নতুনের বিরুদ্ধে গভীর ষ’ড়যন্ত্র! কমলিনী কি পারবে সব ভুল বোঝাবুঝি সরিয়ে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে? দুর্ধর্ষ আজকের পর্ব

লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay) লেখা আরো একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে স্টার জলসার (Star Jalsha) পর্দায় কয়েক মাস আগেই শুরু হয়েছে ধারাবাহিক চিরসখা (Chirosokha)। ধারাবাহিকের নায়িকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। আর অপরাজিতার বিপরীতে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। খুব অল্প সময়ের মধ্যে ধারাবাহিকটি নিজের জনপ্রিয়তা বিস্তার করেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, দু’দলে ভাগ হয়ে গিয়েছে বাড়ির লোকজন। একদল নতুনকে বিশ্বাস করতে শুরু করছে আবার আরেক দল পার্বতীকে নতুন স্ত্রীর স্বীকৃতি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। পার্বতীয় তার বাবাকে বলে গ্রামে ফিরে যেতে এবং সবাইকে জানাতে সে সুখে আছে ভালো আছে এখান থেকে পার্বতী কোথাও যাবে না। গ্রামে তার বাবা-মার অপমান সে আর সহ্য করবে না। পার্বতীর বাবাও নতুনকে বলে তার মেয়েকে মেনে নিতে।
নতুন হাসতে হাসতে জানিয়ে দেয় সে কোনভাবেই এই বিয়ে মানবে না। কিন্তু পার্বতী তার বাবাকে কথা দেয় কিছুদিন পরেই সে নতুনকে নিয়ে গ্রামে যাবে এবং সেখানে নতুন নিজে থেকে পার্বতীকে স্ত্রী এর স্বীকৃতি দেবে। পার্বতীর এই পাগলামি দেখে নতুন আরো হাসি পায়। ওদিকে বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় কমলিনী। কিন্তু পার্বতী কোনমতে কমলিনীকে বাড়ি থেকে যেতে দেয় না।
এদিকে ঠাকুরমশাই তো নতুনকে ভুল বোঝে, সে তার মেয়েকে সাপোর্ট করছে। নতুন বারবার তাদের বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলল অপমান করলেও পার্বতী জানিয়ে দেয় সে এই বাড়ি থেকে কিছুতেই যাবে না। বরং তার বাবাকে চলে যেতে বলে এবং সেখানে থাকার সিদ্ধান্তে জানিয়ে দেয়। এদিকে নতুনের বৌদি তো আবারো কমলিনীকে অপমান করতে শুরু করে। কমলিনীর জন্য এসব হচ্ছে কমলিনী এসবের পিছনে রয়েছে। এই সমস্ত কথা বলতে থাকে সকলের সামনে।
আরও পড়ুনঃ ফের সিংহাসন দখল করলো পরিণীতা! প্রথম পাঁচের সিংহভাগেই জি বাংলা! ছিটকে গেল জলসা! দেখে নিন এই সপ্তাহের টিআরপি তালিকা
পার্বতী ঠিক করে নেয় সে এই বাড়িতে থেকে নতুনকে নিজের হাতের মুঠোয় আনবে এবং এই মিথ্যে বিয়েকে স্বীকৃতি দেবে। পার্বতীর পাগলামি দেখে নতুন আইনি সাহায্য নেওয়ার কথা বলে। ঠাকুরমশাই বলে আইনের মাধ্যমে সবকিছু হয় না। কিন্তু নতুন জানিয়ে দেয় সে আইনকে বিশ্বাস করে এবং আইনি পথেই এই গোটা বিষয়টা সে এগিয়ে নিয়ে যাবে। আইনের ভয় দেখালেও পার্বতী ভয় পায় না। তার মাথায় তো অন্য প্ল্যান চলছে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

