নতুনের বিয়ে হতেই বাড়ি ফিরল বর্ষা বুবলাই! বিয়ের আসল রহস্য জানতে পেরে চমকে উঠলো কমলিনী! দুর্ধর্ষ আজকের পর্ব

লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay) লেখা আরো একটি ভিন্ন ধরনের গল্প নিয়ে স্টার জলসার (Star Jalsha) পর্দায় কয়েক মাস আগেই শুরু হয়েছে ধারাবাহিক চিরসখা (Chirosokha)। ধারাবাহিকের নায়িকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস (Aparajita Ghosh Das)। আর অপরাজিতার বিপরীতে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়কে (Sudip Mukherjee)। আরও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের পর্দার অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। খুব অল্প সময়ের মধ্যে ধারাবাহিকটি নিজের জনপ্রিয়তা বিস্তার করেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বর্ষা এবং বুবলাই এই ঘটনায় ব্যাপক খুশি হয়, বুবলাই আবারও এই বাড়িতে ফেরার চিন্তা করছে। এরপরে কমলিনী পার্বতীকে নিয়ে ঘরে যেতে বলে সবাই নতুনের বৌভাতের অনুষ্ঠান নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বুকে পাথর চাপা দিয়ে সমস্ত নিয়ম চুপচাপ মুখ বুজে করে যাচ্ছে কমলিনী।
রাতের বেলা নতুন বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। কমলিনী নতুনকে বারবার ফোন করে সত্ত্বেও নতুন ফোন তোলে না অবশেষে ফোন তোলার পর কমলিনী নতুনকে বাড়ি ফেরার জন্য অনুরোধ করে। কিন্তু নতুন জানিয়ে দেয় সে ওই বাড়িতে ফিরবে না তার অনুমতি না নিয়ে সমস্ত কাজ করা হচ্ছে সেটা নতুন একেবারেই মানতে পারছে না। নতুন তো কমলিনীকে এখনো সত্যিটা জানিয়ে উঠতেই পারিনি তাই কমলিনীও নতুনকে ভুল বুঝছে। একে অপরের প্রতি অভিমান করে রয়েছে।
ওদিকে কুরচি গিয়ে পার্বতীকে তার খাবার দিয়ে আসে। সকলেই তার সঙ্গে দেখা করতে আসে। পার্বতী ঘরের মধ্যে চুপ করে বসে রয়েছে নতুনের অপেক্ষায়। কিন্তু নতুন যে রাতে বাড়ি ফিরবে না সে কথা সে জানতেও পারেনি। এদিকে নতুনের ফোন নাম্বারও তার কাছে নেই, তাই যোগাযোগও করতে পারছে না। তাই কুরচির কাছে বাধ্য হয়েছে নতুনের ফোন নাম্বার চেয়ে বসে। কুরচি পার্বতীর সাথে খুবই খারাপ ব্যবহার করে। ঠিকমতো তার কথার উত্তর দেয় না, তার সঙ্গে ব্যবহার ভালো করে না। তবুও কুরচি পার্বতীকে নতুনের নম্বর দিয়ে দেয়। পার্বতী নতুনকে ফোন করায় নতুন বেশ বিরক্ত হয়।
আরও পড়ুনঃ বিরাট বড় দুঃসংবাদ! অ’গ্নিকাণ্ডে মৃ’ত্যু হল জনপ্রিয় শিশু শিল্পীর! শোকের ছায়া টলিপাড়ায়!
নতুন আবার পার্বতীর উপর চিৎকার করতে থাকে। তার ওপর কোনো অধিকার নেই তাদের বিয়েটা মিথ্যে এই সমস্ত কথা ফোনের মধ্যে চিৎকার করে বলতে থাকে। কিন্তু পার্বতী এমন একটা ভাব করছিল যেন কিছুই হয়নি। হাসিমুখে নতুনের সাথে কথা বলছিল। ওদিকে আবার বর্ষা বুবলাইও ফিরে এসেছে বাড়িতে। এখন নতুন যেহেতু পার্বতীর সাথে বিয়ে হয়ে গিয়েছে এটা ভেবে ভীষণ খুশি তারা। তাই কমলিনীও তাদের বাড়িতে থাকতে দিয়েছে। কিন্তু নতুন যে কবে আসল সত্যিটা বলতে পারবে সেটাই দেখার অপেক্ষা।

