নিশা উজির উপরে সন্দেহের নজর! সতর্ক হয়ে গেল ঋষির পরিবারের! দুই বোনের পর্দা ফাঁ’স করতে গুন্ডা লাগালো ঋষির মেসোমশাই! দুর্ধর্ষ আজকের পর্ব

ধারাবাহিক (Bengali Serial) বর্তমানে সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে বাড়ির মা, কাকিমা, জেঠিমারা বিকেল বেলায় নিজেদের সমস্ত কাজ সেরে রেখে টেলিভিশনের (Bengali Television) সামনে বসে পড়ে নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি দেখার জন্য। ধারাবাহিকগুলি তাদের বিনোদনের প্রতি অংশ হয়ে ওঠে। তাই জন্য ধারাবাহিক হলো বিনোদন জগতের একটি পিলার। জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হবে একটু নতুন ধারাবাহিক হলো জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। ধারাবাহিকে নায়িকা চরিত্র রয়েছে সকলের প্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অভিনেত্রী শ্রুতি দাস। তাদের বিপরীতে নায়ক চরিত্রে রয়েছে অভিনেতা অভিষেক বীর শর্মা।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, দুই বোনকে ছদ্মবেশে দেখেও ঋষি মা আর অন্যরা কিছু আন্দাজ করতে পারেনা। ঋষির মা নিজে থেকে আলাপ করতে চলে আসে নিশা উজির সাথে। তাদের নকল পরিচয় দেয় তাদের পরিবার সম্পর্কে সমস্ত নকল খবর দেয়। উজিকে দেখে প্রথমবার ঋষির মায়ের বেশ পছন্দ হয়েছে। ঋষি বারবার উজিরকে দেখে আসানসোলের কথা মনে করে। তাই কৌতুহল ধরে রাখতে না পেরে সরাসরি উজিকে প্রশ্ন করে বসে এর আগে কখনো তারা কলকাতায় বা তার আশেপাশে এসেছে কিনা। ঋষি যে সন্দেহ করছিল সেটা প্রথমেই বুঝতে পেরেছিল উজি। যদিও কোন রকমে ঋষির কথা কাটিয়ে দেয় উজি।

এরপরে নাম্বার দেওয়া নেওয়া হয়। ঋষির মা নিজেই উজির নাম্বার নিয়ে নেয়। তারপর নিজে থেকেই দুই বোনকে নিমন্ত্রণ করে তাদের বাড়িতে আসার জন্য। আর নিশাকে জানিয়ে দেয় উজিকে প্রথমবার দেখেই তার মায়ের ভীষণ পছন্দ হয়েছে। এরকম আধুনিক শিক্ষিত মেয়ে তিনি নিজের ছেলের জন্য খুঁজছিলেন। নিশা এটা ভেবে খুশি হয় যে তাদের প্রথম প্ল্যান সফল হয়েছে, ঋষির মা তাদের ফাঁদে পা দিয়েছে।

ওদিকে বাড়িতে এসে নিজেকে কিছুতে শান্ত করতে পারছে না উজি। বারবার সমস্ত ঘটনার কথা মনে পড়ছে। আসলে ঋষির মা তো মানুষটা খারাপ নয়। খুবই ভালো একজন মানুষ। কিন্তু নিশা উজি আসল সত্যিটা জানেই না। যার কারণে গোটা ব্যানার্জি পরিবারের উপরে তাদের রাগ রয়েছে। কিন্তু উজির মন খুঁতখুঁত করছে ঋষির মায়ের ব্যবহার দেখে। তারা ঠিক করছে কিনা বারবার ভাবতে থাকে উজি। তারপর নিশা এসে উজিকে সাহস যোগায়, তাকে শক্ত হতে বলে। আর জানিয়ে দেন বড়লোকেরা বড়লোকদের দেখলে ভালো ব্যবহার করে। তাই ঋষির মায়ের ব্যবহারে যেন যে ভুলে না যায় উজি যে তাদের বাবার মৃত্যু পেছনে কারা দায়ী।

আরও পড়ুনঃ ‘ভাইফোঁটার মানে ওরা বোঝেনা, ওদের তো নজর থাকবে মিষ্টির প্লেটের উপর!’- কবীর কাভিয়ার প্রথম ভাইফোঁটা! ছেলে মেয়ের দুষ্টুমি নিয়ে কি বললেন কোয়েল মল্লিক?

এরপরে নিশা এবং উজি ঠিক করা বাংলো বাড়িতে চলে যায়। যাতে কোনো রকম সন্দেহ না করে ব্যানার্জি পরিবারের লোকজন। আর তাদের সাজানো নকল বাবা কে ভালো মতো অভিনয় করতে বলে। কারণ তিনি আরেকটু হলেই গন্ডগোল করে দিচ্ছিলেন সকলের সামনে। উজিকে অনেক বোঝানোর পরে উজি তৈরি হয়ে নেয় ঋষিদের বাড়িতে যাওয়ার জন্য। এদিকে ঋষি এবং নিশাকে হঠাৎ এভাবে কলকাতাতে দেখে ঋষির মেসোমশাই এবং জামাইবাবুর বেশি সন্দেহ হয়। তাদের খোঁজখবর নেওয়ার কথা জানিয়ে দেন। এবারে দেখার আগামী পর্বে কি হয়।

Back to top button