‘বহু মানুষ প্রাণ হারিয়েছেন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা ঠিক করেছি…’- জলের তলায় উত্তরবঙ্গে! আমি এই অবস্থায় অভিনেত্রীর সিদ্ধান্তে অবাক টলিপাড়া!

বর্তমান সময়ে উত্তরবঙ্গের অবস্থা ভীষণই শোচনীয়। অতিরিক্ত বন্যায় ভেসে গিয়েছে চারিপাশ। জলমগ্ন গোটা এলাকা, পাহাড়ি এলাকায় নেমেছে ভূমিধস। শান্ত বয়ে যাওয়া নদীগুলো অশান্ত রূপ ধারণ করেছে। আর উত্তরবঙ্গের এই অবস্থা দেখে চারিদিকেই চিন্তিত সকলে। এবারে উত্তরবঙ্গের এই কঠিন পরিস্থিতিতে চরম সিদ্ধান্ত নিলেন টলিউড (Tollywood) অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Moitra)।

রুক্মিণী সিদ্ধান্তে অবাক হয়েছেন প্রত্যেকেই রূপালী কাছ থেকে যে এমন একটা কঠিন পরিস্থিতিতে অভিনেত্রী এমন এক সিদ্ধান্ত নেবেন সেটা কেউই কল্পনা করেননি। শেষবার বিনোদিনী চরিত্রে পর্দায় ধরা দিয়েছিলেন অভিনেত্রী সামনের হাতে অসংখ্য কাজ। রুক্মিণীর আসন্ন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’ সেই নিয়ে এখন ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। এরই মধ্যে অভিনেত্রী নিলেন এক বিরাট বড় সিদ্ধান্ত।

চিরঞ্জিত এবং রুক্মিণীর পাশাপাশি এই ছবিতে অভিনয় করবেন অঞ্জনা বসু, তুলিকা বসু, সন্দীপ্তা ভট্টাচার্য, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, প্রণয় দাশগুপ্ত, প্রিয়াঙ্কা পোদ্দার, অমিত কুমার দত্ত, দিব্যজ্যোতি রক্ষিত, মৌসুমী ছেত্রী, সুমিত সাহা, সৌরভ সমাদ্দার সহ আরও অনেকে। ইতিমধ্যেই এই ছবির প্রথম লুক প্রকাশ্যে এনেছেন অভিনেত্রী। ল্যাপটপ সামনে চোখে চশমা পরে একেবারে অন্যরকম একটি লুকে দেখতে পাওয়া যায় অভিনেত্রীকে। ছবির ট্রিজার দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক। তবে রুক্মিণীর বড় সিন্ধন্তে মন ভাঙলো দর্শকদের।

এক অবাধ্য বাবা আর তার দায়িত্বশীল মেয়ের মান অভিমানের গল্প নিয়ে আসতে চলেছে এই ছবিটি। ছবির টিজার মুক্তি পাওয়ার কথা ছিল আজ ৬ অক্টোবর সকাল ১১টায়। সবকিছুই ঠিক ছিল কিন্তু উত্তরবঙ্গের ভয়াবহ অবস্থার কথা মাথায় রেখে হঠাৎ ছবির টিজার মুক্তির সময় পিছিয়ে দিলেন রুক্মিণী মৈত্র। গোটা টিমের হয়ে এই ঘোষণা করেন তিনি। একটি পোস্ট করে তিনি লেখেন, ‘বন্যায় উত্তরবঙ্গে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি ‘হাঁটি হাঁটি পা পা’ ছবির টিজার পিছিয়ে দেওয়া হবে। টিজার কবে মুক্তি পাবে সেটা আগামী সময় জানিয়ে দেওয়া হবে।’

আরও পড়ুনঃ দুর্গা সাজতে গিয়েই বিপত্তি! ভারী পোশাক, চড়া মেকাপে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অপরাজিতা আঢ্য! এত বছরের অভিনয় জীবন, প্রথম এমন অভিজ্ঞতার শিকার অভিনেত্রী!

রুক্মিণীর এই সিদ্ধান্তকে বাহবা জানিয়েছেন ভক্তরা। প্রত্যেকে অভিনেত্রীর এই সিদ্ধান্তকে প্রশংসা করছেন। এর আগেও বহু পরিস্থিতিতে অভিনেতা অভিনেত্রীরা এই ধরনের পদক্ষেপ নিয়েছে। দেব এর আগে এই ধরনের পদক্ষেপ নিয়েছিল নিজের ছবির ট্রেলার মুক্তির ক্ষেত্রে। এবারে সেই পথেই হাঁটলেন রুক্মিণী।

Back to top button