লন্ডন থেকে রুক্মিণীকে নিয়ে ফিরে এলো পারুল! ন্যাড়াগোয়াল ফেরার আগেই গোপালের জীবনে ঘটে গেলো বড় বিপত্তি! দুর্ধর্ষ আজকের পর্ব

পারুলের মাথা উঁচু করে বাঁচার গল্প নিয়ে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে পরিণীতা (Parineeta)। দর্শকমহলে এই ধারাবাহিকের (Bengali Serial) জনপ্রিয়তা অনেক। তার প্রমাণ পাওয়া যায় টিআরপি তালিকায় বারবার। নিজের প্রতিপক্ষকে হারিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে পরিণীতা। যত দিন যাচ্ছে ধারাবাহিকের জনপ্রিয়তা আরো বাড়ছে। বর্তমানে তো ধারাবাহিকে টানটান উত্তেজনা পর্ব চলছে। ইউনিভার্সিটির সেরা স্টুডেন্ট কে হবে তার লড়াইয়ে নেমেছে রায়ান, পারুল, ওশিরিন প্রত্যেককে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, গোপালের বাড়িতে জোর কদমে বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। সকলে মিলে আয়োজন করছে তার দ্বিতীয় বিয়ের। কিন্তু গোপালের মন পড়ে আছে রুক্মিণীর কাছে। পারুল ভালো মতোই বুঝতে পারছে এই গোটাটা একটা চক্রান্ত। তাই সময় নষ্ট না করে লন্ডনে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সিকিউরিটি তাকে ঘিরে ধরে, সন্দেহ করে সে ভারতীয় বলে। তাকে সমানে চেকিং করা হয়। তাকে আটকে রাখে অযথা হওয়ার কারণে প্রশ্ন করতে থাকে।

কিন্তু তারপরে হঠাৎ করে ভগবানের মত এসে উপস্থিত হয় একজন মহিলা। যিনি সিকিউরিটির হেডকে নিয়ে এসে পারুলকে রক্ষা করে। পারুল জানায় সে কিছুই করেনি সমস্ত নিয়ম মেনেই সেই দেশে এসেছে কিন্তু তা সত্ত্বেও তাকে অপমানিত হতে হয়েছে। ওই মহিলা জন্য পারুল নিজেকে উদ্ধার করে সেখান থেকে বেরোতে পারে। ওদিকে রুক্মিণী স্বপ্ন দেখছে গোপাল লন্ডন ছুটে এসেছে তার কাছে। তার সাথে দেখা করার জন্য। গ্রাম থেকে এসে পৌঁছেছে গোপাল। স্বপ্নের মধ্যে গোপালের সাথে রুক্মিণী সুন্দর মুহূর্ত কাটায়। তারপর হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়।
এদিকে সব বাধা পেরিয়ে অবশেষে লন্ডনে পৌঁছে যায় পারুল। পারুল রুক্মিণীকে জানায় গোপালের আবার বিয়ে দিচ্ছে তার বাড়ির লোক বিডিওর সাথে। রুক্মিণী এই কথা শুনে তো অবাক হয়ে যায়। রুক্মিণীর কথা শুনে পারুল বুঝতে পারে সে গোপালকে কতটা বুঝতে শুরু করেছেন, ভালোবাসতে শুরু করেছে। তার প্রতি নতুন অনুভূতি তৈরি হয়েছে। তাই রুক্মিণীকে বারবার বোঝাতে থাকে পারুল। গোপালকে একা করে দিয়ে রুক্মিণী চলে এসেছে সেটা কিছুতেই মানতে পারছি না গোপাল।
আরও পড়ুনঃ অরণ্যর সাথে ফুলকির বিয়ে! অরণ্যকে কি মেনে নেবে ফুলকি! অরণ্যর আসল পরিচয় জানতে পেরে কেঁপে উঠলো রায়চৌধুরী পরিবার! দুর্ধর্ষ আজকের পর্ব
ওদিকে রুক্মিণীর মা চিন্তা করছে পারুলকে নিয়ে। পারুল যেমন ধরনের মেয়ে সে যে কোন অসম্ভবকে সম্ভব করে দিতে পারে। সেটা ভাল মতই জানেন তিনি। তাই গোপালের মাকে ফোন করে প্ল্যান সাজাতে থাকে। যাতে গোপাল কোনো ভাবেই রুক্মিণীর সাথে যোগাযোগ করতে না পারে। উইকিপারুল তার দেওয়া কথা রেখে দে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে দেখা যাক কি হয় আগামী পর্বে।

