‘আমাদের বাড়িতে টিভি ছিল না, বাবা যতদিন বেঁচে ছিলেন আমি বাড়িতে…’- বাবা শুভেন্দু বেঁচে থাকা কালীন কোন স্বপ্ন পূরণ করতে পারেননি অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়?

এই মুহূর্তে ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতা হলেন শাশ্বত চ্যাটার্জী (Saswata Chatterjee)। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে সাথে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিও কাঁপাচ্ছেন অভিনেতা। এছাড়াও OTT প্লাটফর্মেও বেশ জাঁকিয়ে বসেছেন তিনি। শুধুমাত্র বাংলা নয় পাশাপাশি হিন্দি ওটিটি প্লাটফর্মেও কাজ করেছেন তিনি। এরই মধ্যে শাশ্বত বিদ্যা বালান (Vidya Balan), সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput), কঙ্গনা রানাউত (Kangana Ranaut) এর মত বড় বড় তাবড় অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করেছেন।

বড় পর্দার পাশাপাশি ওয়েব সিরিজেও পা রেখেছেন অভিনেতা। তবে শুধুমাত্র বাংলা ওয়েব সিরিজই নয় পাশাপাশি হিন্দি ওয়েব সিরিজেও দাপিয়ে কাজ করছেন তিনি। ইতিমধ্যেই সুশান্ত সিং রাজপুত, কঙ্গনা রানাউত এর মত একাধিক জনপ্রিয় বলিউড অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করেছেন তিনি।

তবে অভিনেতার শুরুটা হয়েছিল হিন্দি টেলিভিশনের হাত ধরে। জনপ্রিয় একটি হিন্দি ধারাবাহিকের হাত ধরে অভিনয় জগতে পা রাখেন অভিনেতা। তারপর একাধিক বাংলা ধারাবাহিককে কাজ করেছেন তিনি। বাবাও শুভেন্দু চট্টোপাধ্যায় ছিলেন অভিনয় জগতের মানুষ। বাবার হাত ধরেই অভিনয় জগতে হাতে খড়ি হয় অভিনেতার। বাবা ছিলেন বড় মাপের একজন অভিনেতা। বড় পর্দায় একাধিক ছবিতে কাজ করেছেন তিনি।

আধুনিক চিন্তাধারার মানুষ হলেও কিছু কিছু জিনিস একেবারেই পছন্দ করতেন না শ্বাশতর বাবা। যার কারণে শাশ্বত চট্টোপাধ্যায়কে তার জীবনে বেশ কয়েকবার বাধার মুখে পড়তে হয়েছে। একবার এক সাক্ষাৎকারে অভিনেতা নিজের মুখেই জানিয়েছিল তার বাবার অপছন্দের কথাগুলি। যার কারণে তিনিও সেই সমস্যার মুখে পড়েছেন। অভিনেতা জানান, ‘আমাদের বাড়িতে টিভি আসে অনেক পরে, ৮২-৮৩ সাল নাগাদ আমাদের বাড়িতে প্রথম টেলিভিশন এসেছিল। তার আগে বাড়িতে টিভি আনা বন্ধ ছিল। রেডিওতে আমার বাবা ছাদে গান শুনতেন, খবর শুনতেন।’

আরও পড়ুনঃ ‘প্রথমে অর্কপ্রভকে আমার পছন্দ ছিল না…আমি যখন কাউকে ভালোবাসি তার উপরে নির্ভরশীল হয়ে পড়ি’- অভিনয় থেকে প্রেম, অকপটে অভিকা!

‘এছাড়াও আমার বাবা একেবারে এসি পছন্দ করতেন না। তার ঘরে এসি থাকবে সেটা তিনি কিছুতেই মেনে নিতে পারতেন না। যার ফলে আমিও আর কখনো এসি লাগাইনি বাবা বেঁচে থাকাকালীন। বাবা গরমে থাকবে আমি এসিতে থাকবো সেটা তো হয় না, তাই এসি লাগানো হয়নি কখনো।’

Back to top button