অবাক কান্ড! হসপিটালে যাওয়ার সময় গোঁফ দাড়ি আর হসপিটালে পৌঁছে ক্লিন সেভ! অনুরাগের ছোঁয়ায় নায়কের কান্ড দেখে হাসির রোল দর্শক মহলে

যারা নিয়মিত টেলিভিশনের সাথে যুক্ত তারা প্রত্যেকে অনুরাগের ছোঁয়ার বর্তমান পর্বগুলো সম্পর্কে ওয়াকিবহাল। সম্প্রতি মিশকার ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তার সমস্ত জারিজুরি ফাঁস করে ফের কাছাকাছি হওয়ার মুখে সূর্য আর দীপা। কিন্তু তারা কি সত্যি কাছে আসবে আবার? এতদিন ধরে কেবল এটাই দেখা যাচ্ছে ধারাবাহিকে হওয়া কাণ্ডকারখানায়। সব কার সাথে চলেছে কিন্তু কবে যে সেটা হবে তার কোন নাম বন্ধ নেই ধারাবাহীকে।

গল্প চলতে চলতে সূর্য আর দীপা এখন দর্শকদের ঘরের মানুষ। তাঁরা এখন সবাই চাইছে এবার সূর্য আর দীপার এই দূরত্ব ঘুচে যাক। তার কাছে আসুক। মিশকার সব শয়তানি ফাঁস হলেও এই দূরত্ব আর মিটছে না। সিরিয়ালের গল্প অনুযায়ী দীপা আর সূর্য ৮ বছর একে অন্যের থেকে দূরে আছে। বর্তমানে সূর্য দীপা দুজনে জানতে পেরে গেছে সেই সোনা এবং রুপা দুজনেই তাদের দুজনের মেয়ে।

বর্তমানে টিআরপির খেলায় সবাইকে ছাপিয়ে সেরার জায়গা ধরে রেখেছে অনুরাগের ছোঁয়া। স্টার জলসার এই ধারাবাহিকটি বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই এই জায়গা ধরে রেখেছে। একটা সময় যে মিঠাই টানা ৫২ সপ্তাহ প্রথম স্থানে ছিল এখন সেই মিঠাই আছে সাত নম্বরে। আর তার জায়গা নিয়েছে অনুরাগের ছোঁয়া। দীপা সূর্যের মান অভিমান, রূপা সোনার আদো আদো মিষ্টি কথা আর মিশকার শয়তানি, সবটা মিলিয়ে এখন দারুণ জমে উঠেছে এই সিরিয়াল।

সূর্য আর দীপার মধ্যে এখনো মেলবন্ধন না হলেও সূর্যের পরিবার সাদরে ফিরিয়ে নিয়েছে রিপাকে। আর দীপিকা বেশ খুশি তার পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরে। বর্তমানে অনুরাগের ছোঁয়ার পর্ব গুলি সত্যি আন্তরিকতায় পরিপূর্ণ। তবে সবটা কখনোই কারো ঠিক হতে পারে না। এর মাঝেই হয়ে গেল একটা গ্যারাকল।

ঘটনা সূত্রে ডিভোর্স পেপার দেখে অসুস্থ হয়ে পড়ে দীপা। সেই সময় তাকে হসপিটালে নিয়ে যায় সূর্য। তখনও অব্দি তার গালে জ্বলজ্বল করছিল দাড়ি। হসপিটালে পৌঁছতেই দাড়ি উধাও! তাহলে কি দিপাকে হসপিটালে নিয়ে আসার সময় সূর্য গাড়ি থামিয়ে দাড়ি কাটিয়ে দিপাকে নিয়ে হসপিটালে এসেছে? এমন অবাক বিষয় দেখে হাসির রোল ভক্তদের মধ্যে।

Back to top button