নিশা উজির আসল পরিচয় খুঁজতে গিয়ে বেরিয়ে এলো ভয়ংকর তথ্য! তবে কি বদলা নেওয়ার আগেই ভেস্তে গেল নেশা উজির সব প্ল্যান! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন শুরু হওয়া বেশ কিছু ধারাবাহিকের মধ্যে অন্যতম একটি হলো জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েক সপ্তাহ হল। ইতিমধ্যেই দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে ধারাবাহিকটি (Bengali Serial)। দুই বোনের ভিন্ন জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে ধারাবাহিকে। গল্পে নায়িকা চরিত্রে রয়েছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity) এবং অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নিশা এবং উজি ঠিক করা বাংলো বাড়িতে চলে যায়। যাতে কোনো রকম সন্দেহ না করে ব্যানার্জি পরিবারের লোকজন। আর তাদের সাজানো নকল বাবা কে ভালো মতো অভিনয় করতে বলে। কারণ তিনি আরেকটু হলেই গন্ডগোল করে দিচ্ছিলেন সকলের সামনে। উজিকে অনেক বোঝানোর পরে উজি তৈরি হয়ে নেয় ঋষিদের বাড়িতে যাওয়ার জন্য। নিশা উজি সঠিক সময় ঋষিদের বাড়িতে পৌঁছে যায়। ওদিকে ঋষির মা তো অতিথি আপ্যায়নের সমস্ত ব্যবস্থা করে রেখেছে। নিশা এবং উজি আসবে বলে তাতে আদর যত্নে কোন ত্রুটি রাখতে চাইছে না তিনি।

ওদিকে ঋষিও একেবারে তৈরি হয়ে গেছে। প্রতিবার যেমন ঋষিকে টেনে টেনে নিয়ে আসতে হয়, এবারে কিন্তু ঋষি নিজে থেকেই তৈরি হয়ে বসে আছে। ঋষির মা বুঝতে পেরেছে এই মেয়েকেই ঋষির মনে ধরেছে। ওদিকে ঋষির কাকিমা তো নিজের দিদির মেয়েকে ঋষির সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাই জন্য রেস্টুরেন্ট থেকে খাবার কিনে এনে মিথ্যা নাটক করছে। আর ওই খাবার খেয়ে সকলেই বুঝে গিয়েছে যে এই রান্না তাদের প্রিয় রেস্টুরেন্টের।

এদিকে উজি এবং নিশাকে হঠাৎ এভাবে কলকাতাতে দেখে ঋষির মেসোমশাই এবং জামাইবাবুর বেশি সন্দেহ হয়। তাদের খোঁজখবর নেওয়ার কথা জানিয়ে দেন। নিশা উজি ব্যানার্জী বাড়িতে ঢুকে নিজের ভালো ব্যবহারের মাধ্যমে আবারো সকলের মন জিতে নেয়। তারপর আলাপ পর্ব চলতে থাকে। একে অপরের পরিচয় দেয় তারা। কি করে না করে সমস্ত খুঁটিনাটি জানতে চায় ঋষির মেসো এবং জামাইবাবু। কারণ তাদের সন্দেহ হচ্ছে দুজনকে নিয়ে।

আরও পড়ুনঃ বিনোদন দুনিয়ায় শোকের ছায়া! পৃথিবীকে চিরবিদায় জানিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় অভিনেত্রী সামান্থা! অপূরণীয় ক্ষতির সম্মুখীন চলচ্চিত্র জগৎ!

এইজন্য ঋষির মেসোমশাই এবং জামাইবাবু খুঁটিয়ে প্রশ্ন করতে থাকে। আর নিশা তো সমস্ত প্ল্যান করে এসেছে। তাই সবকিছুর জবাব একেবারে ঠোঁটের ডগায় লেগে আছে তাদের। তাই সন্দেহের কোন অবকাশ নেই। এদিকে নিশারা কোন কোম্পানির মালিক সেই কোম্পানির নাম জেনে ঋষির দিদিকে পাঠিয়ে সেই কোম্পানি সম্পর্কে সমস্ত খোঁজখবর নিতে বলে। কিন্তু ঋষির দিদিও সমস্ত খোঁজখবর নিয়ে জানতে পারে একেবারে সত্যি কথা বলছে নিশা এবং উজি। এভাবেই একের পর এক ধাপ পেরিয়ে নিজেদের লক্ষ্যে পৌঁছাচ্ছে দুই বোন। এবারে দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button