‘বলেই দিয়েছিল আর আসতে হবে না…নিজের পেট চালাতে সিরিয়ালটাই বেছে নিলাম’ ‘ওটা ছেড়ে দিতে বাধ্য হলাম…’- থিয়েটারের প্রতি ভালোবাসা অগাধ! পেটের দায় সিরিয়ালকেই বেছে নিয়েছিলেন সাগ্নিক চ্যাটার্জি!

ফিল্ম ইন্ডাস্ট্রির (Film Industry) অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সাধারণ মানুষের আগ্রহ অনেক বেশি। তাদের জীবনে কি হচ্ছে, কি না হচ্ছে সবকিছু জানতে আগ্রহী থাকেন ভক্তরা। সেরকমই একজন জনপ্রিয় অভিনেতা হলেন সাগ্নিক চ্যাটার্জি (Sagnik Chatterjee)।

দীর্ঘ কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন সাগ্নিক। বড় পর্দা হোক বা ছোট পর্দা সব জায়গাতেই অভিনয় করেছেন। আর নিজের দক্ষ অভিনয়ের পরিচয় দিয়েছেন বারবার। অভিনেতা বেশিরভাগ সময় আমরা নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখেছি। তবে মাঝে মধ্যে পজিটিভ চরিত্রেও ধরা দিয়েছেন। শেষবার অভিনেতাকে দেখা গিয়েছিল স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অভিনয় করতে। তারপরে সেভাবে আর কোন ধারাবাহিকে ধরা দেননি অভিনেতা।

সম্প্রতি এক পড কাস্ট শোতে এসে অভিনেতা জানিয়েছেন কিভাবে তার থিয়েটারের সাথে যুক্ত হবা কিভাবে পেট চালানোর জন্য থিয়েটার থেকে সরে এসে ধারাবাহিক জগতে যুক্ত হওয়া। অভিনেতার অভিনেত্রীদের জীবন সব সময় খুব একটা সহজ হয় না। বর্তমান সময় টিকে থাকার লড়াইটা ভীষণই কঠিন সাগ্নিকের ক্ষেত্রেও তাই ছিল অভিনেতা জানিয়েছেন প্রথমবার চন্দন সেন এর হাত ধরে তিনি থিয়েটার জগতে পা রেখেছিলেন চন্দন সেন না থাকলে তা থিয়েটার করা হতো না।

অভিনেতা জানান, ‘একদিন হঠাৎ করে চন্দন সেন আমাকে ফোন করেন ফোন করে বলেন একটা থিয়েটার করছি সেখানে ব্লুটার্স চরিত্রে তোকে ভাবছি। প্রথমে আমি বিশ্বাস করতে পারিনি। আমি অবাক হয়ে বলেছিলাম আমি সাগ্নিক বলছি, চন্দন সেন তখন বলেছিলেন হ্যাঁ তোকেই আমি ভাবছি। তোর চেহারার গঠন যেমন চরিত্রটার জন্য তোকে মানাবে। তারপর সেই প্রথম আমার থিয়েটারে কাজ করা। একেই একাডেমী অফ ফাইন আর্ট এ শো। তার উপরে সব্যসাচী চক্রবর্তী, চন্দন সেন, শান্তিলাল মুখার্জির মতো বড় বড় অভিনেতাদের সাথে কাজ করতে হবে কিন্তু সে যাত্রায় আমি উত্তরে গিয়েছিলাম।’

কিন্তু থিয়েটার করতে করতে হঠাৎ করে মাঝপথে থিয়েটার ছাড়তে হয়েছিল। পেটের দায়ে, পরিবার চালাতে। সেই প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘থিয়েটার ছাড়তে হয়েছিল আমাকে পেটের দায়ে, সংসার চালানোর জন্য টাকার দরকার ছিল। থিয়েটার করলে তখন সেভাবে টাকা পাওয়া যেত না। তাই আমাকে থিয়েটারটা ছাড়তে হয় বাধ্য হয়ে। ধারাবাহিককে কাজ করার সময় আমাকে বলা হয়েছিল নয় ধারাবাহিক কর নয় থিয়েটার। শুটিংয়ের ফাঁকে আমি রিহার্সালের জন্য তোমাকে ছাড়তে পারবো না। তাই বাধ্য হয়ে আমাকে ধারাবাহিককে বেছে নিতে হয়।’

আরও পড়ুনঃ ‘উনি আমার বাবার নামে ক’লঙ্ক!’- কটাক্ষের তীব্র জবাব দিলেন শ্রুতি! ‘সাইড রোল না করলে…’- বাধ্য হয়েই পার্শ্ব চরিত্রে অভিনয়! কি বললেন অভিনেত্রী?

এরকম আরো অনেক অভিনেতা অভিনেত্রী রয়েছেন যাদের শুধুমাত্র পেটের দায় কত স্বপ্ন ত্যাগ করতে হয়েছে। কত ইচ্ছে তাদের বিসর্জন দিতে হয়েছে। অভিনেতা সাগ্নিকও তাদের মধ্যে অন্যতম। হাতে এখন কাজের সংখ্যা অনেকেই কম। খুব একটা টেলিভিশনের পর্দায় দেখা মেলে না অভিনেতার। অভিনেতাকে আবার নতুন চরিত্র দেখার জন্য তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন।

Back to top button