‘কেউ হিরো হয়ে জন্মায় না, কেউ সানগ্লাস পরে বাইক নিয়ে মায়ের পেট থেকে বেরোয় না…’- বাংলা সিনেমার হিরোদের নিয়ে বিস্ফোরক রুদ্রনীল ঘোষ!

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির (Tollywood) জনপ্রিয় ট্যালেন্টেড অভিনেতাদের মধ্যে অন্যতম একজন হলেন রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন অভিনেতা। কমেডি চরিত্র হোক, নেগেটিভ চরিত্র হোক বা পজেটিভ চরিত্র সব রকম চরিত্রে সাবলীলভাবে অভিনয় করে দর্শকদের বারবার মুগ্ধ করেছেন তিনি। তিনি একজন তুখোড় অভিনেতা। শুধুমাত্র অভিনয় জগতেই নয় রাজনীতির ময়দানেও বেশ সক্রিয় তিনি।

বিবাহ অভিযান, ধূমকেতু, ভিঞ্চি দা, হাওয়াবদল, হইচই, কেলোর কীর্তির মতো একাধিক ছবিতে একেক রকম চরিত্রে ধরা দিয়েছেন অভিনেতা বারবার। মাঝেমধ্যেই খবরের শিরোনামে উঠে আসে অভিনেতার নাম। নানান বিতর্কমূলক মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় খবরে শিরোনামে থাকেন তিনি। তবে আগে অভিনেতাকে যেভাবে অভিনয় জগতে দেখা যেত একের পর এক ছবিতে অভিনয় করতে বর্তমানে অভিনেতার ছবির সংখ্যা অনেকটাই কমেছে।

এখন আর হাতে সেভাবে কাজ থাকে না। দেখা যায় না একের পরের ছবিতে। অভিনয় জগতের সাথে তার অনেক দূরত্ব তৈরি হয়েছে। সাক্ষাৎকারে বহুবার বর্তমান ইন্ডাস্ট্রির অবস্থার কথা বলেছেন অভিনেতা। এবারে আরও একবার ইন্ডাস্ট্রির একটি দিক নিয়ে কথা বললেন অভিনেতা আবার ও একটি ব্রডকাস্ট হতে এসে বর্তমান সময়ে হিরোদের কথা তুলে ধরলেন রুদ্রনীল।

রুদ্রনীলকে প্রশ্ন করা হয় বর্তমান সময়ের অনেক পরিচালক নাকি অভিযোগ করেন হিরো পাওয়া যায় না বাংলা ইন্ডাস্ট্রিতে। কিন্তু এই কথাটা কেন বলা হয় কি মনে হয় রুদ্রনীলের এই সম্পর্কে। রুদ্রনীল বলেন, ‘হিরো হয়ে তো কেউ জন্মায় না। হিরো তৈরি করতে হয়। কেউ তো সানগ্লাস পড়ে বাইক নিয়ে মায়ের পেট থেকে হিরো হয়ে বেরোয় না। একজন পরিচালকের দায়িত্ব তার গল্প দিয়ে একজন অভিনেতাকে হিরো হিসেবে ফুটিয়ে তোলা। এমন অনেক পরিচালক প্রযোজক রয়েছে যারা নিজেদের প্রতিটি ছবিতে হিরো বদল করে। তাদের ক্ষেত্রে হতেই পারে তারা নির্দিষ্ট কাউকে হিরো হিসেবে বেছে নিতে পারেনা।’

আরও পড়ুনঃ নতুনের পাশে দাঁড়ালো কমলিনীর ননদ! ধরা পড়ে গিয়েও ফের নতুন ফন্দি আঁটলো পার্বতী! দুর্ধর্ষ আজকের পর্ব

অভিনেতার এই বক্তব্য শুনে বোঝাই যাচ্ছে স্মার্ট, সুন্দর, লম্বা চওড়া হলে হিরো হওয়া যায় না। যদিও এই কথা অভিনেতা এর আগেও নিজের সাক্ষাৎকারে বহু বার বলেছেন। সেখানে দক্ষিণ ভারতের ছবির নায়কদের উদাহরণও দিয়েছিলেন। একজন ভালো অভিনেতা যদি অভিনয় করতে জানে পরিচালক যদি তাকে দিয়ে নিজের কাজ হাসিল করে নিতে পারে তাহলে যে কেউ হিরোর চরিত্রে অভিনয় করতে পারে বলে মনে করেন রুদ্রনীল।

Back to top button