ঋষির মুখোমুখি হতেই ধরা পড়ে গেল উজি! শুরুর আগেই ভেস্তে গেলো নিশার সমস্ত প্ল্যান! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন শুরু হওয়া বেশ কিছু ধারাবাহিকের মধ্যে অন্যতম একটি হলো জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েক সপ্তাহ হল। ইতিমধ্যেই দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে ধারাবাহিকটি (Bengali Serial)। দুই বোনের ভিন্ন জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে ধারাবাহিকে। গল্পে নায়িকা চরিত্রে রয়েছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity) এবং অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নিশা ভানুকে বলে তাদের নকল বাংলো, গাড়ি সমস্ত কিছু ব্যবস্থা করে রাখে। নিজেদের পোশাক আশাক পাল্টানোর জন্য দামি দামি জামাকাপড় নিয়ে আসে। উজিকে তৈরি করে দেয় সব কিছুর জন্য। আর ওদিকে বাড়িওয়ালাকেও বেশ বিপদজনক মনে হয়েছে নিশার। তার চাহনি একেবারেই পছন্দ হয়নি তাই জন্য তার টাকা গয়না এগুলো লুট করার প্ল্যান করছে নিশা। বোনকে আড়াল করে এই সমস্ত প্ল্যান করে সে। মাঝরাতে যখন উজি ঘুমিয়ে পড়েছে তখন চুপিচুপি সমস্ত কিছু তৈরি করে নিশা বেরিয়ে পড়ে ভানুদের নিয়ে বাড়িওয়ালার ঘরে চুরি করতে ডাকাতি করতে
এরপর উপরে পৌঁছে বাড়িওয়ালার কে ভয় দেখিয়ে তার সমস্ত টাকা গয়না সমস্ত সবকিছু সরিয়ে নেয় এবং শাসিয়ে যায় যদি আর কোনদিনও তিনি কোন মেয়ের দিকে চোখ তুলে তাকায় তাহলে অবস্থা খারাপ করে দেবে। নিশাতের গলা শুনে তার একটু সন্দেহ হচ্ছিল ঠিকই কিন্তু তিনি বুঝতে পারেননি কারা আসলে তার ক্ষতি করে গেল। তারপর বাড়িওয়ালা সমস্ত টাকা গয়না সবকিছু লুট করে যখন ঘরে নিয়ে আসে তখনই নিজে সন্দেহ হয় উজির। নিজের দিদিকে এই বিপদের হাত থেকে বাঁচাবে কি করে, নিশাকে সৎ পথে নিয়ে আসবে কি করে সেটাই চিন্তা করতে থাকে।
ওদিকে কাকিমার দিদির মেয়ের সঙ্গে ঋষির বিয়ে দেওয়ার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে ঋষির দিদি। ঋষির জন্য সে একেবারে সঠিক মেয়ে, তাদের কথায় উঠবে বসবে, তাদের কথা মত চলবে তাই জন্যই ওই মেয়েকে পছন্দ তাদের। ঋষি তো কোন মেয়েকে পছন্দ করতে পারছে না। আর ঋষি নিজের বোনের কথা খুব মানে। তাই নিজের বোনকে দিয়ে ঋষির কাছে ওই ছবি পৌঁছে দেয় তার দিদি। আর ওই মেয়েটিকে বুঝিয়ে দেয় আগামীকাল মন্দিরে তারা পুজো দিতে যাচ্ছে সেখানেই ঋষির পরিবারের সাথে আলাপ করানো হবে তাকে।
আরও পড়ুনঃ পার্বতীর বাবার মুখের ওপরে এই বিয়ে অস্বীকার করলো নতুন! গ্রামের লোকের সামনে খুলে গেল পার্বতীর আসল মুখোশ! দুর্ধর্ষ আজকের পর্ব
ওদিকে আবার ব্যবসায় অনেক হিসেব মেলাতে পারছে না ঋষি। তাই জন্য সেই হিসাব-নিকাশ নিয়ে বসেছে। তারই মাঝে ঋষির বোন এসে মেয়েটির কথা জানায়। ঋষি বোনের কথা খুব মানে তাই জন্য তার কথাতেই রাজি হয়ে যায় দেখা করার জন্য। ওদিকে আবার শঙ্খ এবং ঋষির মেসোমশাই মিলে তো অনেক টাকা সরায় ব্যবসা থেকে। তাই অনেক টাকার হিসেব পাচ্ছিল না ঋষি। যদিও ঋষি তাদের এতটাই ভরসা করে যে কোনরকম সন্দেহই করে না। ওদিকে নিশা উজিকে তৈরি করে দিচ্ছে মন্দিরে যাওয়ার জন্য। আর উজি তো ভয় পাচ্ছে যদি ঋষি তাকে কোনভাবে চিনে ফেলে তাহলে কি হবে। দেখা যাক আগামী পর্বে কি হয়।

