কমলিনীকে সাক্ষী রেখে রেজিস্ট্রি পেপারে সই করল নতুন-পার্বতী! বন্ধুর সংসার গুছিয়ে দিয়ে পৃথিবীকে বিদায় জানালো কমলিনী! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

স্টার জলসার (Star jalsha) পর্দায় মাস কয়েক আগেই শুরু হয়েছে একটি একদম অন্য ঘরানার ধারাবাহিক (Bengali Serial)। আর সেই ধারাবাহিকটি হলো চিরসখা (Chirosokha)। দীর্ঘদিন পর এই ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনের পর্দায় ফিরেছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। এছাড়াও ধারাবাহিকে একেবারে অন্যরকম একটি চরিত্রে দেখা যেতে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা।

ধারাবাহিকে একটি অন্যধরনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে প্রথমদিন থেকেই। ছবিটি প্রযোজনা করেছেন এবং গল্পের লেখিকা হল লীনা গঙ্গোপাধ্যায়। চলতি মাসের ২৭শে জানুয়ারি থেকে স্টার জলসার পর্দায় শুরু হয়েছে চিরসখা ধারাবাহিকটি। ধারাবাহিকটি একেবারে অন্য ধরনের গল্প নিয়ে শুরু হয়েছে। এই ধারাবাহিকের গল্পের সঙ্গে বাকি আর পাঁচটা ধারাবাহিকের গল্পের কোন মিল নেই। ধারাবাহিককে প্রথমবার জুটি বেধেছেন অভিনেত্রী অপরাজিতা এবং অভিনেতা সুদীপ।

Aparajita Ghosh Das

ধারাবাহিকের গল্প কমলিনী এবং স্বতন্ত্রের জীবন নিয়ে এগিয়ে চলেছে। বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে ঘটনাচক্রে নতুনের সাথে মিথ্যে বিয়ে হয়েছে পার্বতীর। পার্বতী নিজেই নিজের হাতে সিঁদুর পড়ে সকলের কাছে দাবি করছে নতুন তাকে বিয়ে করেছে। নতুন প্রথম দিকে চুপ থাকলেও পড়ে আসল সত্যি সকলকে জানায়। কিন্তু পার্বতী এখন সত্যি স্বীকার করতে নারাজ। সে দাবি করছে নতুন তাকে বিয়ে করেছে এখন অস্বীকার করছে।

নতুনের বাড়িতে জোর করে থাকছে পার্বতী, নতুন তাকে নানান ভাবে অপমান করছে বাড়ি থেকে চলে যেতে বলছে। কিন্তু তাও নতুনের সমস্ত অপমান সহ্য করে নতুনের বাড়িতে পড়ে রয়েছে। এদিকে নতুনকে অবিশ্বাস করছে কমলিনী। এসবের জন্য কমলিনী বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এরই মাঝে প্রকাশ্যে এসেছে নতুন প্রোমো ভিডিও।

আরও পড়ুনঃ পালিত বাবার ঘাড়ে মিথ্যে চুরির অপবাদ! মাকে খুঁজতে যাবার পথে ফের বাধা! পারুলের রোষের মুখে শিরিনের মা! দুর্ধর্ষ আজকের পর্ব

প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে নতুন এবং পার্বতীর রেজিস্ট্রি ম্যারেজ করার আয়োজন করা হয়েছে। তারজন্য পার্বতীকে সুন্দর করে তৈরি করে দিচ্ছে বর্ষা। কিন্তু এই আইনি বিয়েতে পার্বতীর বাড়ির কেউ সাক্ষী হিসেবে আসেনি তাই পার্বতী বর্ষাকে সাক্ষী দেওয়ার কথা বলে। আর ওইদিকে নতুন কমলিনীকে সাক্ষী হিসেবে কাগজে সই করায়। বুকে পাথর চাপা দিয়ে কমলিনী সই করে। এভাবেই কি তবে আলাদা হয়ে যাবে নতুন এবং কমলিনীর পথ?

Back to top button