‘সংসার ভেঙেছে, এখন নিজের গয়না কিনে ছেলের পকেট ফাঁকা করেছে মা!’ ‘গালে ঠাস করে একটা চ’ড় দেব, নয়তো জুতো খুলে মুখে মা’রব!’- সোশ্যাল মিডিয়ায় মাকে অপমান! রাগে ফেটে পড়লেন সায়ক চক্রবর্তী!

টেলিভিশনের পর্দার (Television Screen) জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। দীর্ঘ কয়েক বছর ধরেই টেলিভিশন জগতে (Television Industry) বিভিন্ন চরিত্রে অভিনয় করে এসেছেন সায়ক। বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে আমরা সায়ক কে দেখতে পেয়েছি। বর্তমানে ধারাবাহিক জগতে তাকে খুব একটা দেখা না গেলেও সোশ্যাল মিডিয়াতে কিন্তু দারুণ সক্রিয় থাকেন অভিনেতা।

ইউটিউবে তার নিজস্ব একটি চ্যানেল রয়েছে। সেখান থেকে নিত্যদিনের ভ্লগ ভিডিও আপলোড করে থাকেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটিজেন এবং তার ফ্যানের সঙ্গে সব সময় সংস্পর্শে থাকেন সায়ক। মাঝে সায়ককে কিছুদিনের জন্য স্টার জলসার চিরসখা ধারাবাহিকে দেখা গিয়েছিল এবং জি বাংলার তুই আমার হিরো ধারাবাহিকেও অভিনয় করেছেন অভিনেতা।

অভিনেতা নিজের ব্লগ ভিডিওর মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের প্রতিটি আপডেট দিয়ে থাকেন সবসময়। মাঝেমধ্যেই ব্লগ ভিডিওতে অভিনেতার পরিবারের সব সদস্যদের দেখা যায়। অভিনেতার মা বাবা দাদা সকলকেই সায়কের নিজের ব্লগ ভিডিওকে নিয়ে আসেন। আর সেলিব্রেটি মানেই তো তাদের জীবনী ট্রোলসমালোচনা এগুলো লেগেই থাকে শায়ক ও সেই দলেই পড়েন।তার বিভিন্ন ভিডিওতে মাঝেমধ্যেই বেশ কিছু জন্য খারাপ খারাপ মন্তব্য করে সমালোচনা করে যদিও সায়ক সেসব বিষয়ে কখনোই পাত্তা দেন না তবে একজন মেয়েটি জানে অভিনেতার মাকে নিয়ে খুব কুৎসিত মন্তব্য করলেন যা দেখে আর চুপ থাকতে পারিনি শায়খ নিজের একটি ভিডিওর মাধ্যমে সহপাঠে জবাব দিয়েছেন ওই নেটিজেনের মুখের উপরে।

কিছুদিন আগেই তিনি একটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যায়,অভিনেতা এবং তাঁর দাদা সব্যসাচী মাকে নিয়ে সোনার গয়না কিনতে গিয়েছিলেন দোকানে। আর সেই ভিডিও দেখে, তাঁর মাকে নিয়ে সমাজমাধ্যমে নেটিজেনদের একাংশ কুমন্তব্য করেন। ওই ভিডিওতে এক মহিলা লেখেন,’বড় ছেলের ঘর ভেঙে গেল, মন ভেঙে গেল তাও মায়ের শখ মেটে না! ছোট ছেলের বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই, এই বয়সেও গয়না পরার শখ! বৌমাকে কী দেবে? ছেলের পকেট ফাঁকা করে দিচ্ছে মা নিজেই গয়না কিনে।’ আর ওই মহিলার এই কমেন্ট দেখেই বেজায় চটেছেন অভিনেতা।

আরও পড়ুনঃ রুকুকে বের করে দিল অভিনন্দা! বিদেশ থেকে ছুটে এসেও কি তবে গোপালকে ফিরে পাবেনা রুক্মিণী? সবার অলক্ষ্যে কিস্তিমাত করলো পারুল! ধামাকাদার আজকের পর্ব

ওই মহিলার উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে সায়ক একটি ভিডিওর মাধ্যমে বলেন, ‘মাকে নিয়ে যাঁরা খারাপ কথা বলেন, প্রথমত, তাদের কোনো অধিকার নেই। আর দ্বিতীয়ত, একটা সময় মা যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছেন, আপনারা সেটার ১০% ও চোখে দেখেননি। আপনার সঙ্গে যদি কোনোদিনও রাস্তায় দেখা হয়, সাহস থাকলে আমার সামনে এসে বলবেন ওই লেখাগুলো আপনি লিখেছেন। হয় গালে ঠাস করে একটা চড় দেব, তারপর তিনি এক জুতো দেখিয়ে ইঙ্গিত দিয়ে বলেন, না হয় জুতো খুলে মুখে সপাটে মারব।’ অভিনেতার এই মন্তব্যকে বেশিরভাগ নেটিজেনরাই সমর্থন করেছেন। সত্যি এ ধরনের খারাপ মন্তব্য বাবা মাকে নিয়ে কে সহ্য করবে, তাই সায়কও বাকি পাঁচজন সন্তানের মত মায়ের অপমানের জবাব দিয়েছে।

Back to top button