টলিউডে জনপ্রিয়তা পেয়েও বেছে নিয়েছেন অন্য পেশা ছেড়ে দিয়েছেন অভিনয়! কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী গার্গী রায়চৌধুরী? কোথায় আছেন তিনি? কী বা করেন এখন?

বাংলা চলচ্চিত্র জগতে এমন অনেক তারকার আবির্ভাব হয়েছে যারা একসময় একের পর এক বাংলা সিরিয়ালের অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন। কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে তাদেরকে আর টেলিভিশন ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে না। তেমনি একজন অভিনেত্রী হলেন গার্গী রায়চৌধুরী (Gargi Roy Chowdhury)। প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন তিনি। কিন্তু হাতেগোনা খুব কমই কাজ করেছেন।

গার্গী রায়চৌধুরী প্রথম থেকেই খুব বেছে বেছে কাজ করেছেন। সেই জন্যই তো তিনি যে কটি চরিত্রে অভিনয় করেছেন সবকটি চরিত্রের জন্য দর্শকরা তাকে মন রেখেছেন। এখন তো সিরিয়াল করাই ছেড়ে দিয়েছেন গার্গী। বদলে বাংলার ভাল ভাল কিছু সিনেমাতে তাকে অভিনয় করতে দেখা যায়। যেমন ‘হামি’, ‘বিট নুন’, ‘তিন ইয়ারি কথা’ ইত্যাদি।

গার্গী রায়চৌধুরীর অভিনয় কেরিয়ার শুরু হয়েছিল থিয়েটার থেকে। উত্তরণ এবং বহুরূপীতে বহুবছর থিয়েটার করেছেন তিনি। এরপর তিনি রেডিওতে সংবাদ পাঠিকা হিসেবেও বেশ কিছুদিন কাজ করেন। এরপর একটি বাংলা সিরিজ ‘শিশিরের শব্দ’তে অভিনয় করেছিলেন একজন উকিলের চরিত্রে। সিনেমার পাশাপাশি বহু সিরিয়ালে তিনি কাজ করেছেন।

সেই সঙ্গে একাধিক বিজ্ঞাপনেও ভেসে উঠেছে তার মুখ। তার করা বেশিরভাগ বিজ্ঞাপন দর্শকরা মনে রেখেছেন আজও। এর মধ্যে হরলিক্সের বিজ্ঞাপন অন্যতম। গার্গী রায় চৌধুরী শিবপ্রসাদ মুখার্জীর ‘হামি’ ছবিতে অভিনয় করার পর ফের একবার চর্চায় উঠে আসে তার নাম।

সর্বপ্রথম ‘রামধনু’ ছবিতে সাধারণ মধ্যবিত্ত ঘরের একজন গৃহবধুর চরিত্রে অভিনয় করে তিনি নজর কেড়েছিলেন। তার সঙ্গে এই ছবিটায় ছিলেন রচনা ব্যানার্জীও। তবে রচনা থাকতেও গার্গী সমস্ত লাইম-লাইট শুষে নিয়েছিলেন। ২০১৭ সালে অনিক দত্তের ‘মেঘনাদবধ রহস্য’, ২০১৮ সালে শিবপ্রসাদ-নন্দিতার ‘হামি’ ছবির পর ফের প্রশংসিত হয় তার অভিনয় দক্ষতা।

Back to top button