নববর্ষের শুভদিনে মিত্র বাড়িতে পুলিশ! আসন্ন বিপদের হাত থেকে মৌসহ গোটা মিত্র বাড়ির মেয়েদের বাঁচাতে পারবে নির্ঝর?

স্টার জলসার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘মেয়েবেলা’। যার নামভূমিকায় রয়েছেন অভিনেত্রী স্বীকৃতি মজুমদার এবং অভিনেতা অর্পণ ঘোষাল। ধারাবাহিকের প্রধান চরিত্রে রয়েছে অভিনেত্রী রুপা গাঙ্গুলি। ধারাবাহিকটি শুরু থেকে বেশ ভালোই প্রশংসা পাচ্ছে। এমনকি মাঝে শিশু নির্যাতনের মতো একটি বিষয়বস্তু তুলে ধরে দর্শকদের মুগ্ধ করেছিলেন।
যারা ধারাবাহিকটি দেখেন তারা জানেন, এই মুহূর্তে মেয়েবেলা ধারাবাহিকে চলছে সোনা চুরির গল্পের ট্র্যাক। আম্মার গলার চেন হারিয়ে যায়। আর দোষ পরে মৌয়ের। যদিও নির্ঝর সবসময় মৌয়ের পাশে রয়েছে। সে সব সময় মৌকে বোঝার চেষ্টা করেছে। বিশ্বাস করেছে যে মৌ এতটা অন্যমনস্ক হতে পারে না।
বীথি বাথরুমে পাইপ থেকে চেন ফেলে দেয় যাতে সকলে মৌকে কলেজ যেতে বাধা দেয়। অন্যদিকে বাড়ির কাজের লোক একজনকে ডেকে আনে চোর ধরার জন্য। তবে মৌ এইসব অন্ধবিশ্বাস কিছুতে বিশ্বাস করে না। সেই সোনা খোঁজার জন্য মরিয়া হয়ে ওঠে।অবশেষে বীথি মাসির সব প্ল্যান ভেস্তে যায়, মৌ বুদ্ধি খাতিয়ে পাইপে আটকে যাওয়া চেন বের করে অবাক করে দেন সকলকে।
এরপর ঘটনা সূত্রে অনেকেই ছোটখাটো জিনিস ঘটে গেছে। তবে বর্তমানে প্রকাশ পাওয়া একটি প্রোমো দেখে বেশ ভয় পেয়েছেন দর্শকরা। সবে নতুন বছর পড়েছে আর এর মাঝেই ঘটে গেল এক বড় বিপত্তি। এদিনের প্রকাশ পাওয়া প্রমো ইঙ্গিত দিচ্ছে তারই। এদিন প্রমোতে দেখানো হয় সবাই একসাথে টেবিলে খেতে বসেছে।
আর এমন সময় পুলিশ এসে হাজির। পুলিশ দাবি করেন ডক্টর দাশগুপ্ত অর্থাৎ ডোডো টিকলির বড় পিসেমশাই থানায় অভিযোগ দায়ের করেছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই মিত্র বাড়ির প্রত্যেকটা মেয়ে বউকে থানায় যেতে হবে। এই কথা শুনে রুখে দাঁড়ায় নির্ঝর। সে বলে যে সে থাকতে মিত্র বাড়ির মেয়ে বউদের জেল হেফাজতে যেতে দেবে না। ডোডো কি পারবে তার পরিবারের মা বউ বোনদের এই চরম বিপদের হাত থেকে উদ্ধার করতে? এখন সেটাই দেখার বিষয়।

