গ্যাসে নেই আগুন এদিকে বহাল তবিয়াতে চলছে মিষ্টি তৈরি! মিঠাই রাজিবের আগুন ছাড়া মিষ্টি তৈরি দেখে হেসে গড়াগড়ি খাচ্ছে দর্শক

প্রায় দু’বছর ধরে টেলিভিশনের পর্দায় দাপিয়ে বেরিয়েছে মিঠাই। একের পর এক মোড় ঘুরে গল্প এখন যে পর্যায়ে এসেছে তাতে প্রাথমিকভাবে অনেকেই বলেছিল ‘এবার বোধহয় গল্পের বুনাটে কোথাও খামতি দেখা যাচ্ছে। মিঠাই শেষ হয়ে যাওয়াই ভাল।’ তাই বলে সত্যিই শেষ হয়ে যাবে অনেকেই হয়তো অনুমান করতে পারেননি। কয়েকদিন আগে হঠাৎ করেই চ্যানেলে তরফ থেকে একটি প্রোমো সামনে আনায় সকলেই একপ্রকার অবাক।

ধারাবাহিক যারা দেখেন তারা জানেন ধারাবাহিকের কাহিনীতে এসেছে আমূল পরিবর্তন। মিঠাই মারা গিয়ে মিঠি এসেছে। ঘটনাচক্রে সেই মিঠির সাথে বিয়ে হয় সিড এর। এই বিয়ে হওয়া কোনো দর্শকই মেনে নিতে পারেননি, কারণ তারা সবসময় চেয়েছে মিঠাই যেমন শুধুই সিডের আর সিডও তেমন শুধুই মিঠাই এর। এই দুজনের মাঝে অপর কেউ আসুক এটা কখনোই চায়নি।

ধারাবাহিকের বর্তমান ট্র্যাক অনুযায়ী, নফর দাসের পরিবার থেকে মিঠাইকে রক্ষা করতে পেরেছে সিড। মিষ্টি ও মিঠাই দু’জনেরি মনোহরাতে এসেছে। একটু একটু স্মৃতি ফিরে আসছে তার। হল্লা পার্টি সহ মনোহরার সকলে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার সম্পূর্ণ স্মৃতি ফেরানোর। এদিকে মিঠিও সিডকে ডিভোর্স দিতে চাইছে। গল্প যেদিকে এগোচ্ছে, মনে করা হচ্ছে এবার মিঠাইয়ের মনোবিদের সঙ্গে মিল হবে মিঠির। এবার ধারাবাহিকে ‘হ্যাপি এন্ডিং’ হবে বলে মনে করছেন বাংলা ধারাবাহিকের দর্শকেরা।

তবে আজকের পর্বে মিঠাইয়ের অলৌকিক কান্ড দেখে সত্যি বেশ অবাক হয়েছেন দর্শকরা। গ্যাসের দাম যে হারে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে তাতে মিঠাইয়ের এই অলৌকিক ক্ষমতাকে যদি কোন ভাবে কাজে লাগানো যায় তাহলে মন্দ হয় না গ্যাসের খরচাও বছর আবার রান্নাও করা হয়ে যায়।

আজকের পর্বে দেখানো হয়, মনোহরাতে মিষ্টি তৈরি করছে মিঠাই শুধু মিঠাই বললে ভুল হবে সাথে রয়েছে গোটা মোদক পরিবার আর পাশে রয়েছে রাজিব কুমার। সবাই মিলে হাতে হাত লাগিয়ে তৈরি করছে সুস্বাদু মিষ্টি। কিন্তু একি কাণ্ড যে কড়াইতে পাক দেওয়া হচ্ছে সন্দেশ সেই কড়াই এর নিচে জ্বলছে না আগুন তাহলে রান্নাটা হচ্ছে কিভাবে? এটাই হচ্ছে মিঠাই রানীর জাদু, যেটা জানতে বেশ কৌতুহলে দর্শকরা।

Back to top button