নতুনের পাশে দাঁড়ালো কমলিনীর ননদ! ধরা পড়ে গিয়েও ফের নতুন ফন্দি আঁটলো পার্বতী! দুর্ধর্ষ আজকের পর্ব

লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) লেখা আরেকটি অসাধারণ গল্প নিয়ে স্টার জলসার (Star Jalsha) পর্দায় শুরু হয়েছে চিরসখা (Chirosokha) ধারাবাহিক। ধারাবাহিকটি বেশ কিছুদিন হল টেলিভিশনের পর্দায় শুরু হয়েছে। শুরুর সময় থেকে ধারাবাহিকটি দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে। বর্তমানে জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে দর্শক মহলে। এই জন্য বেশ ভালো ফলাফল করছে টিআরপি তালিকায়।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, কমলিনী বারবার বলতে থাকে সে নিজের চোখে যা দেখেছে সেটাই বিশ্বাস করবে। নতুনের কোন কথা সে বিশ্বাস করতে চাইছে না। তখনই নতুন বাধ্য হয়ে সকলের সামনে জানায় সে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারেনি কোনদিনও। পার্বতীকে সে বিয়ে করেনি। সাথে সাথে সকলের সামনে নতুন এটাও জানিয়ে দেয় সে কমলিনীকে ভালোবাসে। আর কমলিনীকে বিয়ে করতে চেয়েছিল স্ত্রীর স্বীকৃতি দিতে চেয়েছিল। কিন্তু পরিস্থিতি কখনোই তৈরি হয়নি। বাড়িতে উপস্থিত সকলের সামনে কমলিনীকে ভালোবাসার কথা জানায় নতুন। কমলিনীও অপ্রস্তুত হয় সেখান থেকে চলে যায়।

এদিকে নতুনের কথায় সকলেই বেশ অবাক হয়। নতুন যে এভাবে সকলের সামনে ভালোবাসার কথা বলে দেবে সে কথা কেউ বুঝতে পারেনি। আসলে সকলেই জানে নতুন এবং কমলিনীর ভালোবাসার কথা, কিন্তু কেউ সেভাবে কখনো প্রকাশ্যে স্বীকার করেনি। কিন্তু আজকে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে নতুন যেখানে তাকে কথাটা বলতে বাধ্য হলো। পার্বতী জানিয়ে দেয় সে এর শেষ দেখে ছাড়বে। স্ত্রীয়ের অধিকার আদায় করে নেবে। ওদিকে কমলিনী ঘরে গিয়ে ব্যাগ পত্র গোছাতে শুরু করে। নতুন এসে কমলিনীর সাথে কথা বলতে চাইলে নতুনের সাথে কোন কথা বলতে চায় না কমলিনী।

কমলিনী শুধু একটাই কথা বলে সে নিজের চোখে যা দেখেছে যা শুনেছে সেই সবটাই বিশ্বাস করছে। নতুন বার বার কমলিনীকে বোঝাতে থাকে কমলিনী অবুঝের মত কথা বলছে সবটা জেনে শুনেও বুঝতে চাইছে না। নিজেকে বারবার সাধারণ প্রমাণ করার চেষ্টা করছে। যেখানে নতুন তাকে অসাধারণভাবে সবসময় ভালবেসেছে, তাকে দেখেছে। সে নতুনকে অবিশ্বাস করে নতুনের মান সম্মান নিয়ে খেলা করছে। নতুনকে পুতুলের মত ব্যবহার করছে। কিন্তু তাতেও কমলিনীর মত পাল্টে যায় না।

আরও পড়ুনঃ লন্ডন থেকে রুক্মিণীকে নিয়ে ফিরে এলো পারুল! ন্যাড়াগোয়াল ফেরার আগেই গোপালের জীবনে ঘটে গেলো বড় বিপত্তি! দুর্ধর্ষ আজকের পর্ব

তারপরে দুজনের কথার মাঝে হঠাৎ করে ঘরে চলে আসে পার্বতী। পার্বতী এসে জানায় নতুন যদি তাকে স্ত্রীর স্বীকৃতি না দেয় তাহলে সে জোর করে আদায় করে নেবে। তার অফিসের লোক, আত্মীয়-স্বজন সকলের কাছে বিচার চাইবে। কমলিনীর কাছে বিচার চাইবে। কমলিনী এবং নতুনের মধ্যে যে ভালোবাসার সম্পর্ক আছে সেটা সে ভালোমতো জানে। কিন্তু এখন পার্বতীর সঙ্গে তার বিয়ে হয়ে গেছে সে তার স্ত্রী তাই নতুন না চাইলেও তাকে জোর করে আটকে রাখবে। নতুন আবার চিৎকার করতে থাকে, পার্বতীকে অপমান করে। কিন্তু এবারে নতুনের পাশে এসে দাঁড়ালো কুরচি। সব সত্যি জানার পর সে নতুনের পাশে দাঁড়িয়েছে। নতুন পার্বতীকে স্ত্রী হিসেবে স্বীকার না করার পর থেকেই সে নতুনের পাশে থাকবে বলে জানিয়েছে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button