‘এবারের পূজোটা আমার আর দেখা হলো না…’- পুজোয় হতাশা রাইমা! কলকাতা থেকে বহুদূরে অভিনেত্রী!

টলিপাড়ার (Tollywood) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন রাইমা সেন (Raima Sen)। শুধুমাত্র বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেই নয় বলিউডেও দাপিয়ে বেশ কিছু কাজ করেছেন রাইমা। কর্মজীবনে অভিনেত্রী যতটাই সফল হোক না কেন বাস্তবে ব্যক্তিগত জীবনে কিন্তু অভিনেত্রী আজও একা। নিজের মনের মানুষ কে এখনো খুঁজে পায়নি রাইমা। বয়স ৪৫, কিন্তু রাইমার মনের মানুষের এখনো দেখা মিলেনি।

অভিনয় জগতে দু’দশকেরও বেশি সময় পার করেছেন রাইমা সেন। টলিউডের পাশাপাশি বলিউডেও চুটিয়ে কাজ করেছেন। ‘হাওয়া বদল’, ‘২২শে শ্রাবণ’, ‘মি আমোর’, ‘বাস্তশাপ’, ‘বাইশে শ্রাবণ’, ‘দ্বিতীয় পুরুষ’-এর মতো ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন। তবে এ বছরের দুর্গা পুজোটা রাইমার কাছে ছিল ভীষণই দুঃখজনক এবং হতাশার। রাইমার পুজো কখনো এমন কাটবে সেটা তিনি কল্পনাও করেননি।

সাক্ষাৎকারে দুর্গাপূজার হতাশার কথা নিজের মুখেই জানালেন অভিনেত্রী। কি এমন হলো অভিনেত্রীর সাথে চলতি বছর দুর্গাপূজায় যার জন্য এতটা হতাশ অভিনেত্রী, মন খারাপ কাটিয়ে উঠতে পারছেন না তিনি। তবে কি আবার কোন দুর্ঘটনা ঘটেছে অভিনেত্রীর জীবনে? বেশ কিছুদিন আগে নিজের বাবাকে হারিয়েছেন অভিনেত্রী। যার জন্য ভেঙে পড়েছিলেন তিনি। তবে কি আবারো সেরকম কোনো দুঃসংবাদ এল অভিনেত্রীর জীবনে?

সাক্ষাৎকারে নিজেই তার দুর্গা পুজোতে মন খারাপের কারণ জানিয়েছেন রাইমা। জানিয়েছেন এই বছরের মত দুর্গাপুজো তিনি আগে কখনো কাটাননি। তাই এবছরের দুর্গাপূজাটা তিনি কোনদিন ভুলতে পারবেন না। আসলে চলতি বছর দুর্গাপূজাতে কলকাতায় ছিলেন না রাইমা। সেই দুঃখটাই অভিনেত্রী ভুলতে পারছেন না। এতগুলো বছরে প্রথমবার অভিনেত্রী কলকাতা দুর্গাপূজাতে কলকাতার বাইরে কাজে সূত্রে ছিলেন।

আরও পড়ুনঃ দিদির ষ’ড়যন্ত্রের ফাঁদে পা দিল উজি! নিজের কাজ হাসিল করতে বোনকে ব্যবহার করল নিশা! দুর্ধর্ষ আজকের পর্ব

সাক্ষাৎকারে রাইমা বলেন, ‘এত বছরে প্রথমবার আমি দুর্গাপূজায় কলকাতায় ছিলাম না। খুব মিস করেছি প্রতিদিন। দশমীর দিনই আমি ফিরেছি। অন্যান্য জায়গায় দুর্গাপূজা হয় ঠিকই কিন্তু কলকাতার মতো দুর্গাপুজো কোথাও হয় না। তাই আমি এ বছরের পূজাটা একেবারেই মজা করতে পারিনি। এটা নিয়ে আমার খুব দুঃখ। কাজের জন্য আমাকে বম্বে যেতে হয়েছিল। আর সেখানেই থাকতে হয়েছে এ বছর পুজোতে।’ রাইমার কথায় সকলেই সম্মতি জানিয়েছেন। সত্যিই দুর্গাপুজো এখন দেশের কোনায় কোনায় হলেও কলকাতার মতো দুর্গাপুজোর আমেজ সারাদেশে আর কোথাও পাবে না বাঙালিরা। পুজোর এই চারটে দিন যেন ঘুরেফিরে বাঙালি নিজের ঘরেই ফিরতে চায়।

Back to top button