কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো কেউটে! বাড়ির সকলের সামনে পার্বতীর মুখোশ খুলে দিল নতুন! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিকগুলোর (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো চিরসখা। মাসখানেক আগেই শুরু হয়েছে এই ধারাবাহিক। শুরুর দিন থেকে একটু একটু করে দর্শকদের মন জয় করে নিচ্ছে ধারাবাহিকটি। বর্তমানে টিআরপি তালিকাতেও (TRP List) বেশ ভালো ফলাফল করছে। প্রতি সপ্তাহে এক থেকে পাঁচের মধ্যে নিজেদের জায়গা দখল করে নিচ্ছে। দর্শকদের আকর্ষণ ধরে রাখতে প্রতিদিনই গল্পে থাকছে নতুন নতুন টুইস্ট।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পার্বতী নতুন এবং কমলিনীর মধ্যেকার সম্পর্ক নিয়ে নানান রকম প্রশ্ন করে কমলিনী তো এ সমস্ত কিছুই স্বীকার করতে চায় না। কমলিনী পার্বতীর সঙ্গে নতুনের সম্পর্ক নিয়ে কিছু আলোচনাই করতে চায় না। সমস্ত কিছুই এড়িয়ে যায়। কিন্তু পার্বতী স্পষ্ট বুঝতে পারে কমলিনী এবং নতুনের মধ্যে আলাদা সম্পর্ক রয়েছে।

এরপরে নতুনের বৌদি এবং দাদা এসে উপস্থিত হয়। তারা আসার পরেই পার্বতী তাদেরকে জানায় নতুন বৌভাতের অনুষ্ঠান করেনি। পার্বতী নিজেই নিজের ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নিয়েছে। এ কথা শুনে তো সকলেই অবাক হয়। নতুন নিজে থেকেই যখন সমস্ত নিয়ম মানছে তাহলে ভাত কাপড়ের অনুষ্ঠান কেন মানেনি জানতে চায় তার বৌদি। নতুন অস্বীকার করে সবকিছু। সে কোনো কিছুই মানবে না জানিয়ে দিয়েছে। যদি এরকম চলতে থাকে তাহলে সে ভিসা নিয়ে বাইরে চলে যাবে আবার। পার্বতী তো সকলের সামনে নতুন এবং তার সম্পর্কটা স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে। যত সম্ভব আড়াল করার চেষ্টা করছে সব।

কিন্তু যখনই নতুনের বাড়ি থেকে কমলিনীর চলে যাওয়ার প্রসঙ্গ ওঠে তখন নতুন বিরক্ত হচ্ছে। কমলিনী কিছুতেই এই বাড়িতে থাকতে চাইছে না। তাছাড়াও কমলিনীর মা বাবা কাকা ছেলে মেয়ে কেউই চায়না কমলিনী বাড়িতে থাকুক। কারণ এক বাড়িতে নতুনের স্ত্রী এবং কমলিনী কিছুতেই থাকতে পারবে না। ওদিকে মিটিল এসে নতুনকে স্পষ্ট জানিয়ে দেয় কমলিনী তার বাড়িতে আর এক মুহূর্ত থাকবে না। সে কমলিনীকে তৈরি করে দেবে তার জামাকাপড় গুছিয়ে দেবে কমলিনী এই মুহূর্তেই এই বাড়ি থেকে তার বাপের বাড়ি চলে যাবে। কমলিনীর মা-বাবা কাকা তাকে নিয়ে যাওয়ার জন্য একেবারে তৈরি।

আরও পড়ুনঃ ছোট পর্দায় বড় চমক! নতুন গল্পে নতুন রূপে ফিরছেন কৌশিক রায়! ঠিক কেমন চরিত্রে দেখা যাবে তাকে?

মিঠিও বলেনতুন তাদের অনেক সাহায্য করেছে বট গাছের মতো ছায়া দিয়েছে বিপদের সমস্ত দায়িত্ব নিয়েছে কিন্তু মিঠি চায় না আর নতুন তার দায়িত্ব নিক এবার থেকে মিঠি নিজের দায়িত্ব নিজে নেবে। সে চেয়েছিল বিদেশে গিয়ে পড়াশুনা করবে কিন্তু এখন আর সেই পরিকল্পনা তার নেই। এখানে থেকে চাকরি করে, মাকে দেখাশোনা করবে নতুনের থেকে সাহায্য নেবে না মিঠি। নতুন এসব কিছু অনেকক্ষণ ধরে সহ্য করছিল কিন্তু বাধ্য হয়ে নতুন সকলের সামনে জানিয়ে দেয় বন্ধ ঘরে আড়ালে পার্বতী নিজের হাতে সিঁদুর পরেছে নতুন তাকে সিঁদুর পড়ায়নি। পার্বতী গ্রাম থেকে পালিয়ে আসতে শহরে বাঁচতে চেয়েছিল তাই জন্য নতুন তাকে সেই সাহায্য করেছে। আর এই কথা শুনে উপস্থিত সকল তো হতবাক। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button