ঋষির উপর বদলা নিতে ব্যানার্জি কোম্পানিতে যোগ দিলো উজি! দিদির অজান্তে নতুন বিপদ বয়ে আনলো সে! দুর্ধর্ষ আজকের পর্ব

সদ্য শুরু হওয়া বাংলার জনপ্রিয় কিছু ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম হলো জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। জি বাংলার (Zee Bangla) পর্দায় মাত্র কয়েকদিন হয়েছে ধারাবাহিকটি শুরু হয়েছে। ইতিমধ্যেই কিন্তু একটু একটু করে দর্শকদের মনে জায়গা তৈরি করে নিচ্ছে দুই বোন নিশা এবং উজি। দুই বোনের ভিন্ন জীবনের গল্প তুলে ধরা হচ্ছে ধারাবাহিকে। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী আরাত্রিকা মাইতি, শ্রুতি দাস এবং অভিনেতা অভিষেক বীর শর্মা।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, বাড়িতে ধুমধাম আয়োজনে ঋষির জন্মদিনে সেলিব্রেট শুরু হয়। সমস্ত আয়োজন করতে থাকে বাড়ির লোকজন। বড়লোকদের জন্মদিনের আয়োজন কিভাবে হয় নিশা ভালো মতোই জানে। কিন্তু নিশা উজিকে একটা মিথ্যা কথা বলেছে। সে উজিকে জানিয়েছে ঋষি ব্যানার্জিদের বাড়িতে সে চুরি করতে যাবে কিন্তু আসলে ঋষিদের গয়নার দোকানে সে বড় ডাকাতি করবে, আর সমস্ত গয়না লুটে নেওয়ার প্ল্যান করছে।

উজি দিদিকে ভীষণ ভালোবাসে তাই যেন বারবার তাকে অন্যায় পথ থেকে সরিয়ে আনতে চায়। তারপর দুই বোন তৈরি হয়ে বের হয় কলকাতায় পুজো দেখতে। ওদিকে ঋষিও তার ভাই-বোনদের নিয়ে বেরিয়েছে প্যান্ডেল দেখতে। যদিও একে অপরের মুখোমুখি হয়নি ঋষি আর উজি। দূর থেকেই ঋষিকে দেখতে পাই মিউজিক করতে না পেরে বেশি মুখোমুখি হতে চাই কিন্তু দিদিকে কোন রকমে বুঝিয়ে সেখান থেকে টানতে টানতে নিয়ে আসা উজি।
বাড়িতেই নিয়ে এসে ভালো মতো দিদিকে বোঝায় উজি। রাগের মাথায় কোনরকম ভুল সিদ্ধান্ত না নিতে সেখানে অনেক লোকজন ছিল, পুলিশ ছিল, তাদের বাড়ির লোকজন ছিল তাই কোন রকম বোকামি করলে তাদের জেলে কাটাতে হতো। কিন্তু ওদিকে বাড়ি ফিরেই উজি এবং নিশাকে মারতে কতগুলো গুন্ডা পাঠায় ঋষির মেশোমশাই। নিশা তো বুঝতেই পেরেছে তাদের মারতে এসেছে গুন্ডারা।
আরও পড়ুনঃ নিজের হাতে পার্বতীকে বরণ করে নিল কমলিনী! বৌঠানের থেকে চিরতরে আলাদা হয়ে গেল নতুন! ফাঁস আজকের দুর্ধর্ষ পর্ব!
কোনরকমে সেখান থেকে পালিয়ে আসে উজি এবং নিশা। গুন্ডারা ধরতে পারে না তাদের। আসলে এই প্ল্যানটা ছিল ঋষির দিদির। উজি এবং নিশা যাতে কোনরকম ভাবে ঋষি পর্যন্ত পৌঁছতে না পারে তাই জন্য সেই সমস্ত প্ল্যান করছে। এদিকে নিশা বুঝতে পেরেছে তাদের ঠিকানা পেয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্যই এই সমস্ত করতে ঋষি। তাই ঋষির জন্মদিনের বড় রকম ধামাকা করতে চাইছে। কিন্তু উজি সৎ পথে বদলা নিতে চায়। তাই জন্য সে একটা চাকরি খুঁজছে অনেকদিন ধরে। আর ভাগ্যক্রমে ঋষি ব্যানার্জির কোম্পানিতে ম্যানেজিং পোস্টে চাকরি সুযোগ আসে উজির কাছে। এবারে দেখা যাক কি হয় আগামী পর্বে।

