পারুলের জীবনে কাঁটা হয়ে বিধলো নতুন শত্রু! ফের কার মুখোমুখি লড়তে হবে তাকে? ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব!

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকতে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়। এই ধারাবাহিকগুলোর মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিক হলো জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta)।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বসু বাড়িতে গোপাল রুক্মিণীর বিয়ের অনুষ্ঠানের আয়োজন করছিল পারুল রায়ান সকলে মিলে। তাই সেই নিয়ে ব্যস্ত ছিল সকলে। এরই মাঝে পারুলের কাছে পারুলের মায়ের ফোন আসে। পারুলের মা জানায় তার বাবাকে মিথ্যে চুরির অপবাদে থানায় ধরে নিয়ে গেছে। পারুল তো এই কথা শুনে এতটুকু সময় নষ্ট না করে ছুটে যায় ন্যাড়াগোয়ালে সঙ্গে রায়ান যায়। সকলের সাথে কথা বলতে পারে কি হয়েছে আসল ঘটনা জানতে পারে। এরপরে পারুল তার বাবার সাথে কথা বলে এবং বাবাকে কথা দেয় তার বাবাকে নির্দোষ প্রমাণ করে বাড়ি নিয়ে যাবে।

প্রতিবারের মতো পারুল তো রায়ানের সাহায্য চায়। পারুলের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় রায়ান। কারণ পারুল যতবার বিপদে পড়েছেন রায়ান তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পারুলের দিকে। তাই পারুল প্ল্যান করে তার বাবাকে বাঁচাতে গেলে তাদের এই ছদ্দবেশে কারচুপি করে আসল সত্যিটা বার করতে হবে। এরপরেই পারুল ছদ্মবেশে ঐ জমিদার বাড়িতে যায় তাদের ভয় দেখাতে। ঠাকুর মশাইকে অপমান করার জন্য কুলো দেবতা অসন্তুষ্ট হয়েছে বলে তাদের উপরে অভিশাপ নেমে আসবে। এমন কথাই বলে পারুল। আর এই কথা শুনে তো সিংহ বাড়ির সকলে ভয় পেয়ে যায়।
এবার পারুল রায়ানের সাহায্য নিয়ে সিংহ রায় বাড়িতে রাতের অন্ধকারে যায় এবং সেখানে গিয়ে তাদের ঠাকুর ঘরে থাকা সমস্ত সোনা পারদে চুবিয়ে তার রং পাল্টে দেয়, পারদের সোনা চুবানোর ফলে সোনার সব রং ফ্যাকাস হয়ে যায়। আর সেই দৃশ্য দেখে তো ভয় পেয়ে যায় জমিদার পরিবারের সকলে। দেবতার অভিশাপ ভেবে তারা ঠাকুর মশাইকে আবারও ফিরিয়ে আনার কথা ভাবে। এরপরেই ওই জমিদার বংশের ছেলেই যে কানের দুল সরিয়েছে সে কথা স্বীকার করে পারুলের ভয়ে। আর সঙ্গে সঙ্গে তারা ছুটে যায় থানায়। থানায় গিয়ে ঠাকুর মশাইকে তারা ফিরিয়ে আনে, সকলের সামনে ক্ষমা চায় ঠাকুর মশাইয়ের কাছে।
আরও পড়ুনঃ ফুলকিকে বিপদে ফেলতে তাইজির নতুন প্ল্যান! তাইজির পেছনে লুকিয়ে থাকা রুদ্রর আসল উদ্দেশ্য ধরে ফেলল ফুলকি! দুর্ধর্ষ আজকের পর্ব
এরপরে ঠাকুরমশাইকে সম্মানে ফিরিয়ে নিয়ে গিয়ে তারা আবারও তাদের কুলো দেবতার পূজা শুরু করে। বারবার ঠাকুর মশাইকে অনুরোধ করে তাদেরকে কুলো দেবতাকে তুষ্ট করার জন্য। এরপর আবারো ছদ্মবেশে হাজির হয় পারুল আর সোনা ফিরিয়ে আনার উপায় বলে দেয়। পারুলকে ছদ্মবেশে দেখে তার বাবা তো চিনতে পারে। কিন্তু আর কেউ বুঝতে পারেনি। এবারে দেখার অপেক্ষা নতুন কোন বিপদ অপেক্ষা করছে পারুলের জন্য।

