লাখ লাখ কোটি টাকার সোনা গয়না চুরি! অপরাধের অন্ধকারে ডুব দিলো নিশা! দিদিকে আটকাতে ব্যর্থ উজি! ফাঁ’স আজকের পর্ব
বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন শুরু হওয়া বেশ কিছু ধারাবাহিকের মধ্যে অন্যতম একটি হলো জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েক সপ্তাহ হল। ইতিমধ্যেই দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে ধারাবাহিকটি (Bengali Serial)। দুই বোনের ভিন্ন জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে ধারাবাহিকে। গল্পে নায়িকা চরিত্রে রয়েছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity) এবং অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ঋষির জন্য মানদ করতে মন্দিরে সপরিবারে যাওয়ার প্ল্যান করে ঋষির মা। আর নিশার লোক সেই খবর জোগাড় করে এনে দেয়। নিশা আগেই জানতো ঋষির মা মন্দিরে যাবে। তাই সব প্ল্যান সাজিয়ে রেখেছিল। এরপর নিশা উজিকে ঋষির পরিবারের সকলের সাথে পরিচয় করিয়ে দেয়। যাতে তাদের প্ল্যানিং এর সুবিধা হয় এদিকে নেশা উচিয়ে দুজনেরই নকল আইডেন্টিটি বানাতে হবে তারা যে ফেক সেটা কোনভাবেই বুঝতে দেওয়া যাবে না।

এইজন্য সোশ্যাল মিডিয়ার প্লাটফর্ম থেকে শুরু করে পোশাক আশাক নকল বাংলো, গাড়ি সবকিছুর জোগাড় করছে নিশা। উজি এসবের কিছুই বুঝতে পারছে না। তার বারবার ভয় হচ্ছে ঋষি ব্যানার্জিরা অনেক বড়লোক ব্যবসায়ী। তাদের সকলের বুদ্ধির কাছে টেক্কা দিতে পারবে না তারা। এই সমস্ত কাজ করে একটা বিপদ আসবে আর সেটাতে তাদেরই ক্ষতি।
বাড়িতে ঋষির দিদি এবং কাকিমা মিলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের প্ল্যান ঋষির বউ যদি তাদের পছন্দমত আনা হয় তাহলে তাকে হাতের মুঠোতে রাখতে পারবে। এখন ঋষি ব্যবসায় রাজত্ব চালাচ্ছে আর সেটা একেবারেই পছন্দ নয় কারোর। নিজের ভাইকে খুবই ভালোবাসি ঋষির দিদি, কিন্তু সে নিজের দখলে সমস্ত ব্যবসা-সম্পত্তির অধিকার রাখতে চায়। তাই জন্য ভাইয়ের বিরুদ্ধে প্লান করছে সে। এদিকে ঋষির এখন কোন মেয়েকে পছন্দ হচ্ছে না। তার চোখে এখনো উজির সেই আবছা মুখটা ভাসছে। যদিও সেদিনকে উজিকে দেখতে পাইনি ঋষি। কিন্তু মনে মনে উজিকেই যেন মন দিয়ে বসেছে সে।
আরও পড়ুনঃ শেষ হচ্ছে দীর্ঘ আড়াই বছরের যাত্রা! নতুন ধারাবাহিকের আগমনে শেষ হচ্ছে ফুলকি! অক্টোবরেই শেষ শুটিং! মন খারাপ দর্শকদের!
নিশা ভানুকে বলে তাদের নকল বাংলো, গাড়ি সমস্ত কিছু ব্যবস্থা করে রাখে। নিজেদের পোশাক আশাক পাল্টানোর জন্য দামি দামি জামাকাপড় নিয়ে আসে। উজিকে তৈরি করে দেয় সব কিছুর জন্য। আর ওদিকে বাড়িওয়ালাকেও বেশ বিপদজনক মনে হয়েছে নিশার। তার চাহনি একেবারেই পছন্দ হয়নি তাই জন্য তার টাকা গয়না এগুলো লুট করার প্ল্যান করছে নিশা। বোনকে আড়াল করে এই সমস্ত প্ল্যান করে সে। তারপর বাড়িওয়ালা সমস্ত টাকা গয়না সবকিছু লুট করে যখন ঘরে নিয়ে আসে তখনই নিজে সন্দেহ হয় উজির। নিজের দিদিকে এই বিপদের হাত থেকে বাঁচাবে কি করে, নিশাকে সৎ পথে নিয়ে আসবে কি করে সেটাই চিন্তা করতে থাকে। এবারে দেখা যাক কি হয় আগামী পর্বে।

