‘ভবিষ্যতের কোন সঞ্চয় নেই, ভাবছি ৩-৪ হাজার টাকা দিয়ে মোমবাতির ব্যবসা শুরু করবো…’- হাতে নেই কাজ, অর্থকষ্টে ভুগছেন অভিনেতা সত্যম মজুমদার!

একসময় টেলিভিশনের পর্দায়, বড় পর্দায় দাপিয়ে অভিনয় করলেও বর্তমান সময়ে খুব একটা দেখা যায় না তাকে। নতুন কোন ধারাবাহিক বা ছবিতে আগে নানান চরিত্রে অভিনয় করেছেন। এইখানে কথা বলা হচ্ছে জনপ্রিয় অভিনেতা হলেন সত্যম মজুমদারকে নিয়ে (Satyam Majumdar)।

সিনেমা থেকে সিরিয়াল, ক্যামেরার সামনে চুটিয়ে কাজ করেছেন সত্যম বাবু। শেষ তাঁকে দেখা যায়, জি বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিকে। ইন্সপেক্টরের ভূমিকায় অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন। এছাড়াও এর আগে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতাকে। তবে এত ভালো দক্ষ একজন অভিনেতা হওয়া সত্ত্বেও বর্তমানে কাজের জন্য ভিক্ষে করতে হচ্ছে তাকে। আড়াই বছর একটানা ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে অভিনয় করেছেন। কিন্তু এখন আর সেভাবে দেখা যায় না তাকে।

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে কাজ না পাওয়া নিয়ে আক্ষেপ জানিয়েছিলেন অভিনেতা। নিজের একটি পোস্টে অভিনেতা বললেন, ‘আমি মঞ্চের মানুষ। এখনও তা চালিয়ে যাচ্ছি। একটাই আক্ষেপ, মঞ্চে অভিনয়ের মাধ্যমে যদি ভাত-ডাল জোটাতে পারতাম তা হলে অন্য মাধ্যমের উপর ভরসা করতে হত না।’

আর সেই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়েছিল। বিভিন্ন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে তারপরে তার সঙ্গে যোগাযোগ করা হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বর্তমান পরিস্থিতির কথা জানালেন অভিনেতা। অভিনেতা বলেন, ‘বর্তমানে আমি কোণঠাসা হয়ে গেছি। আমি উত্তর কলকাতার ছেলে সেখানে ফ্যাট বিক্রি করে টালিগঞ্জে আশেপাশে ফ্ল্যাট নিয়েছি। যাতে বেশি করে কাজ পাই, আরো বেশি করে কাজ আসে আমার কাছে। কিন্তু এখানে এসে দেখলাম আমি যতটুকু চাই আমার রুটি রুজির জন্য সেইটুকুও আমি পাচ্ছিনা। আমার বিলাসিতা কোনদিনই পছন্দ নয়। পেট চালানোর জন্য যতোটুকু দরকার ততটুকু কাজ পেতে চাই। আমার পোস্ট থেকে অনেকেই আমাকে বলেছিল এই পোস্টগুলো করলে অনেকের চক্ষুশুল হয়ে যেতে পারি। আমি তাদের বলেছিলাম আমার কাছে কোন উপায় নেই আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে।’

আরও পড়ুনঃ কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো কেউটে! বাড়ির সকলের সামনে পার্বতীর মুখোশ খুলে দিল নতুন! দুর্ধর্ষ আজকের পর্ব

অভিনেতা আরও বলেন, ‘স্ত্রীর সাথে অনেকবার কথা বলেছি ভবিষ্যতের সেভিংস সেভাবে নেই ভেবেছি কাঁচামাল নিয়ে বসবো। বিক্রি করব, অটো চালাবো কিংবা অন্যপাড়ায় গিয়ে কোন ব্যবসা করব কিন্তু সেটা তো সম্ভব নয়। আমার স্ত্রী বলে আমি যেখানেই যাব লোকজন আমাকে চিনে যাবে এখন। কি করবো এখন আমি দিশা পাচ্ছিনা, ইউটিউবে মাঝেমধ্যে অনেক ভিডিও দেখি যেখানে বলছে তিন হাজার চার হাজার টাকা দিয়ে মোমবাতির ব্যবসা শুরু করছে, সাবানের ব্যবসা শুরু করছে। আমি বিভিন্ন প্রোগ্রামারের সাথে যোগাযোগ করেছি সবার সাথে যোগাযোগ করছি জানিনা কবে কাজ পাব।’

Back to top button