বিরাট দুঃসংবাদ! এক ধাক্কায় এলোমেলো হয়ে গেলো রিয়া গাঙ্গুলীর জীবন! মায়ের মৃ’ত্যুতে ভেঙে পড়লেন অভিনেত্রী!

বাংলা টেলিভিশনের পর্দায় (Bengali Television) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন রিয়া গাঙ্গুলী (Riya Ganguly)। বেশ কয়েক বছর ধরেই বাংলা টেলিভিশনের পর্দার একাধিক জনপ্রিয় ধারাবাহিকে রিয়াকে নানান ধরনের পার্শ্ব চরিত্রে আমরা দেখে এসেছি। বেশিরভাগ সময়ই রিয়াকে নেগেটিভ চরিত্রে দেখে এসেছেন দর্শক। আর নেগেটিভ চরিত্রে অভিনয় করে বরাবর দর্শকের মন জিতে নিয়েছেন তিনি।
অভিনয় জীবনে যথেষ্ট সফল রিয়া। বেশ নামডাক রয়েছে তার টেলিভিশন ইন্ডাস্ট্রিতে। কিন্তু ব্যক্তিগত জীবনে রিয়ার সামনে অনেক বাধা বিপত্তি এসেছে। দাম্পত্য জীবনে সুখী নন অভিনেত্রী। সে কথা বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে। স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক তার খুব একটা ভালো নয়, স্বামীর অত্যাচারে কিছুদিন আগে বাড়ি ছেড়েছিলেন সন্তানদের নিয়ে। এবারে ফের আরো একবার রিয়ার জীবনে নেমে এলো বিরাট বড় দুঃসংবাদ।
এমনিতে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে নিত্য নতুন অশান্তি লেগে রয়েছে। অভিনেত্রীর স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক ভালো নয়। এমনকি শ্বশুর বাড়ির লোকজনদের সম্পর্কেও নানান অভিযোগ করেছিলেন অভিনেত্রী। স্বামীর পরকীয়া নিয়ে মুখ খুলেছিলেন সাক্ষাৎকারে। এছাড়াও মানসিক শারীরিক অত্যাচারের কথাও জানিয়েছিলেন রিয়া। এবারে অভিনেত্রীর জীবনে আরও একটি বড় দুঃসংবাদ নেমে এলো, এমন একটা দিন তাকে দেখতে হবে ভাবেননি।
চলতি বছর পূজায় তৃতীয়ার দিন মৃত্যু হয়েছে অভিনেত্রীর শাশুড়ির। তবে শাশুড়ির মৃত্যুতে পারিবারিক ঝামেলা নিজের মনের ইগো ধরে রাখতে পারেননি। সব কিছু ভুলে ছুটে গিয়েছিলেন শাশুড়িকে শেষবারের মতো দেখতে। এমনকি শাশুড়ি হাসপাতালে ভর্তি হওয়ার পর রিয়া প্রথম দেখতে গিয়েছিলেন। রিয়াই শাশুড়ির মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট দিয়ে সই করে প্রথম। এড়িয়ে যেতে পারেননি দায়িত্ব। দুঃসময় স্বামীর কাছ থেকে সরে আসতে পারেনি অভিনেত্রী।
আরও পড়ুনঃ মিথ্যাকে আশ্রয় করে নতুনের পরিচয়ে পার্বতী! তার আসল উদ্দেশ্যে বুঝতে পেরে কড়া সিদ্ধান্ত নিল নতুন! দুর্ধর্ষ আজকের পর্ব
অভিনেত্রী নিজের শাশুড়ির একটি ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করে লেখেন এই সময় তিনি নিজের রাগ, পারিবারিক ঝামেলা কিছুই মনে রাখতে পারেননি। সব ভুলে পরিবারের পাশে দাঁড়িয়েছেন। স্বামীর পাশে দাঁড়িয়েছেন। এভাবে শাশুড়ি চলে যাবে সেটা তিনি এখনো কল্পনা করতে পারছেন না। সব মিলিয়ে বেশ হতাশ হয়েছেন রিয়া।

