‘তুই যাচ্ছিস যা, তবে ছেলে মেয়েকে যেতে দেবো না…আমাকে খারাপ হতে বাধ্য করিস না!’ পরকীয়ায় লিপ্ত স্ত্রীকে ক্ষমা করলেও ছেলে মেয়েকে ছাড়তে নারাজ সাগ্নিক!

বাংলা চলচ্চিত্র জগতের (Film Industry) অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সাধারণ মানুষের আগ্রহ অনেক বেশি। তাদের জীবনে কি হচ্ছে, কি না হচ্ছে সবকিছু জানতে আগ্রহী থাকেন ভক্তরা। সেরকমই একজন জনপ্রিয় অভিনেতা হলেন সাগ্নিক চ্যাটার্জি (Sagnik Chatterjee)। যিনি অভিনয় জগতে বেশ জনপ্রিয়। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেতা।
ছোট পর্দা বড় পর্দার সাথে কয়েক বছর ধরেই অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন সাগ্নিক। যেকোনো পর্দায় একাধিক চরিত্রে অভিনয় করেছেন। আর নিজের দক্ষ অভিনয়ের পরিচয় দিয়েছেন বারবার। অভিনেতা বেশিরভাগ সময় আমরা নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখেছি। তবে মাঝে মধ্যে পজিটিভ চরিত্রেও ধরা দিয়েছেন। শেষবার অভিনেতাকে দেখা গিয়েছিল স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অভিনয় করতে। তারপরে সেভাবে আর কোন ধারাবাহিকে ধরা দেননি অভিনেতা।
সম্প্রতি কাজের পরিমাণও কমছে। সেই অভিযোগ এর আগেও অনেক অভিনেতা-অভিনেত্রীর মুখে শোনা গিয়েছে। কর্মজীবনে যেমন ওঠাপড়া এসেছে তেমনই অভিনেতার ব্যক্তিগত জীবনেও অনেক ওঠাপড়া ছিল। সেই নিয়েই এবারে সাক্ষাৎকারে ধরা দিলেন সাগ্নিক। সাধারণত নিজের ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন অভিনেতা। যার কারণে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব একটা খবর চারিদিকে প্রচার হয় না। তবে এবার সাক্ষাৎকারে নিজেই সেই নিয়ে মুখ খুললেন তিনি।
বিয়ের দশ বছর পর অভিনেতা জানতে পারেন তার স্ত্রীর পরকীয়া চলছে। সেই নিয়েই সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘যখন আমাদের সম্পর্ক ১০ বছর পূর্ণ হয় তারপরে আমি একদিন হঠাৎ জানতে পারি আমার স্ত্রীয়ের অন্য প্রেম রয়েছে। থাকতেই পারে ১০ বছর পর একটা মানুষকে ভালো নাই লাগতে পারে সেটা আমি একেবারেই স্বাভাবিকভাবে নিয়েছি। এটা আমার সাথেও হতে পারত। কিন্তু আমি চেয়েছিলাম আমার ছেলে মেয়েরা যাতে জানে তার বাবা-মা একসাথে আছে। তাই ওকে ডিভোর্স দিতে চাইনি আমি। কিন্তু ও চেয়েছিল যাতে ডিভোর্স হয়ে যায়, সেটাতেও সমর্থন করেছিলাম আমি। আমি শুধু ওকে একটা কথাই বলেছিলাম তুই ডিভোর্স নিয়ে নে, প্রেম করছিস কর কিন্তু ছেলে মেয়ে আমার কাছে থাকবে। যদি ছেলে মেয়েকে তুই নিয়ে যাস তাহলে আমার অন্য রূপ দেখতে হবে তোকে।’
আরও পড়ুনঃ ‘আজকালকার গানে মেয়েদের সম্মান করা হয় না, সব জেনেও সেই গানে সবাই নাচে!’ শ্রেয়া ঘোষালের কথায় পূর্ণ সমর্থন জানালেন পৌষালী ব্যানার্জি! বর্তমান গানের রুচি নিয়ে কি বললেন গায়িকা?
অভিনেতার জীবনের এত বড় ঘটনার কথা হয়তো অনেকেই জানেন না। কারণ ব্যক্তিগত জীবনের কথা সেভাবে কখনোই প্রচার করেননি সাগ্নিক। দশ বছরের বৈবাহিক সম্পর্ক সেখানেই ইতি টেনেছিলেন অভিনেতা। সেদিন ছেলে মেয়েকে রেখেছিলেন নিজের কাছে। তারপরে কেটে গেছে বেশ কয়েক বছর। এখন নিজের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন অভিনেতা।

