‘মা তো এখানে নেই, তাই বাবার পাঞ্জাবি ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার…’- পুজোর মাঝেই বাবা মেয়ের অদ্ভুত মেলবন্ধন! বাবাকে নিজের সন্তানের মতন যত্ন করেন মিমি!

বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রির (Tollywood) জনপ্রিয় সুন্দরী ট্যালেন্টেড অভিনেত্রীদের মধ্যে প্রথম সারিতেই রয়েছে মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) নাম। অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানে বেশ দক্ষ ভাবে সক্রিয় রয়েছেন মিমি। দুই দিক সামলাচ্ছেন নিজের হাতে। একের পর এক ছবিতে অভিনয় করে প্রতিবার দর্শকদের মন জয় করেছেন। যখনই মিমিকে কোন নতুন ছবিতে দেখা গিয়েছে তখনই নতুন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলেছেন মিমি।

কিছুদিন আগে গিয়েছে বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গোৎসব। পুজোতে সকলেই হৈ হৈ করে কাটিয়েছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটিরাও নিজেদের মতো করে পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মীদের সাথে পুজো সেলিব্রেট করেছে। সেলিব্রেটিদের পূজো কাটানোর বিভিন্ন মুহূর্তের ভিডিও, ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেরকমই মিমি চক্রবর্তীর পুজোর একটি মিষ্টি মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়া ব্যাপক ভাইরাল হয়েছে।

বাবার সাথে মিমির কাটানো একটি মিষ্টি মুহূর্তের সাক্ষী হয়েছেন দর্শকেরা। বাবা মেয়ের সেই মিষ্টি মুহূর্ত দেখে মুগ্ধ দর্শক। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে মিমি পূজা মন্ডপে দাঁড়িয়ে থেকে বাবার চুল, পাঞ্জাবি ঠিক করে দিচ্ছে। ঠিক ছোটবেলায় যেমন বাবা মায়েরা আমাদের সাজগোজ ঠিক করে দিত, পোশাক আশাক সুন্দরভাবে সাজিয়ে পুজোর মন্ডপে যাওয়ার জন্য তৈরি করে দিত এখন ঠিক উল্টোটাই হচ্ছে মিমির সাথে।

আসলে আমরা যখন বড় হয়ে যাই তখন মা-বাবারা আমাদের কাছে সন্তান তুল্য হয়ে ওঠে। একসময় যে মা-বাবা আমাদের সাজিয়ে গুছিয়ে পূজা মন্ডপে পাঠাতেন ঘুরতে যাওয়ার জন্য তৈরি করে দিতেন বড় হয়ে আমরা সেই মা-বাবাদেরই সাজিয়ে তাদের ঘুরতে যাবার জন্য তৈরি করে দি। মিমির ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। আর মিমি এবং তার বাবার এই সুন্দর মিষ্টি মুহূর্ত দেখে মুগ্ধ দর্শক। মিমি জানান তার বাবাকে যদি সুন্দর ভাবে পরিপাটি করে সাজিয়ে না দেওয়া হয় তাহলে মিমি মায়ের কাছ থেকে বকা খান।

আরও পড়ুনঃ ভবানীপুরে ছাদের অলৌকিক দর্শন! তড়িঘড়ি লক্ষ্মীপুজোর আয়োজন! ছাদে গিয়ে কি এমন দেখেছিলেন উত্তম কুমার?

বাবা মেয়ের এই মিষ্টি মুহূর্তের সাক্ষী হতে পেরে দর্শকও ভীষণ খুশি। কিছুদিন আগেই মিমির রক্তবীজ টু মুক্তি পেয়েছে সিনেমা হলে। এই ছবিতে প্রথমবার মিমিকে বিকিনি লুকে দেখা গেল। বলা যায় এই প্রথমবার বাংলার কোনো অভিনেত্রী এরকম কোন সাহসী পোশাকে পর্দায় ধরা দিয়েছেন। পুজোতে বাবার সাথেই কলকাতাতে কাটিয়েছেন মিমি, মা শিলিগুড়ির বাড়িতে ছিলেন। তাই বাবার সম্পূর্ণ দায়িত্ব ছিল মিমির কাঁধে।

Back to top button