মহানায়িকা সুচিত্রা সেনের নাতনী হয়েও অভিনয়ে লবডঙ্কা! অ’শ্লীল ভিডিও দিয়েই জনপ্রিয়তা হাসিল করছেন রিয়া সেন! সমালোচনায় মুখর দর্শক মহল

দিদা ছিলেন একটা যুগ। একটা গোটা যুগ তিনি নিজে শাসন করে গেছেন। পরিচয় দেওয়ার জন্য নামই যথেষ্ট। আপনি হলেন বাঙালির চিরদিনের মহানায়িকা সুচিত্রা সেন। তারপর বাংলা সিনেমা এসেছেন সুচিত্রা সেনের মেয়ে মুনমুন সেন। যদিও মায়ের মত ততটা হিট হতে পারেনি তিনি তবুও দর্শক এখনো মনে রেখেছে তাঁকে।
দিদা এবং মায়ের পর পরবর্তী প্রজন্ম হিসেবে আত্মপ্রকাশ করেছেন দুই মেয়ে রাইমা সেন এবং রিয়া সেন। বড় মেয়ে রাইমা যতটা জনপ্রিয় হতে পেরেছেন অভিনয় জগতে ছোট মেয়ে রিয়া ঠিক ততটাই নিজেকে গুটিয়ে রেখেছেন। হাতেগোনা কয়েকটা সিনেমায় অভিনয়। তারপর হঠাৎ করেই হাওয়া হয়ে গেলেন টেলিভিশন থেকে।
অভিনেত্রী রিয়া সেন এখন বিবাহিত এবং সুখের সংসার করছেন। কিন্তু যাঁর রক্তে অভিনয় বইছে সেই নায়িকা কেন সফল হতে পারলেন না? এত বড় পারিবারিক ঐতিহ্য সত্ত্বেও নিজেকে কেন আড়াল করে নিলেন রিয়া?

আসলে এক সাক্ষাৎকারে অভিনেত্রী আফসোস করে বলেছিলেন তিনি শুধুই সে’ক্সি। ঠিক এই দৃষ্টিকোণ থেকেই দর্শক বরাবর দেখে এসেছে এই অভিনেত্রীকে। আর শুধুমাত্র দর্শক নয় এমনকি ক্লাসের সহপাঠীরাও এই একই মন্তব্য করেছিল নায়িকার প্রতি। তখন রিয়ার বয়স ছিল মাত্র ১৬ বছর। সেই শুরু। যৌনতার এই তকমা বহন করে চলতে হয়েছে যতদিন তিনি লোকের মাঝে ছিলেন ততদিন। তাহলে কি কেউ তাঁর অভিনয় প্রতিভাকে গ্রাহ্য করল না?
আসলে নায়িকা বলেন যখন তিনি অভিনয় জগতে প্রবেশ করেন বয়স খুবই কম। খুব বেশি বুঝতেন না তাই যেভাবে বোঝানো হতো তাতেই রাজি হয়ে যেতেন। ছোট পোশাক পরতে, খুব চড়া রূপসজ্জা করতেই বরাবর দেখে এসেছি আমরা এই অভিনেত্রীকে। কিন্তু এতে যে আরও জোরালো হয়ে উঠত তাঁর ‘যৌ’ন আবেদন’ সেই ভাবনা-চিন্তার বাইরে ছিলেন তিনি।
কিন্তু আজ যখন তাঁর অভিনীত ছবি দেখেন, অভিনয় থেকে অনেক দূরে থাকা অভিনেত্রী, নিজেই সেটি উপলব্ধি করতে পারেন। প্রচন্ড লজ্জিত হন এটা ভেবেই যে দিনের পর দিন দর্শকদের এই মানসিকতাকে তিনি নিজেই প্রশ্রয় দিয়ে এসেছেন।
রিয়ার দাবি, সবাই মনে করতেন বাস্তবের রিয়া আর পর্দার নায়িকা রিয়া এক। যৌ’নতা এবং এই নায়িকা একে অপরের সমর্থক। কিন্তু কাউকে বোঝাতে পারতেন না তিনি আসলে শরীরসর্বস্ব নন। তাই প্রথমে টলিউড আর তারপর বলিউড থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিলেন। তবে ওয়েব সিরিজে অহরহ কাজ করছেন। সেই সঙ্গে ফটোশুট তো রয়েছেই।

