ফুলকিকে বিপদে ফেলতে তাইজির নতুন প্ল্যান! তাইজির পেছনে লুকিয়ে থাকা রুদ্রর আসল উদ্দেশ্য ধরে ফেলল ফুলকি! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক দর্শকদের পছন্দের তালিকায় রয়েছে। টিআরপি তালিকাতেও এই ধারাবাহিকে সবসময় প্রথম পাঁচে দেখা যায়। ধারাবাহিকটিতে প্রতিদিনই টানটান উত্তেজনা পর্ব দেখানো হয়। বর্তমানে প্রতিটি এপিসোডেই বেশ জমজমাট হয়ে উঠেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, লাবণ্যকে কিডন্যাপ করে ফুলকিকে নিজের কবজায় আনবেন তিনি। রুদ্র তিওয়ারিকে ভালো করে বুঝিয়ে দেয় তাইজির যেন কোন ক্ষতি না হয় সেটা দেখার জন্য। তার গোপন ডেরাগুলিতে সমস্ত অস্ত্র ব্যবস্থা আছে তাইজি যেন সেখানেই আশ্রয় নেয়। এরপরে লাবণ্য বাড়ি ফেরার পথে তাইজির ফাঁদে পড়ে। ফুলের গন্ধ শুকিয়ে লাবণ্যকে অজ্ঞান করে কিডন্যাপ করা হয়। এদিকে বাড়িতে তমাল চিন্তা করতে করতে ফুলকিকে ফোন করে সবটা জানায় ফুলকি অংশুকে নিয়ে পৌঁছে যায় ওই এলাকায়।

Phulki, Zee Bangla, Bengali Serial, Bengali television, Phulki New Episode, Devyani Mondal, Abhishek Bose, Actress , Actor, Phulki Today's Episode 18 October, ফুলকি, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, ফুলকি নতুন এপিসোড, দিব্যানি মন্ডল, অভিষেক বোস, অভিনেতা, অভিনেত্রী, ফুলকি ১৮ অক্টোবর এপিসোড

এরপর পিয়াল, তমাল, ফুলকি আর অংশু মিলে তন্ন তন্ন করে ওই জায়গাতে খুঁজতে থাকে যেখানে লাবণ্যর শেষ ফোন ট্র্যাক পাওয়া গিয়েছে। এরপরে সেখানে ফুলকি লাবণ্যর ঘড়ি পড়ে থাকতে দেখে সেই সূত্র ধরে এগোতে এগোতে লাবণ্যর গাড়িটাও দেখতে পায়। গাছের লতা পাতা সবকিছু দিয়ে গাড়িটা এমন ভাবে ঢাকা ছিল যাতে কেউ দেখতে না পায়। এদিকে ওই এলাকায় আর কাউকেই দেখতে পাচ্ছিল না তারা। এরপরই ফুলকি পায়ের আওয়াজ পায় সেই শুনতে পেয়ে তারা লুকিয়ে পড়ে আড়ালে। তারপর সেখানে উপস্থিত গুন্ডাদের উপর হামলা করে ফুলকিরা। আর গুন্ডাদের উপরে চাপ দিতে থাকে সত্যি কথা বলার জন্য।

প্রথমে খুব স্বাভাবিক গুন্ডারা মুখ খুলছিল না। এরপরে পুলিশ এবং ফুলকির ঘুষির ভয়ে জানায় তারা কারোর হয়ে কাজ করছিল। এরপর যেখানে লাবণ্যকে আটক করেছিল সেখানে পৌঁছায়। একটি বন্ধু গুদাম ঘরে গিয়ে ফুলকিরা সেখানে গিয়ে খুঁজে পায় লাবণ্যকে অজ্ঞান অবস্থায়। অনেক চেষ্টা করেও লাবণ্যর জ্ঞান ফেরাতে পারে না ফুলকিরা। তারপর সেখানে হাজির হয় তাইজি। আর সেখানেই তাইজির মুখোমুখি হয় ফুলকি।

আরও পড়ুনঃ বিরাট দুঃসংবাদ! প্রয়াত পরিচালক গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ! স্ত্রীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন পরিচালক!

তাইজি বিষয়টা জানতে পেরেই সেখানে এসেছিল। এরপরে গুন্ডাদের নিয়ে ফুলকিদের উপরে আক্রমণ করেন তিনি। কিন্তু ফুলকি তো মাথা নত করার মেয়ে নয়। সে এতটুকু ভয় পায় না, পিছিয়ে আসার বদলে ফুলকি তাইজির দিকে সাহস নিয়ে এগিয়ে যায় এবং তাকে সরাসরি চ্যালেঞ্জ করে। এদিকে ফুলকি নিজের পরিচয় দিলেও তাইজি নিজের পরিচয় দেয় না। ফুলকি তো বুঝতে পারে না কে এই মহিলা কেনই বা তাদের সাথে শত্রুতা করছে। ওদিকে তাইজি ফুলকিকে বিপদে ফেলতে আবারো নতুন করে ষড়যন্ত্র শুরু করে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button