বিরাট বড় দুঃসংবাদ! অ’গ্নিকাণ্ডে মৃ’ত্যু হল জনপ্রিয় শিশু শিল্পীর! শোকের ছায়া টলিপাড়ায়!

একটা দুর্ঘটনা যেতে না যেতে আরো একটা এসে হাজির। বছরের শুরু থেকেই যেন একের পর এক দুঃসংবাদ লেগেই রয়েছে। এই বছরের শুরু থেকে আমরা আমাদের মাঝখান থেকে হারিয়েছি জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের। সম্প্রতি তেমনি জনপ্রিয় শিশু শিল্পীর মৃত্যুতে শোকাহত গোটা ইন্ডাস্ট্রি। ফিল্ম ইন্ডাস্ট্রিতে (Film Industry) যেন শোকের কালো ছায়া পড়েছে।

ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় শিশু শিল্পীর মৃত্যু সংবাদ এসে হাজির হলো। তাই মৃত্যুতে শোকাহত গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। এত অল্প বয়সে শিশুটির মৃত্যু পরিবার পরিজনরা মেনে নিতে পারছেন না। অকালে ঝরে গেল বছর ৮-এর শিশুশিল্পী। ভয়ংকর অগ্নিকাণ্ডে অকালে ঝরে গেল একটি প্রাণ।

তবে ওই শিশু শিল্পীর সাথে মৃত্যু হয়েছে তার দাদারও। পুলিস সূত্রে খবর অনুযায়ী জানা গিয়েছে, চারতলা ফ্ল্যাটের ড্রয়িং রুমে প্রথম আগুন লাগে। ঘরে তখন দুই ভাই একা ঘুমিয়ে ছিল। আর তখনই শেষ হয়ে যায় সবটা। রবিবার রাত ২ টো নাগাত এই অগ্নিকাণ্ডটি হয়। তাদের বাবা জিতেন্দ্র শর্মা, একজন কোচিং সেন্টারের শিক্ষক সে সময় একটি ভজনের অনুষ্ঠানে গিয়েছিলেন এবং মা অভিনেত্রী রিতা শর্মা তখন মুম্বইয়ে শুটিংয়ে ব্যস্ত।

মাঝরাতে প্রতিবেশীরা বাড়িতে ধোঁয়া দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুই ভাইকেই মৃত বলে ঘোষণা করা হয়। সূত্রের খবর অনুযায়ী শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে সন্দেহ করা হচ্ছে। প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে ধোঁয়া বের হতে দেখে দরজা ভেঙে ভিতরে ঢোকেন এবং দুজন শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে। তারপর সঙ্গে সঙ্গে তাদের বাবাকে খবর দেওয়া হয়। এবং দুই ভাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুনঃ অভিনেত্রীর কোল ফাঁকা করে হারিয়ে গিয়েছে চিকু! তবুও জন্মদিনে তাকে ভোলেননি মিমি! প্রিয়জনের জন্মদিনে মিমির আবেগঘন মুহূর্ত!

বীর হনুমান ধারাবাহিকের লক্ষণ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ওই শিশু শিল্পীকে। মৃত্যু হয়েছে দুই ভাই শৌর্য শর্মা ও বীর শর্মার। শৌর্যর বয়স ১৬ বছর আর ছোট ভাই বীর ৮ বছর বয়সে অকালেই প্রাণ হারালো। জনপ্রিয় শিশু শিল্পীকে হারিয়ে শোকাহত গোটা ফিল্ম ইন্ডাস্ট্রি। ধারাবাহিক জগতে এক বড় ক্ষতির মুখে পড়ল সকলে। সূত্রের খবর অনুযায়ী বর্তমানে আগুন লাগার প্রকৃত কারণ ও মৃত্যুর পেছনের কারণ নির্ধারণে তদন্ত চলছে।

Back to top button