‘ফেসবুকে আমার কোন আইডিই নেই’- ফলোআর্সের সংখ্যা ছাড়িয়েছে ৮ লক্ষ! পল্লবী শর্মার নামে ফেক আইডি! অভিনেত্রীর নাম করে ভক্তদের সঙ্গে দেদার কথোপকথন! ভুল ভাঙাতে সবার সামনে সত্যিটা উন্মোচন করলেন পল্লবী!

কে আপন কে পর, নিম ফুলের মধুর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিক (Bengali Serial) রয়েছে তার ঝুলিতে। একের পর এক হিট ধারাবাহিকে অভিনয় করে জিতে নিয়েছেন সকলের মন। তিনি আর কেউ নন, সকলের প্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা (Pallavi Sharma)। যার অভিনয় জীবনে মাত্র দুটো ধারাবাহিক, তবে দুটো ধারাবাহিকই সুপার হিট। টানা তিন বছরের বেশি সময় ধরে দুটি ধারাবাহিকই চলেছে টেলিভিশনের পর্দায় (Bengali Television)।

বর্তমান সময় টেকনোলজি যত উন্নত হচ্ছে স্ক্যামের পরিমাণও তত দিন দিন বাড়ছে। সোশ্যাল মিডিয়াতে এরকম মাঝেমধ্যেই আমরা নানান ধরনের ভিডিও দেখতে পাই। এবারে সেরকমই প্রতারণার শিকার হলেন নিম ফুলের মধু ধারাবাহিকের নায়িকা পর্ণা অর্থাৎ অভিনেত্রী পল্লবী শর্মা।

পল্লবী ইনস্টাগ্রামে একটি ভিডিওর মাধ্যমে সকলকে সতর্ক করেছেন। পল্লবী জানিয়েছেন ফেসবুকে তার নামে একটি ফেক অ্যাকাউন্ট চালাচ্ছে বাংলাদেশের কোন এক ভক্ত। যিনি দিনের পর দিন পল্লবী সেজে ফেসবুকে মানুষের সাথে কথা বলছে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে তাদের সঙ্গে দেখা করার কথা বলছে। এদিকে ভক্তরা যখন পল্লবীর সাথে দেখা করতে আসে তখনই পল্লবী জানতে পারে এই ফেক অ্যাকাউন্টের কথা। যার কারণে অভিনেত্রী এবারে নিজেই নিজের ইনস্টাগ্রাম ভিডিওর মাধ্যমে সকলকে এই সতর্কবার্তা জানালেন।

অভিনেত্রী ভিডিওতে বলছেন, ‘ফেসবুকে আমার কোন অ্যাকাউন্ট নেই। আমার ইনস্টাগ্রামে একটি মাত্রই অ্যাকাউন্ট যেখানে আমি দা পল্লবী শর্মা নামে রয়েছি। এখনো পর্যন্ত আমার সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মে এই একটিমাত্র একাউন্ট রয়েছে। ফেসবুকে আমার কোনদিনই কোনো অ্যাকাউন্ট ছিল না। তাই দয়া করে যারা আমি ভেবে ফেসবুকের অ্যাকাউন্টে কথা বলছেন সেখান থেকে সতর্ক থাকুন। আর ফেসবুকের ওই প্রোফাইলে এতটাই ফলোয়ার্স সংখ্যা বেড়ে গিয়েছে যে এখন আমি পুলিশের কাছে গিয়েও সাহায্য পাচ্ছি না। তাই যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা প্রত্যেকে ওই ফেসবুকের অ্যাকাউন্টটিতে রিপোর্ট করুন।

আরও পড়ুনঃ ‘আপনার আবার বিয়ে হল কবে?’ পুজো শেষ হতেই কলকাতাতে ফিরলেন রাইমা! সিঁথিতে চওড়া করে সিঁদুর! তবে কি সকলের আড়ালে বিয়ে সারলেন অভিনেত্রী?

এর আগেও এই ধরনের স্ক্যাম বহু সেলিব্রেটিদের সাথে হয়েছে বহু সেলিব্রেটি এই ধরনের স্ক্যামের ফাঁদে পা দিয়েছেন। সাধারণ মানুষের প্রোফাইল নিয়ে তো বটেই বড় বড় সেলিব্রিটিরা রেহাই পাননি। পল্লবেশী এ ব্যাপারে সবাইকে সাবধান করলো এবারে।

 

View this post on Instagram

 

A post shared by Vastra | Joy Roy (@designs.joy)

Back to top button