দিদির ষ’ড়যন্ত্রের ফাঁদে পা দিল উজি! নিজের কাজ হাসিল করতে বোনকে ব্যবহার করল নিশা! দুর্ধর্ষ আজকের পর্ব

বর্তমানে জি বাংলার (Zee Bangla) পর্দায় নতুন শুরু হওয়া বেশ কিছু ধারাবাহিকের মধ্যে অন্যতম একটি হলো জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। ধারাবাহিকটি শুরু হয়েছে মাত্র কয়েক সপ্তাহ হল। ইতিমধ্যেই দর্শকদের বেশ পছন্দের হয়ে উঠেছে ধারাবাহিকটি (Bengali Serial)। দুই বোনের ভিন্ন জীবনের গল্প ফুটিয়ে তোলা হচ্ছে ধারাবাহিকে। গল্পে নায়িকা চরিত্রে রয়েছে অভিনেত্রী আরাত্রিকা মাইতি (Aratrika Maity) এবং অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, উজি নিশার পিছনে নজর রাখছিল গুন্ডারা, তাদের মারার জন্য বাড়ি পর্যন্ত চলে আসে। সেখান থেকে পালিয়ে আসে উজি এবং নিশা। গুন্ডারা ধরতে পারে না তাদের। আসলে এই প্ল্যানটা ছিল ঋষির দিদির। উজি এবং নিশা যাতে কোনরকম ভাবে ঋষি পর্যন্ত পৌঁছতে না পারে তাই জন্য সেই সমস্ত প্ল্যান করছে। এদিকে নিশা বুঝতে পেরেছে তাদের ঠিকানা পেয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্যই এই সমস্ত করতে ঋষি। তাই ঋষির জন্মদিনের বড় রকম ধামাকা করতে চাইছে। কিন্তু উজি সৎ পথে বদলা নিতে চায়। তাই জন্য সে একটা চাকরি খুঁজছে অনেকদিন ধরে।

তারপর এই উজির ফোনে হঠাৎ করে একটা মেসেজ আসে চাকরির। কিন্তু কি চাকরি, কোথায়? সেই সম্পর্কে কিছুই লেখা ছিল না সেই মেসেজে। তাই উজি সরাসরি ফোন করে সেই চাকরির বিষয়ে খোঁজ-খবর নেয়। ফোন করার পরেই উজি জানতে পারে কাজটা ব্যানার্জি কোম্পানির মালিক ঋষি ব্যানার্জির জন্মদিন পার্টিতে করতে হবে। আসলে যেই ইভেন্ট অর্গানাইজার এই পার্টিটা এরেঞ্জ করছে ব্যানার্জি বাড়িতে তাদের একজনের সুপারভাইজারের প্রয়োজন আর সেই জন্য তারা একজন মহিলাকে খুঁজছেন। এই সমস্ত কিছু শোনার পর উজির বাবার মৃত্যুর দিনের ঘটনাগুলো মনে পড়তে থাকে। আর ঋষির উপরে রাগ আরো বেড়ে যায়। তাই মুখের উপরে উজি সেই কাজ ফিরিয়ে দেয়।

এদিকে উজিদের আগের বাড়ি থেকে অন্য বাড়িতে যেতে হবে, তাই সমস্ত ব্যাগ গুছিয়ে উজি নিশা আবারো নতুন বাড়ির ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে তো একেবারেই অবাক দুজনে। এত অল্প সময়ের মধ্যে ভানু অসাধারণ একটি বাড়ির খোঁজ পেয়েছে তাদের জন্য সেটাই দেখে অবাক হয়ে যায় দুজনে। এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর বাড়ি কি করে ভানু জোগাড় করল সেই প্রশ্ন করায় ভানু একটা কাগজ ধরিয়ে দেয় দুই বোনের হাতে। আসলে নিশা এবং ভানুর নকল ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে এই বাড়ি জোগাড় করেছে সে। আর সেটা দেখে তো নিশা ভীষণ রেগে যায়। এদিকে উজি বিষয়টায় বেশ মজা পায়।

আরও পড়ুনঃ ‘এসব পিছন চাটা গাধারা…’- উত্তরবঙ্গের বিপর্যয়ের মাঝেও কার্নিভালে উপস্থিত অঙ্কুশ-শ্রাবন্তী-প্রসেনজিৎ! ক্ষোভে ফেটে পড়লেন শ্রীলেখা মিত্র!

এরপরই উজিকে বাড়িতে রেখে নিশা ভানুর সঙ্গে কেনাকাটি করার নাম করে বেরিয়ে পড়ে। আর নিশা ভালোমতোই জানে আজ অষ্টমী এবং ঋষির জন্মদিন। এই জন্মদিনের পার্টিতেই বড় কিছু ধামাকা করবে নিশা। কিন্তু তার বোনকেও এই কাজে সামিল করবে সে। সেই প্ল্যানই মতোই নিজেদের লোকজনদের জড়ো করে মাথা ফাটিয়ে ফেলে নিশা। আর দিদির কিছু হলে ছুটে আসবে উজি সেটা ভালো মতোই জানে সে। আর সেই মতোই দিদির ফাঁদে পা দিয়ে উজি ছদ্মবেশে ব্যানার্জি বাড়িতে ঢোকে। ঋষিকে এত আনন্দ উৎসব করতে দেখেই তো তার ভেতরের রাগ আরো জেগে ওঠে। দেখা যাক এবারে কি হয় আগামী পর্বে।

Back to top button