ব্যানার্জি বাড়িতে ঢুকতেই ঋষির কাছে হাতেনাতে ধরা পড়লো উজি! কিভাবে নিজেকে উদ্ধার করবে সে? ফাঁ’স আজকের দুর্ধর্ষ পর্ব!

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন শুরু হওয়া বেশ কিছু ধারাবাহিকের মধ্যে অন্যতম একটি হলো জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েক সপ্তাহ হল। ইতিমধ্যেই দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে ধারাবাহিকটি (Bengali Serial)। দুই বোনের ভিন্ন জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে ধারাবাহিকে। গল্পে নায়িকা চরিত্রে রয়েছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity) এবং অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, উজিদের আগের বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে হবে, তাই সমস্ত ব্যাগ গুছিয়ে উজি নিশা আবারো নতুন বাড়ির ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়। এরপরই উজিকে বাড়িতে রেখে নিশা ভানুর সঙ্গে কেনাকাটি করার নাম করে বেরিয়ে পড়ে। আর নিশা ভালোমতোই জানে আজ অষ্টমী এবং ঋষির জন্মদিন। এই জন্মদিনের পার্টিতেই বড় কিছু ধামাকা করবে নিশা। কিন্তু তার বোনকেও এই কাজে সামিল করবে সে। সেই প্ল্যানই মতোই নিজেদের লোকজনদের জড়ো করে মাথা ফাটিয়ে ফেলে নিশা। আর দিদির কিছু হলে ছুটে আসবে উজি সেটা ভালো মতোই জানে সে।
ওদিকে উজি দিদির জন্য চিন্তা করেই যাচ্ছে। তাকে হাজার বার ফোন করলেও ফোনে পাওয়া যাচ্ছে না। আর নিশা বলেছে অষ্টমীর দিন ঋষির জন্মদিনে তাদের বাড়িতে ঢুকে সমস্ত হিসেব আদায় করবে। সেই ভয়টাই পাচ্ছে উজি। তাই জন্য দিদি যাতে ব্যানার্জি বাড়িতে গিয়ে কোন বিপদ না ঘটায় তাই উজি সিদ্ধান্ত নেয় ব্যানার্জি বাড়িতে যাওয়ার। তার কারণে সকালবেলা যে এজেন্সির তরফ থেকে ফোন এসেছিল সেখানেই আবার ফোন করে ব্যানার্জি বাড়িতে কাজের আবেদন করে, আর ভাগ্যক্রমে কাজের সুযোগও পেয়ে যায়।
ওদিকে নিশা তো মাথা ফাটিয়ে উজির কাছে গিয়ে নাটক করার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আর এদিকে উজি যখন বাড়ি থেকে বেরোবে তখন বাড়িওয়ালা নিচে নেমে এসে উজির সাথে অভদ্রতামি করতে থাকে, বয়স্ক মানুষ হলেও উজির দিকে যে তার খারাপ নজর সে যে খারাপ ইঙ্গিত করছে সেটা তার কথাবার্তাতেই বুঝতে পারে উজি। কিন্তু এখন দিদিকে বাঁচানোটা উজির কাছে মূল লক্ষ্য। তাই বাড়িওয়ালাকে সেভাবে পাত্তা দেয় না। তারপর নিশা বাড়িতে এসে দেখে উজি বাড়িতে নেই। উজিকে নিয়ে শুরু হয় নিশার চিন্তা।
আরও পড়ুনঃ রায়ানের হাত থেকে নিজের সিঁথিতে সিঁদুর পরার প্ল্যান করলো শিরিন! শিরিঙ্গের ফন্দিতে জল ঢেলে দিল পারুল! দুর্ধর্ষ আজকের পর্ব
ওদিকে ক্যাটারিং এর কাজের সূত্রে ব্যানার্জি বাড়িতে গিয়ে উপস্থিত হয় উজি। বিরাট জন্মদিনের পার্টি আয়োজন করা হয়েছে, লোকজন, খাওয়া-দাওয়া এলাহি ব্যবস্থা। সবকিছু দেখে উজির ভিতরে রাগ তৈরি হয়। ঋষিকে এত আনন্দ উৎসব করতে দেখেই তো তার ভেতরের রাগ আরো জেগে ওঠে। কিন্তু উজি আসলে নিশাকে কোন খারাপ কাজ করা থেকে আটকাতেই ব্যানার্জি বাড়িতে ঢুকেছে। তাই কিভাবে দিদিকে খুঁজবে সেই উপায় খুঁজতে থাকে। এরপর ওয়াশরুমে যাওয়ার নাম করেই উজি উপরে উঠে যায়। আর সেখানেই হাতেনাতে ধরা পড়ে ঋষির কাছে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

