কমলিনীর মনের কথা জেনে গেল পার্বতী! নতুনের থেকে কমলিনীকে আলাদা করতে আঁটলো নতুন ফন্দি! দুর্ধর্ষ আজকের পর্ব

স্টার জলসার (Star Jalsha) পর্দায় মাস কয়েক আগে শুরু হওয়া ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো চিরসখা (Chirosokha)। ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das) এবং সুদীপ মুখার্জি (Sudip Mukherjee)। লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) লেখা এবং তার প্রযোজনায় ধারাবাহিকটি প্রতিদিন রাত ন’টায় টিভির পর্দায় দেখতে পান দর্শকেরা।লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিকে বরাবরই কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া থাকে। এই ধারাবাহিকেও তা রয়েছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নতুন সকলের সামনে পার্বতীর ভাত কাপড়ের দায়িত্ব নিতে অস্বীকার করে। স্পষ্ট জানিয়ে দেয় কারোর ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারবে না সে। যদি সে মন থেকে কারোর ভাতকে বলে দায়িত্ব নিতে চায় তাহলে সেটা একমাত্র একজনই। যদিও নতুন কারো নাম বলেনি কিন্তু সকলেই বুঝতে পেরেছে নতুন কার কথা বলতে চেয়েছে।

Chirosokha Today's 8 October episode

ওদিকে পার্বতী জানার সে নতুনের হয়ে তার ভাত কাপড়ের দায়িত্ব নিজেই নিচ্ছে। কিন্তু সে জানে কিভাবে নতুনের থেকে দায়িত্ব আদায় করতে হয়। তারপর কমলিনী বলে তাদের তিন চার দিন সময় দিতে পুরো ব্যাপারটা সামলে ওঠার জন্য। যত তাড়াতাড়ি সম্ভব তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে। তখন পার্বতী জানায় পার্বতী সবাইকে নিয়ে থাকতে চায়। সে চায় না তার জন্য কেউ বাড়ি থেকে চলে যাক। কিন্তু কমলিনী নতুনের বাড়িতে থাকতে চায় না।

এদিকে পার্বতীকে বৌভাতের জন্য সাজিয়ে দিচ্ছিল কমলিনী। তখনই পার্বতী কথায় কথায় নতুন নতুনের সঙ্গে কমলিনীর সম্পর্কের কথা জানতে চায়। পার্বতী স্পষ্ট বলে দেয় সে বুঝতে পারে কমলিনী এবং নতুন একে অপরকে কতটা ভালোবাসে। এই যে নতুন হুট করে এই সিদ্ধান্ত নিল বিয়ে করে ফেলল কতটা কষ্ট হয়েছে কমলিনীর সেটা জানতে চায়। কিন্তু কমলিনী তো এ সমস্ত কিছুই স্বীকার করতে চায় না। কমলিনী পার্বতীর সঙ্গে নতুনের সম্পর্ক নিয়ে কিছু আলোচনাই করতে চায় না। সমস্ত কিছুই এড়িয়ে যায়। কিন্তু পার্বতী স্পষ্ট বুঝতে পারে কমলিনী এবং নতুনের মধ্যে আলাদা সম্পর্ক রয়েছে।

আরও পড়ুনঃ দ্বিতীয় বার বিয়ের পিড়িতে গোপাল! দাদার ডিভোর্সের কথা জানতে পেরে একি করলো পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব

এরপরে নতুনের বৌদি এবং দাদা এসে উপস্থিত হয়। তারা আসার পরেই পার্বতী তাদেরকে জানায় নতুন বৌভাতের অনুষ্ঠান করেনি। পার্বতী নিজেই নিজের ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে নিয়েছে। এ কথা শুনে তো সকলেই অবাক হয়। নতুন নিজে থেকেই যখন সমস্ত নিয়ম মানছে তাহলে ভাত কাপড়ের অনুষ্ঠান কেন মানেনি জানতে চায় তার বৌদি। নতুন অস্বীকার করে সবকিছু। সে কোনো কিছুই মানবে না জানিয়ে দিয়েছে। যদি এরকম চলতে থাকে তাহলে সে ভিসা নিয়ে বাইরে চলে যাবে আবার। পার্বতী তো সকলের সামনে নতুন এবং তার সম্পর্কটা স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে। যত সম্ভব আড়াল করার চেষ্টা করছে সব। কিন্তু দেখার অপেক্ষা কত দিন এই সত্যি চাপা দিয়ে রাখতে পারে পার্বতী।

Back to top button