ছিলেন তরুণ মজুমদারের প্রিয় অভিনেতা! “পথভোলা” ছবিতে তার অভিনয় ছিল মনে রাখার মত! কাজের অভাবে আজ ভুগতে হচ্ছে অর্থ কষ্টে! কোথায় হারিয়ে গেলেন জনপ্রিয় অভিনেতা তুহিন ব্যানার্জি?

বহুবার বহু মানুষের কাছেই শোনা গিয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জীবন অনিশ্চিত। টেলিভিশনের পর্দায় (Bengali television) এমন অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছেন। একটা সময় সেই অভিনেতা অভিনেত্রীরা টেলিভিশনের পর্দায়, বড় পর্দায় দাপিয়ে অভিনয় করলেও বর্তমান সময়ে আর তাদের দেখা যায় না নতুন কোন ধারাবাহিক বা ছবিতে। সেরকমই একজন জনপ্রিয় অভিনেতা হলেন তুহিন ব্যানার্জি (Tuhin Banerjee)।
পথভোলা ছবিটির কথা আশা করি অনেকেই মনে আছে। পাঁচ বন্ধুর এক অসাধারণ গল্প ফুটিয়ে তোলা হয়েছিল পর্দায়। ওটাই ছিল তুহিন ব্যানার্জির প্রথম ছবি। ছবিতে তাপস পাল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অভিষেক চট্টোপাধ্যায়, শক্তি ঠাকুরের মতন বড় বড় তারকারা অভিনয় করেছিলেন। অসাধারণ অভিনয়ের মাধ্যমে তুহিন সকলের মনে জায়গা তৈরি করে নিয়েছিলেন। তরুণ মজুমদারের অত্যন্ত প্রিয় একজন অভিনেতা ছিলেন তুহিন ব্যানার্জি।
কিন্তু সেই অভিনেতা আজ দীর্ঘ কয়েক বছর হলো হারিয়ে গিয়েছেন পর্দা থেকে। নিজের এই দীর্ঘ ৬৫ বছরে তুহিন গত ১১ বছর ধরে কর্মহীন। ভুগছেন অর্থ কষ্টে। পাশাপাশি শরীর বাসা বেঁধেছে নানা রোগ। উচ্চ রক্তচাপ, রক্তে চিনির মাত্রার আধিক্য, রয়েছে হৃদ্রোগ-সহ আরও অনেক কিছু। মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। রক্ত চলাচল ব্যাহত হওয়ায় তাঁর দুই পায়ে গ্যাংগ্রিন। হাঁটু থেকে দুটো পা-ই বাদ চলে যেত। চিকিৎসকেরা সদ্য অস্ত্রোপচার করে বাঁচিয়েছেন তাঁর দুটো পা।
বর্তমানে বর্ধমানের বাড়িতেই থাকেন তুহিন ব্যানার্জি এবং তার পরিবার। তাঁর স্ত্রী ও এক ছেলের কাছে। একমাত্র সন্তান ছোটখাটো ব্যবসা করেন। তাতে কোন রকমে তাদের দিন চলে যায়। কিন্তু বেশিদিন আর এভাবে চালাতে পারছেন না। একসময় যিনি দেবশ্রী রায়ের বিপরীতে হিন্দি ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করেছেন আজ তিনি কর্মহীন। এটা একজন অভিনেতা হিসেবে অসহ্য যন্ত্রণার।
আরও পড়ুনঃ নিশা উজির উপরে সন্দেহের নজর! সতর্ক হয়ে গেল ঋষির পরিবারের! দুই বোনের পর্দা ফাঁ’স করতে গুন্ডা লাগালো ঋষির মেসোমশাই! দুর্ধর্ষ আজকের পর্ব
একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘প্রত্যেক মাসে ওষুধের খরচ ২০ হাজার টাকা। আমার কোনও আয় নেই। গত দু’বছর ধরে তাই ওষুধ খেতে পারছি না। চিকিৎসকেরা বকাবকি করছেন। কিন্তু কী করব!’ ভাস্বর চট্টোপাধ্যায় সম্প্রতি সমাজমাধ্যমে তুহিনবাবুর হয়ে সাহায্য প্রার্থনা করেছেন সকলের কাছে।

