নৃসিংহ দেবের আশীর্বাদে শত্রুর সন্ধান পেলে ফুলকি! ঘন্টার আওয়াজ শুনে রুদ্র কাছে পৌঁছে গেল সে! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব!

টিআরপি তালিকায় (TRP List) প্রথম পাঁচে থাকা জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরে চলা এই মেগা ধারাবাহিক (Bengali Serial) দর্শকদের অত্যন্ত পছন্দের। ধারাবাহিকে নায়ক নায়িকার পাশাপাশি অন্যান্য চরিত্রগুলিও দর্শকের কাছে বেশ গুরুত্বপূর্ণ। তাইতো ধারাবাহিকের জনপ্রিয়তা প্রথম দিন থেকে আজ পর্যন্ত একই রয়েছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, নাচে গানে মেতে ওঠে গোটা রাজমহল। সকলেই হৈ হৈ করে অষ্টমীর সন্ধ্যা উপভোগ করে। ফুলকি নিজের হাতে সন্ধ্যা আরতি করে। ছোটরাণী তো এসব দেখে একেবারে জ্বলতে থাকেন। কিছুতেই ফুলকিকে শান্তিতে থাকতে দেবে না সেই কথা দেন। হৈ হুল্লোড় শেষ হওয়ার পর এবারে রাজমহলের আরেক নিয়মের পালা। প্রথা অনুযায়ী রাজমহলের পুজোতে মায়ের সামনে সংকল্প করে চালকুমড়ো বলি দিতে হয়। বড় রাজা সেই চাল কুমড়ো বলি দেওয়ার সময় ফুলকি বাধা দেয়। বাধা দিয়ে বলে সে সংকল্প করে এবারে এই চাল কুমড়ো বলি দিতে চায়। প্রথমে সকলে অবাক হলে ফুলকি জানায় রুদ্রকে ধরার জন্য এবং শাস্তি দেওয়ার জন্য এই সংকল্প করে এবার সে বলি দিতে চায়। তবে বলিতে বাধা পাওয়া যে ভালো না তাই আবার নতুন করে সবকিছু শুরু করা হয়। তারপর এক কপে মায়ের সামনে ফুলকি সেই চাল কুমড়ো বলি দেয় এবং রুদ্রকে শাস্তি দেওয়ার সংকল্প নেয়।

ওদিকে ফুলকির মতো রুদ্র তো যে ঘরে রয়েছে সেখানে মা দুর্গার পুজো করছে। আর সেই পুজোতে রুদ্র চাল কুমড়ো বলি দেওয়ার ব্যবস্থা করে ফুলকিকে মারার সংকল্প নিয়ে। তাই সেও প্রথা মেনে চাল কুমড়ো বলির ব্যবস্থা করে। কিন্তু রুদ্র যতবার মায়ের সামনে চাল কুমড়ো বলি দিতে যাচ্ছে ফুলকিকে মারার সংকল্প নিয়ে ঠিক ততবারই বাধা পড়ছে। আর ছোট রাণী সেটা দেখে তো ভয় পেয়ে যাচ্ছে। কারণ ফুলকিকে কোন বিপদ ছুঁতে পারে না কখনো। এবারও তাদের প্ল্যান যদি কাজে না আসে তাহলে মহা বিপদে পড়বে তারা।
ওদিকে চাল কুমড়ো বলি পর ফুলকি, বড় রাজা এবং ধানু মিলে নৃসিংহ দেবকে ভোগ নিবেদন করতে যায়। এই ভোগ নিবেদনের সময় আসে পাশে কারোর থাকার নিয়ম নেই। ফুলকি বড় রাজার কথা মত নৃসিংহ দেবকে ভোগ নিবেদন করে তাকে আহ্বান জানিয়ে চলে আসে ঘর থেকে। আর সকলের অনুপস্থিতিতে লুকিয়ে সেই ঘরে ঢোকে রুদ্র এবং নৃসিংহ দেবের ওই প্রসাদে বিষ মিশিয়ে দেয়। কারণ প্রথমে যে নৃসিংহ দেবকে ভোগ নিবেদন করেছে আগে সে ভোগ ভক্ষণ করবে এবং তারপরে বাকিটা প্রসাদ পাবে। তাই নিয়ম অনুযায়ী ফুলকি প্রথম ভোগ খাবে আর সেই ভোগ খাওয়া মাত্রই ফুলকির কোন একটা ক্ষতি হয়ে যাবে সেটাই রুদ্র চায়।
আরও পড়ুনঃ ‘বহু মানুষ প্রাণ হারিয়েছেন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা ঠিক করেছি…’- জলের তলায় উত্তরবঙ্গে! আমি এই অবস্থায় অভিনেত্রীর সিদ্ধান্তে অবাক টলিপাড়া!
ভোগে যে বিষ মিশিয়েছে রুদ্র সে কথা একমাত্র ছোট রাণী এবং ছোট রাজকুমার জানতো। তাই জন্য নৃসিংহ দেবের ভোগ খাওয়ার পর ফুলকি যখন প্রথম সেই ভোগ মুখে তুলতে যাবে তখন আড়াল থেকে সবটা দেখছিল ছোট রাজকুমার। ফুলকি তো এ বিষয়ে কিছুই জানে না। তাই নিজের অজান্তেই মুখে প্রসাস দিয়ে দেয়। যদিও নৃসিংহ দেবের আশীর্বাদে ফুলকি এবারেও প্রাণে রক্ষা পায়। আর সন্ধ্যারতির সময় দূর থেকে ঘন্টার আওয়াজ শুনতে পায় ফুলকি। সেই ঘন্টার আওয়াজ অনুসরণ করে ফুলকি পৌঁছে যায় রুদ্র পর্যন্ত, এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

