‘আজকালকার গানে মেয়েদের সম্মান করা হয় না, সব জেনেও সেই গানে সবাই নাচে!’ শ্রেয়া ঘোষালের কথায় পূর্ণ সমর্থন জানালেন পৌষালী ব্যানার্জি! বর্তমান গানের রুচি নিয়ে কি বললেন গায়িকা?

ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি গায়িকাদের মধ্যে অন্যতম একজন হলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। তার গানের গলা যেমন মিষ্টি, তিনি মানুষটাও বেশ মিষ্টি। বারবার নিজের গান কথাবার্তায় স্বভাবের মাধ্যমে মানুষের মন জিতে নিয়েছেন। দীর্ঘ কয়েক বছর ধরেই গানের জগতের সঙ্গে যুক্ত রয়েছেন শ্রেয়া, খুব ছোটবেলা থেকেই গানের চর্চা শুরু করেন। এরপর বিভিন্ন রিয়েলিটি শোয়ে গান গেয়ে সেরার শিরোপা দখল করেন। তারপরে খুব অল্প বয়সে গিয়ে প্লেব্যাক সিঙ্গার হিসেবে গানের জগতে নিজের নাম লিখেছেন নায়িকা।

তবে যত সময় আছে গানের ধরন, কথা সব পাল্টাচ্ছে। আগে যে ধরনের গান শুনে অভ্যস্ত ছিল মানুষ এখন সেই গানের ধরন অনেকটাই পাল্টেছে। এই নিয়ে গায়িকা একটি সাক্ষাৎকারে দাবি করেছিলেন বর্তমান সময়ে গানের সম্ভ্রম অনেক পাল্টে গিয়েছে। যিনি শ্রেয়ার সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি বলেন শ্রেয়ার কথা অনুযায়ী একটি শপিংমলে গেলে যেমন গম গমে একটা ব্যাপার চলে মাঝেমধ্যে সেগুলো বিরক্ত লাগে। বা জন্য রেস্টুরেন্টে ঢুকলে সেই সেখানেও একই রকম পরিবেশ।

শ্রেয়া মনে করেন সেই গানগুলো সঙ্গে খুব একটা নারী কন্ঠের দাবি আছে সেটা তিনি মনে করেন না। দিনে দিনে এমন হচ্ছে যেখানে গানের কথাতেও নারীদের সম্মান রাখা হচ্ছে না। আর সেগুলো বুঝেশুনে নারী-পুরুষ উভয় সেই গানের তালে তাল মিলাচ্ছে। যেটা শ্রেয়া একেবারেই পছন্দ করেন না। এই প্রসঙ্গে গায়িকা পৌষালী ব্যানার্জি কি মনে করেন সেইটাই জানতে চাওয়া হয় সাক্ষাৎকারে।

গানের জগতে পৌষালী ব্যানার্জি একজন জনপ্রিয় গায়িকা। বিশেষ করে লোকসংগীত এর জন্য পৌষালী বেশ জনপ্রিয় শ্রোতাদের মাঝে। এবার এক সাক্ষাৎকার এগিয়ে পৌষালী এই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন। তিনি বলেন, ‘এটা হলো মনের পরিচর্যা, যেখানে আমরা ক্ষুদ্রতম পরিবর্তন মেনে নিতে পারি না। যদি সহজ বাংলা ভাষাতে আমি বলি তাহলে ছেলেদের গান ছেলেদের গলার আওয়াজ ছেলেদের আয়োজন এগুলো খুবই জোরালো প্রাণবন্ত। এগুলো শুনতে আমাদের খুব ভালো লাগছে এটাই হয়ে এসেছে। এটাই ট্রেন্ড। আগে যেমন ৬ মিনিটের গানও হত এখন সেটা এসে দাঁড়িয়েছে এক মিনিট আগামীদিনে হয়তো ৪০ সেকেন্ড ৬০ সেকেন্ডে নেমে আসবে অথবা শুধু একটা শব্দ মাধ্যমে গান শেষ হয়ে যাবে।

আরও পড়ুনঃ ‘প্রথমে আপনার যত্ন নেবে, তারপরেই সে নিজের আসল রূপ দেখাবে!’- কিভাবে ফাঁদে ফেলা হয়েছিল অভিনেত্রীকে? তার বর্ণনা দিয়েই সবাইকে সাবধান করলেন সৌমি পাল!

সাক্ষাৎকারে পৌষালী তো নিজের বক্তব্য জানিয়েছেন। সত্যি যত সময় যাচ্ছে অনেক কিছু পরিবর্তন হচ্ছে মানুষের রুচি পাল্টেছে মানুষের সব কিছুর প্রতি স্বাদ পরিবর্তন হচ্ছে। তাই গানের ক্ষেত্রেও তার অন্য তা হয়নি। আগেকার দিনের সঙ্গে বর্তমান সময়ের গানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।

Back to top button