ফুলকির পুজোর আনন্দ মাটি করতে নতুন রূপ ধারণ করল ছোট রাণী! নিজের সন্তানকে রক্ষা করতে জীবনের কঠিন সিদ্ধান্ত নিল ফুলকি! দুর্ধর্ষ আজকের পর্ব

দর্শক মহলে দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দীর্ঘদিন ধরেই ধারাবাহিকটি টেলিভিশনের পর্দায় রমরমিয়ে চলছে। প্রথম দিন থেকে একটু একটু করে দর্শকদের মন জয় করে নিয়েছে ফুলকি। ধারাবাহিকে নায়ক-নায়িকার পাশাপাশি অন্যান্য চরিত্রগুলিও দর্শকদের ভীষণ পছন্দের। ধারাবাহিকের গল্পে থাকে নিত্য নতুন টুইস্ট এবং চমক। যেমন বর্তমানে এপিসোডগুলি হচ্ছে দারুণ জমজমাট। তাইতো দর্শক প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় টিভির সামনে বসে পড়ে এই ধারাবাহিক দেখার জন্য।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, ফুলকিকে গুলি করার জন্য কে লোক পাঠালো সেই নিয়ে সকলের মনেই সন্দেহ শুরু হয়। পুলিশ এসে তল্লাশি করতে থাকে। কিন্তু ওই লোকটিকে ধরার আগেই সে নিজের মাথায় গুলি চালায়। এদিকে সকলেই প্রথমে রুদ্রকে সন্দেহ করে কিন্তু রুদ্র যে রাজমহলে এসে ফুলকির আবার ক্ষতি করবে সেটা কেউ ভাবতে পারেনি। ফুলকির দ্বিতীয় সন্দেহের তালিকায় রয়েছে ছোট রাণী। ছোট রাণীকে ডেকে পাঠানো হলে সে তো কিছুই না জানার ভান করেন। তখনই ফুলকি ছোট রাণীকে সরাসরি জানান রুদ্রর পরে যদি কেউ ফুলকির ক্ষতি করতে চায় তাহলে সেটা ছোট রাণী তাই সন্দেহটা তার দিকেই যাচ্ছে।

Abhishek Bose

ছোট রাণী অনেক ভাবেই নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এমনকি নিজের বড় ছেলেকে ইমোশনালি ব্ল্যাকমেইল করে তাকে নিজের দলে আনতে চায়। আদিত্য পুলিশকে বলে তাদের কাছে কোন প্রমাণ নেই তার মায়ের বিরুদ্ধে আর তার মা কেনই বা এমন কাজ করতে যাবে হ্যাঁ হতে পারে আগে তার মা অন্যায় করেছে কিন্তু এখন এভাবে ফুলকির ক্ষতি করা হয়তো তার মায়ের উদ্দেশ্য নয়। তাই ফুলকি শুধু শুধু সন্দেহ করছে। কিন্তু ফুলকি জানে সে ঠিক সন্দেহ করছে।

এদিকে পুলিশ ডেড বডি নিয়ে যায় তদন্ত করার জন্য। আর ফুলকিও ঘরে চলে আসে, তার মাথায় এখন অনেক রকম চিন্তা ঘুরপাক খাচ্ছে। তার সন্তানকে রক্ষা করতে হবে রুদ্রকে শাস্তি দিতে হবে। পুজোর মধ্যেই ফুলকি রুদ্রকে খুঁজে বের করে তাকে উপযুক্ত শাস্তি দিতে চাইছে। কিভাবে এত কিছু একসাথে হবে সে বুঝতে পারে না। এরপর ধানুও এসে ফুলকিকে সান্ত্বনা দেয়। ফুলকি জিজ্ঞাসা করে তার কি মনে হয় ছোট রাণী এই কাজ করেছে কিনা। ধানু বলে সন্দেহ ছোট রাণীর দিকেই যাচ্ছে। কিন্তু কোন প্রমাণ নেই, তাই তাদের আগে প্রমাণ জোগাড় করতে হবে।

আরও পড়ুনঃ কমলিনীকে মনের কথা বলতে ব্যর্থ হলো নতুন! ভালোবাসার মানুষকে ভুল বুঝেই দূরে ঠেলে দিল কমলিনী! দুর্ধর্ষ আজকের পর্ব

এদিকে অরণ্য ফুলকির এতো খেয়াল রাখছে সেই নিয়ে সকলে প্রশংসা করছে অরণ্যর যেটা ফুলকি একেবারে পছন্দ করছে না। ফুলকি ভাবছে অরণ্য রোহিতের জায়গা নিচ্ছে। সকলেই তাকে রোহিতের জায়গায় বসাতে চাইছে। কিন্তু অরণ্যকে হাজারটা কথা শোনানোর পরে অরণ্য ঠিক ফুলকির খেয়াল রাখছে, যত্ন করছে। পরের দিন অষ্টমীর অঞ্জলির জন্য অরণ্য ফুলকিকে একটা লাল রঙের শাড়ি এনে দেয়। যেটা দেখে ফুলকি একেবারে তেল বেগুনে জ্বলে ওঠে। কিন্তু অরণ্য সমস্ত খোঁজখবর নিয়ে রেখেছে রোহিতের লাল রং প্রিয় ছিল তাই ফুলকির জন্য এই শাড়ি এনে দিয়েছে সে। এদিকে ফুলকি অরণ্যর কথা রাখতে পুজোতে সকলের সঙ্গে আনন্দে মেতে ওঠে। কিন্তু ছোট রাণী কিছুতেই সহ্য করতে পারছে না। ফুলকিকে পূজার মধ্যে শেষ করে দেওয়ার প্ল্যান করছেন তিনি। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button