ব্যানার্জি বাড়িতে উজি নিশাকে নিমন্ত্রণ করল ঋষির মা! কোন বিপদের মুখে পড়তে চলেছে দুই বোন! দুর্ধর্ষ আজকের পর্ব

দর্শকদের পছন্দের কথা মাথায় রেখেই বিভিন্ন চ্যানেল নানান স্বাদের ধারাবাহিক (Bengali Serial) নিয়ে আসছে সকলের জন্য। সেরকমই কিছুদিন আগে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে একটি নতুন ধারাবাহিক জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। মাত্র কয়েক সপ্তাহ হল ধারাবাহিকটি শুরু হয়েছে টেলিভিশনের পর্দায় (Bengali Television)। ইতিমধ্যে দর্শক ধারাবাহিকটিকে অনেক ভালোবাসা দিয়েছেন। এই ধারাবাহিকে নায়িকা চরিত্র রয়েছে সকলের প্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অভিনেত্রী শ্রুতি দাস। তাদের বিপরীতে নায়ক চরিত্রে রয়েছে অভিনেতা অভিষেক বীর শর্মা।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নিশারা মন্দিরের ভেতরে ঢুকতে গেলে জানিয়ে দেওয়া হয় মন্দিরে ব্যানার্জি পরিবারের সদস্য ছাড়া কাউকে যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু উজি জানায় মন্দিরটা তো কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, তাই সেখানে যে কেউ ঢুকতে পারে না। সেই নিয়ে কথা কাটাকাটি চলতে থাকে উজি এবং নিশার সাথে পুলিশের। আর সেই কথা কানে আসে ঋষির। ঋষিদ্ধ উজির কন্ঠ শুনে চিনতে পারে। উজির গলার আওয়াজ সে এখনো ভোলেনি।

এদিকে সেদিন তো উজির মুখ স্পষ্টভাবে দেখতে পাইনি ঋষি। আর আজ প্রথমবারের জন্য মন্দিরে উজির মুখোমুখি হল ঋষি, তাই জন্য বুঝতে পারেনা আসানসোলের মেয়েটি আর মন্দিরে দেখা মেয়েটি এক কিনা। এদিকে উজিরা মন্দিরে ঢুকে গেলে ঋষির মেসোমশাই তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে ঝামেলা করার জন্য। তখনই নিশা কড়া জবাব দেয় মন্দিরটা কারোর সম্পত্তি নয়, তারাও চাইলেই মন্দিরটা কিনে নিতে পারতো কিন্তু তা করেনি কারণ ভগবান সবার জন্যই সমান।

নিশার কথা শুনে অসন্তুষ্ট হলোও পরে উজি পুরো ব্যাপারটা সামলে নেয়। আর উজির মিষ্টি কথায় ঋষির মায়ের মনও গলে যায়। এদিকে ঋষি তো হা করে উজির দিকেই তাকিয়ে আছে। বোঝার চেষ্টা করছে আসানসোলের মেয়েটি আর তার সামনে বসে থাকা উজি এক কিনা। এর পরে কথায় কথায় নিশা জানায় তারা কি করে কোথায় থাকে তাদের মানত রয়েছে ভগবানের কাছে তাই জন্য সেই পুজো দিতে এসেছে। তারপর মন্দির থেকে বেরিয়ে নিশা নিজের কাজ শুরু করে। ঋষির মা যাতে শুনতে পায় সেই কারণে জোরে জোরে বলতে থাকে সে তার বোনের বিয়ে দেওয়ার জন্যই কলকাতায় এসেছে।

আরও পড়ুনঃ নতুনের বিরুদ্ধে গভীর ষ’ড়যন্ত্র! কমলিনী কি পারবে সব ভুল বোঝাবুঝি সরিয়ে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে? দুর্ধর্ষ আজকের পর্ব

ঋষি মা আর অন্যরা কিছু আন্দাজ করতে পারেনা। ঋষির মা নিজে থেকে আলাপ করতে চলে আসে নিশা উজির সাথে। তাদের নকল পরিচয় দেয় তাদের পরিবার সম্পর্কে সমস্ত নকল খবর দেয়। উজিকে দেখে প্রথমবার ঋষির মায়ের বেশ পছন্দ হয়েছে। তার জন্য নিজে থেকেই দুই বোনকে নিমন্ত্রণ করে তাদের বাড়িতে আসার জন্য। আর নিশাকে জানিয়ে দেয় উজিকে প্রথমবার দেখেই তার মায়ের ভীষণ পছন্দ হয়েছে। এবারে দেখার অপেক্ষায় কি হয় আগামী পর্বে।

Back to top button