গোপাল রুক্মিণীর সম্পর্ক জুড়তে বদ্ধপরিকর পারুল! রুকুকে ফেরাতে লন্ডনে পাড়ি দিল পারুল! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো

ধারাবাহিক (Bengali Serial) বর্তমানে সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। বিশেষ করে বাড়ির মা, কাকিমা, জেঠিমারা বিকেল বেলায় নিজেদের সমস্ত কাজ সেরে রেখে টেলিভিশনের (Bengali Television) সামনে বসে পড়ে নিজেদের পছন্দের ধারাবাহিকগুলি দেখার জন্য। ধারাবাহিকগুলি তাদের বিনোদনের প্রতি অংশ হয়ে ওঠে। তাই জন্য ধারাবাহিক হলো বিনোদন জগতের একটি পিলার।
এই ধারাবাহিকগুলোর মধ্যে দর্শকদের অন্যতম পছন্দের ধারাবাহিক হলো জি বাংলার পরিণীতা। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেগা ধারাবাহিকগুলির মধ্যে টানটান উত্তেজনা পর্ব হচ্ছে এই পরিণীতাতে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বগুলি তাই একটিও মিস করতে চান না দর্শক। তাইতো টিআরপি তালিকায় সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গায় তৈরি করে নেয় পরিণীতা। সম্প্রতি পরিণীতার নতুন ধামকাদার প্রোমো সামনে এসেছে।

বর্তমানে ধারাবাহিকে দেখানো হচ্ছে বসু বাড়িতে ধুমধাম করে দুর্গাপুজো করেছে রায়ান এবং পারুল। বাড়িতে দুর্গাপুজো হচ্ছে এই স্বপ্ন দেখার পরেই পারুল সেই ইচ্ছে পূরণ করে। ধুমধাম আয়োজনে বসু বাড়িতে প্রথমবার দুর্গাপুজো হয় এই দুর্গা পুজোতে বসু বাড়ির সকলকে এক করেছে পারুল, এটাই ছিল তার স্বপ্ন।
তবে দুর্গা পুজোতে উপস্থিত ছিল না রুক্মিণী। লন্ডনে কাজের জন্য সে অনেকদিন আগেই ন্যারাগোয়াল থেকে পাড়ি দিয়েছে। কিন্তু যাওয়ার আগে ঘটে গিয়েছে বিরাট বড় ঘটনা। শুধু নিজের স্বপ্ন পূরণ করতে লন্ডন যেতে চেয়েছিল রুক্মিণী। গোপালকে ডিভোর্স দেওয়ার প্ল্যান তার ছিল না। কিন্তু গোপালের মা এবং কাকিমা জোর করে লন্ডন যাওয়ার আগে ডিভোর্স পেপারে সাইন করায় রুক্মিণীকে। তারপরে তাকে লন্ডন যাওয়ার অনুমতি দেয়। নিজের স্বপ্ন পূরণ করতে সই করে দেয় যে কিন্তু রুক্মিণী এই বিষয়টি নিয়ে সংকোচের মধ্যে রয়েছে। আর এরই মধ্যে গোপালের মা কাকিমা গোপালের আবার বিয়ের আয়োজন করছে। সে কথা জানতে পেরেছে পারুল এবং রায়ান। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রোমো।
আরও পড়ুনঃ কমলিনীর মনের কথা জেনে গেল পার্বতী! নতুনের থেকে কমলিনীকে আলাদা করতে আঁটলো নতুন ফন্দি! দুর্ধর্ষ আজকের পর্ব
প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে পারুল দাদুর থেকে আশীর্বাদ নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। দাদুর থেকে আশীর্বাদ নিয়ে পারুল দাদুকে কথা দেয় সে রুক্মিণীকে ঠিক ফিরিয়ে আনবে লন্ডন থেকে এবং গোপালের সঙ্গে তার বিয়ে কিছুতেই ভাঙতে দেবে না। গোপালকে অন্য কোথাও বিয়ে করতে দেবে না। আর এই প্রোমো ভিডিও দেখে সকলেই বেশ উত্তেজিত হয়ে রয়েছে আগামী পর্বে কি হবে দেখার জন্য।

