সব বাধা পেরিয়ে রুক্মিণীর কাছে পৌঁছলো পারুল! গোপালের বিয়ের খবর পেয়ে চরম সিদ্ধান্ত নিল রুক্মিণী! দুর্ধর্ষ আজকের পর্ব

পারুলের মাথা উঁচু করে বাঁচার গল্প নিয়ে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে পরিণীতা (Parineeta)। দর্শকমহলে এই ধারাবাহিকের (Bengali Serial) জনপ্রিয়তা অনেক। তার প্রমাণ পাওয়া যায় টিআরপি তালিকায় বারবার। নিজের প্রতিপক্ষকে হারিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে পরিণীতা। যত দিন যাচ্ছে ধারাবাহিকের জনপ্রিয়তা আরো বাড়ছে। বর্তমানে তো ধারাবাহিকে টানটান উত্তেজনা পর্ব চলছে। ইউনিভার্সিটির সেরা স্টুডেন্ট কে হবে তার লড়াইয়ে নেমেছে রায়ান, পারুল, ওশিরিন প্রত্যেককে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পারুল জানতে পারে রুক্মিণী যাওয়ার সময় ডিভোর্স পেপারে সই করে দিয়ে গেছে। তাই জন্য আবার গোপালের বিয়ে দিচ্ছে তারা। কিন্তু পারুলের এই কথা শুনে খটকা লাগে কারণ পারুলের মনে হয়েছে রুক্মিণী একটু হলেও গোপালকে পছন্দ করতে শুরু করেছে, আর এটা কোনো ষড়যন্ত্র। টগর জানিয়ে দেয় রুক্মিণী ডিভোর্স দিয়ে চলে গেছে বাড়ি ছেড়ে। আর দাদু তো এই কথা জানতে পেরে দাদু রেগে যায়।

দাদা রুক্মিণীকে সঙ্গে সঙ্গে খবর দেওয়ার কথা বলেন। পারুল প্রথমে রায়ানকে ফোন করে খবর দিতে বলে কিন্তু রায়ান এবারে পিছিয়ে আসে। সে জানায় রুক্মিণী কোনদিন এই বিয়েটা করতে চায়নি। তাই তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের মাঝে রায়ান ঢুকবে না। তার দিদি যখন ডিভোর্স দিয়েছে সব দিক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে। ওদিকে মনে মনে খুশি হচ্ছে রায়ানের মা। এতদিন এটাই চাইছিলেন তিনি। আসলে দাদু রায়ান এবং রুকুর যাদের সাথে বিয়ে হয়েছিল তাদের দুজনকে একেবারে পছন্দ করেন না তিনি। দাদুকে এভাবে হেরে যেতে দেখে তিনি ভীষণই খুশি হচ্ছেন। ওদিকে পারুল বারবার ফোন করেও পায় না রুক্মিণীকে। তখনই রায়ানের মা জানায় রুক্মিণী কিছুক্ষণ আগে ফোন করে জানিয়েছে আগামী তিনদিন তাদের বিদেশে নেটওয়ার্ক থাকবে না।
এবারে পারুল কি করবো বুঝতে পারে না। কিন্তু যেভাবেই হোক এই বিয়ে আটকাবে তাই জন্য রেডি হয়ে বেরিয়ে আসে ব্যাগ পত্র নিয়ে। পারুল দাদুকে কথা দেয় সে লন্ডনের উদ্দেশ্যে পাড়ি দেবে আর রুক্মিণীকে ফিরিয়ে আনবে। সকলেই তো পারুলের এই সিদ্ধান্তে অবাক হয়ে যায়। একা একা লন্ডন কি করে যাবে পারুল সেটাই ভেবে পায় না। কিন্তু পারুল সবাইকে আশ্বাস দেয় সে ঠিক পারবে।
আরও পড়ুনঃ কোর্টের মাঝেই রুদ্রকে কষিয়ে থা’প্পড় মারলো ফুলকি! রাগের মাথায় একি করলো সে? ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব
পারুল ভেবেছিল স্কলারশিপ পেয়ে লন্ডন যাবে তাই তার ভিসা করা ছিল। তাই একমাত্র পারুলই লন্ডনে গিয়ে রুক্মিণীকে নিয়ে আসতে পারবে। ওদিকে তো গোপালের বাড়িতে জোর কদমে বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। সকলে মিলে আয়োজন করছে তার দ্বিতীয় বিয়ের। কিন্তু গোপালের মন পড়ে আছে রুক্মিণীর কাছে। পারুল ভালো মতোই বুঝতে পারছে এই গোটাটা একটা চক্রান্ত। তাই সময় নষ্ট না করে লন্ডনে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সিকিউরিটি তাকে ঘিরে ধরে, সন্দেহ করে সে ভারতীয় বলে। তাকে সমানে চেকিং করা হয়। কিন্তু সব বাধা পেরিয়ে অবশেষে লন্ডনে পৌঁছে যায় পারুল। পারুল রুক্মিণীকে জানায় গোপালের আবার বিয়ে দিচ্ছে তার বাড়ির লোক বিডিওর সাথে। রুক্মিণী এই কথা শুনে তো অবাক হয়ে যায়। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে যায় নিয়ে ন্যাড়াগোয়াল যাওয়ার। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

