দশমীতেই অসুর বধ করলো ফুলকি! পূর্ণ হলো না রুদ্রর মনোবাঞ্ছা! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব!

দর্শক মহলে দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরেই ধারাবাহিকটি টেলিভিশনের পর্দায় রমরমিয়ে চলছে। প্রথম দিন থেকে একটু একটু করে দর্শকদের মন জয় করে নিয়েছে ফুলকি। ধারাবাহিকে নায়ক-নায়িকার পাশাপাশি অন্যান্য চরিত্রগুলিও দর্শকদের ভীষণ পছন্দের। ধারাবাহিকের গল্পে থাকে নিত্য নতুন টুইস্ট এবং চমক। যেমন বর্তমানে এপিসোডগুলি হচ্ছে দারুণ জমজমাট। তাইতো দর্শক প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় টিভির সামনে বসে পড়ে এই ধারাবাহিক দেখার জন্য।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ভোগে যে বিষ মিশিয়েছে রুদ্র সে কথা একমাত্র ছোট রাণী এবং ছোট রাজকুমার জানতো। তাই জন্য নৃসিংহ দেবের ভোগ খাওয়ার পর ফুলকি যখন প্রথম সেই ভোগ মুখে তুলতে যাবে তখন আড়াল থেকে সবটা দেখছিল ছোট রাজকুমার। ফুলকি তো এ বিষয়ে কিছুই জানে না। তাই নিজের অজান্তেই মুখে প্রসাস দিয়ে দেয়। যদিও নৃসিংহ দেবের আশীর্বাদে ফুলকি এবারেও প্রাণে রক্ষা পায়। ফুলকি দিব্যি খেয়ে যাচ্ছে ভোগের প্রসাদ সেটা দূর থেকে দাঁড়িয়ে দেখছে ছোট রাজকুমার। কি করে এই অসম্ভব সম্ভব হল সেটাই বুঝতে পারে না সে। ওদিকে ঘরে তো রুদ্র নিশ্চিন্তে বসে আছে আর ছোট রাণীকেও নিশ্চিন্ত করার চেষ্টা করছে।

তারপর কিছুক্ষণ বাদে ছোট রাজকুমার এসে, ছোটরাণী এবং রুদ্রকে জানায় ফুলকি প্রসাদ খেয়ে দিব্যি সুস্থ আছে, হাঁটাচলা করছে। রুদ্র তো ছোট রাজকুমারের কথা বিশ্বাসই করতে চায় না। প্রথমে দাবি করে ছোট রাজকুমার নেশা করে ভুলভাল বকছে অথবা ভোগের থালা পরিবর্তন হয়ে গিয়েছে কোনভাবে। ফুলকি আগে থেকেই বুঝে গিয়েছিল ভোগে বিষ মেশানো রয়েছে তাই সেই প্রসাদ খাইনি। কিন্তু ছোট রাজকুমার জানায় সে নিজের চোখে দেখে এসেছে ফুলকি ভোগের প্রসাদই খাচ্ছে। রুদ্র কিছুতেই বুঝতে পারে না এই অসম্ভব কি করে সম্ভব হল। কারণ সে যে বিষ মিশিয়ে ছিল সেটা খাওয়ার পরে ফুলকির কোনভাবে বাঁচার সম্ভাবনা নেই। তখনই ছোট রাণী জানায় এই পুজোর মধ্যে আর ফুলকির কোন ক্ষতি করা যাবে না।
ছোট রাণী বুঝতে পেরেছে ফুলকির মাথার উপরে নৃসিংহ দেবের আশীর্বাদে রয়েছে। এই পূজার সময় স্বয়ং নৃসিংহ দেব ফুলকিকে রক্ষা করছে। তাই এখন চাইলেও রুদ্র তার কোন ক্ষতি করতে পারবে না। কিন্তু এত সহজে থামার পাত্র নয় রুদ্র। মায়ের কাছে বুকের রক্ত দিয়ে সংকল্প নেওয়ার কথা ভাবে সে। ওদিকে ধুনুচি নাচের আয়োজন করা হয়েছে রাজমহলে। অরণ্য, পিয়াল সবাই মিলে জমিয়ে নাচ করে। আর ঠিক তখনই দূর থেকে ঘন্টার আওয়াজ শুনতে পায় ফুলকি। সেই ঘন্টার আওয়াজ অনুসরণ করে ফুলকি রুদ্রর ঘরের দিকে এগিয়ে যেতে থাকে।
আরও পড়ুনঃ নতুনের বিয়ে হতেই বাড়ি ফিরল বর্ষা বুবলাই! বিয়ের আসল রহস্য জানতে পেরে চমকে উঠলো কমলিনী! দুর্ধর্ষ আজকের পর্ব
ওদিকে রুদ্র তো ঘরের মধ্যে ফুলকিকে মারার জন্য নিজের বুকের রক্ত দান করছে ভগবানকে, ফুলকিকে যে করেই হোক এই পুজোর মধ্যেই শেষ করার পরিকল্পনা নিয়ে এসেছে। তাই জন্য যতদূর যেতে হয় যেতে পারবে রুদ্র। ফুলকি তো ভাবছে রাজমহলের এদিক থেকে তো ঘন্টার আওয়াজ আসার কথাই নয়, কারণ এদিকে কেউ আসে না। তবে কোথা থেকে সেই আওয়াজ আসছে। এদিকে মায়ের সামনে ফুলকিকে খুন করার জন্য রুদ্র এগিয়ে আসে সশরীরে। ফুলকিও মায়ের হাতের থেকে ত্রিশূল নিয়ে রুদ্রকে সকলের সামনে বধ করে। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

