অবশেষে দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু রামপ্রসাদ! প্রথম পর্বেই বাজিমাত করল ‘রামপ্রসাদ’, প্রত্যেকের অভিনয় থেকে সাজসজ্জা দেখে মন্ত্রমুগ্ধ দর্শক

প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রকাশ পেল রামপ্রসাদ ধারাবাহিকের প্রথম পর্ব। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল চলতি মাস থেকেই শুরু হতে চলেছে স্টার জলসার বহুল প্রতীক্ষিত ধারাবাহিক রামপ্রসাদ। এই সিরিয়ালের মূল চরিত্রে দেখা যাচ্ছে সব্যসাচীকে। দীর্ঘদিন ধরেই এই ধারাবাহিকের জন্য অপেক্ষা করছিলেন অভিনেতার অনুরাগীরা। মহাপীঠ তারাপীঠ সিরিয়ালের পর বড় একটা ব্রেক নিয়েছিলেন তিনি। ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটা সামলে আবারও কাজে ফিরছেন তিনি।

এর আগে করা ‘মহাপীঠ তারাপীঠ’ ধারাবাহিক বামাক্ষ্যাপার চরিত্র জনপ্রিয়তা পেয়েছিল আকাশ ছোঁয়া। আর সেই চরিত্রে তাঁর অভিনয় রীতিমতো মন কেড়েছিল দর্শকের ৷ এবার তাঁকে দেখা গেলো রামপ্রসাদের চরিত্রে৷ ওদিকে রামপ্রসাদ সেনের স্ত্রী শর্বাণীর ভূমিকায় দেখা যাবে সুস্মিলি আচার্যকে। ভারী গয়না আর লাল ঢাকাই জামদানি শাড়িতে তিনি একেবারে পাক্কা গিন্নি।

ধারাবাহিকে রামপ্রসাদের বাল্যলীলা উঠে আসবে না । বরং উঠে আসবে তাঁর বিবাহ পরবর্তী জীবন এবং সঙ্গীত জীবন। ধারাবাহিকে মা কালীর ভূমিকায় দেখা যাবে পায়েল দেকে। এবার এই ভক্তি রসসিক্ত কাহিনি কেমনভাবে দর্শকদের মন কাড়ে সেটাই দেখার ৷ একইসঙ্গে সব্যসাচী কীভাবে নিজেকে ভেঙে আবার নতুন করে গড়ে তোলেন, তাও দেখতে মুখিয়ে থাকবেন অনুরাগীরা ৷ ধারাবাহিকের সঙ্গীত পরিচালনায় দেবজিৎ রায়।

এই ধারাবাহিকের প্রথম পর্বের দৃশ্য এবং অভিনয় দুই ছিল অসাধারণ। ঠিক যেমনটা মানুষ চেয়েছিলেন বা কল্পনা করেছিলেন তেমনটাই দেখা গেল ধারাবাহীকে। অসাধারণ লাগছিল রামপ্রসাদের রূপে সব্যসাচীকে। আর সুস্মিলি আচার্য্যর বিষয় তো কোন কথাই হবে না। তাকে শাড়ি এবং ভারী গয়না একদম মা লক্ষ্মীর মত দেখাচ্ছিল। প্রথম পর্বের সব চরিত্রদের দেখা যায়নি তাদের দেখার জন্য দর্শকদের পরবর্তী পর্ব গুলি নজর রাখতে হবে।
প্রথম পর্ব ও প্রকাশ পেতে আনন্দে মেতে উঠলেন সব্যসাচী ও সুস্মিলির ভক্তরা। প্রশংসায় ভরে গেল সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স। কেউ লিখেছেন “অসাধারণ লাগছিল দুজনকে”, আবার কেউ মন্তব্য করেছেন “এতদিন ধরে যে অপেক্ষা করছিলাম তা সার্থক হলো”। কারোর কথা অনুযায়ী “রামপ্রসাদ রূপে সব্যসাচী ছাড়া আর কাউকে মানাতেই না”। প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।

