দিতিপ্রিয়া। বর্তমানে জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দেখা যাচ্ছে দুজনকে। প্রথমবার এই ধারাবাহিকের হাত ধরে জুটি বেঁধেছিলেন জিতু-দিতিপ্রিয়া। জিতু দিতিপ্রিয়ার চেয়ে বয়সে অনেকটাই বড়। এই ধারাবাহিকে সেই অসমবয়সী সম্পর্কের গল্পই দেখানো হচ্ছিল। মূলত মাস কয়েক হলো এই ধারাবাহিক শুরু হয়েছে।
তারপর তাদের দুজনের মাঝের ঝামেলা মিটে গিয়েছিল। জিতু দিতিপ্রিয়া দুজনেই পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। স্বাভাবিক ভাবে ধারাবাহিকে কাজও করেছিলেন। এরই মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দিতিপ্রিয়া। অভিনেত্রীর পাশে সব ভুল বোঝাবুঝি সরিয়ে দাঁড়ালেন অভিনেতা জিতু কামাল। কিছুদিন আগে তাঁদের মধ্যে মনোমালিন্য দেখা গেলেও বর্তমানে সেই সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নেন তারা।
দিতিপ্রিয়া লিখেছেন, ‘অনেকেই বলছেন জিজ্ঞাসা করছেন ধারাবাহিকে আমায় এখন আগের থেকে ফিকে বা দুর্বল দেখতে লাগে কেন, সকলের উদ্দেশ্যে আমি বলি। আমার নাকে একটি অস্ত্র প্রচার করতে হয়েছে, যা এখনও শুকায়নি। এই মুহূর্তে আমার কথা বলা তো বারণই, এমনকী হাসতে গেলেও আমার অত্যন্ত যন্ত্রণা হয়। তবে এই সবকিছুর মধ্যেও আমি পর্দার সামনে অভিনয় চালিয়ে যাওয়ার চেষ্টা করে গিয়েছি। কারণ আপনাদের ভালবাসা আমার সবচেয়ে বড় শক্তি। সকলকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমায় নিয়ে চিন্তা করার জন্য এবং আমায় ভালবাসার জন্য।’
আরও পড়ুনঃ ঋষির দাদুর ব্লগেই হলো নিশা উজির পর্দা ফাঁস! নিজেদের বাঁচাতে আবারো মিথ্যের আশ্রয় নিল দুই বোন! দুর্ধর্ষ আজকের পর্ব
জিতু, দিতিপ্রিয়ার এই পোষ্টটি নিজের সমাজমাধ্যমে ভাগ করে নিয়ে লেখেন, ‘তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আমার যোদ্ধা। আর দু-একদিনের মধ্যেই আমার সহযোদ্ধা ফ্লোরে ফিরে আসবে,তার সেই শক্তি নিয়ে যা দিয়ে এতদিন আপনাদের মনোরঞ্জিত করেছে। পাশে থাকবেন/ভরসা রাখবেন ওর উপর। জয় মহাকাল’। এই পোস্টের নিচে দিতিপ্রিয়া লেখেন, ‘অনেক ধন্যবাদ সহযোদ্ধা, এইভাবে পাশে থাকার জন্য এই সময়ে। আমরা আবার একসঙ্গে কাজ করব।’ তাদের মধ্যেকার ভুল বোঝাবুঝি মিটে যাওয়া সকলেই বেশ খুশি, জিতুর ব্যবহারেও সকলে বেশ প্রশংসা করছেন।

