৮১ বছর বয়সে এসেও করতে হচ্ছে অভিনয়! অসাধারণ গান জানলেও মেলেনি সুযোগ! জানেন কিভাবে দিন কাটছে বৃদ্ধ অভিনেতা ইন্দ্রভূষণ রায়ের?

বিনোদন জগতের গুরুত্বপূর্ণ অংশ হলো ধারাবাহিক (Bengali Serial)। আর এই ধারাবাহিক হলো সাধারণ মানুষের ভালো থাকার অন্যতম মাধ্যম। আর এই ধারাবাহিকগুলোর জন্যই বিকেল বেলাটা জমজমাট হয়ে ওঠে। ধারাবাহিকতে প্রতিদিন থাকে নতুন নতুন চমক। আর দর্শক তা ভালোভাবে উপভোগ করেন। টেলিভিশনের পর্দায় (Bengali Television) এখন নানান ধরনের ধারাবাহিক হয়।

আর নতুন নতুন ধারাবাহিকে একাধিক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করছেন। অনেক নতুন নতুন নবাগত অভিনেত্রীরও সুযোগ পাচ্ছেন। কিন্তু বিভিন্ন পুরনো অভিনেতা-অভিনেত্রী যারা একসময় যারা চুটিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

আবার এমনও অনেকেই আছেন যাদের হাতে তেমন কোন কাজ নেই। টাকার অভাবে বয়সকালেও যে কোন চরিত্রে অভিনয় করতে হচ্ছে। কাজের জন্য ভিক্ষে চাইতে হচ্ছে। বিভিন্ন প্রোডাকশন হাউসের দরজায় দরজায় ঘুরতে হচ্ছে। সেরকমই একজন জনপ্রিয় অভিনেতা হলেন ইন্দ্রভূষণ রায়। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে আমরা অভিনেতাকে কখনই ভিখিরি, চাকর, অথবা পুরোহিতের চরিত্রে অভিনয় করতে দেখেছি। ছোটখাটো পার্শ্ব চরিত্রহীন বরাবর দেখে এসেছি আমরা অভিনেতাকে তার বয়স বর্তমানে ৮১ বছর।

২১ বছর বয়সে এসেও দাপিয়ে অভিনয় করছেন তিনি। ছোট চরিত্র হলেও সেই চরিত্রকেই অসাধারণভাবে ফুটিয়ে দিলেন দর্শকদের সামনে। তবে এই বয়সে এসেও অভিনয় করতে হয়েছে সেটা খুবই দুঃখজনক। তারপরেও সেভাবে বড় কোনো চরিত্রেও সুযোগ পান না। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধরা দিয়েছেন অভিনেতা। জানিয়েছেন, ‘আমি খুব ছোটবেলা থেকেই গান গাই বাবা কাকা সকলেই গানে জগতের সঙ্গে যুক্ত তাদের দেখেই বড় হওয়া। গান ভালোবেসেছি খুব অল্প বয়স থেকে, দুর্গাপুরে চাকরি করতাম জীবিকা নির্বাহের জন্য। গানকে কখনও পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ হয়নি। মান্না দে অজয় চক্রবর্তী মত গুণী গুণী মানুষদের সাথে ওঠাবসা ছিল।’

আরও পড়ুনঃ ঋষি ব্যানার্জির সাথে বোনের বিয়েহল ফন্দি আঁটলো নিশা! দিদির প্ল্যানে হাত মেলালো উজি! দুর্ধর্ষ আজকের পর্ব

তিনি আরও বলেন, ‘আমি পাঁচবার আকাশবাণীতে অডিশন দিয়েছি। এখন আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে। সেখানে আমি গান করি, গানের বিভিন্ন ভিডিও পোস্ট। এভাবেই চলছে জীবন কিন্তু গানকে পেশা হিসেবে বেছে নিতে পারিনি। কিন্তু চেষ্টা করেছিলাম।’

Back to top button