পুজোর আড্ডায় দারুণ সুখবর! লক্ষ্মী পুজোর আগেই রাহুল প্রীতির জীবনে আসছে কার্তিক? কি বললেন তারকা দম্পতি?

টেলিভিশন জগতের (Bengali Television) জনপ্রিয় জুটি গুলির মধ্যে অন্যতম হলো রাহুল প্রীতির (Rahul-Prity) জুটি। দুজনেই অভিনয় জগতের বেশ পরিচিত মুখ। রাহুলকে (Rahul Majumder) আমরা একাধিক ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। অন্যদিকে প্রীতি (Prity Biswas) একাধিক ধারাবাহিকে বিভিন্ন ধরনের পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন।
২০১৭ সালে ‘রং-রুট’এর সেটে রাহুলের সঙ্গে প্রথম আলাপ হয় প্রীতির। দীর্ঘদিন প্রেম করার পর ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস। ২০২৪-এর অগাস্টে কোল আলো করে আসে তাঁদের প্রথম সন্তান। এবারে মেয়ের বয়স এক বছর হতে না হতেই নতুন সুখবর দিলেন তারকা দম্পতি।
বিজয়ার দিনই এক সাক্ষাৎকারে নিজেদের জীবনের কার্তিক আসার কথা প্রকাশ করলেন অভিনেতা। তবে কি এবারে মেয়ের পর পুত্রসন্তান আসতে চলেছে তারকা দম্পতির জীবনে? সাক্ষাৎকারে কি বললেন রাহুল? বহুদিন ধরেই রাহুলের ইচ্ছে তার দ্বিতীয় সন্তানের। দুজন থাকলে একসাথে বড় হবে, একে অপরের খেলার সঙ্গী হবে সেটাই ভালোবাসেন রাহুল।
বিজয়া দশমীতে দেবী বরণের পর এক সাক্ষাৎকারে দুজনের কাছে জানতে চাওয়া হয় লক্ষ্মীর পর এবারে ঘরে কার্তিক আসবে কিনা সেই প্রশ্নের উত্তরে অভিনেতা জানান, ‘আমার তো খুব ইচ্ছে রয়েছে আরেকজন আসুক কেউ। দুজন মিলে একসঙ্গে মারপিট করবে, খেলাধুলা করবে, বড় হবে আমার ভালো লাগে এই কথা শুনে প্রীতি বলেন রাহুলের সবই দুটো দুটো পছন্দ। কিন্তু আমি এখন একজনকে নিয়েই সামলাচ্ছি আমার মেয়ে এখনো ছোট ওর এক বছর বয়স হয়নি তাই দ্বিতীয় জনের কথা এখন ভাবছি না।’
আরও পড়ুনঃ ‘দেবী আমাদের সধবা মেয়ে, তাই ওঁর ভোগ আমিষ’ — পুজোর সাজে, অতিথি আপ্যায়নে আর বিতর্কের কেন্দ্রে সুদীপা চট্টোপাধ্যায়
তবে প্রীতি জানিয়েছে মেয়ের কারণে এক বছর কাছ থেকে বিরতি নিয়েছেন। তাই এখনই দ্বিতীয়জনের কথা ভাবছেন না। এতদিন তিনি কিছুতেই বাড়িতে বসে থাকতে পারবেন না। মেয়ে কিছুটা বড় হওয়ার পর ভাবতে পারেন কি করবেন। তবে প্রীতি একজন নিয়ে খুশি, তার মেয়েই তার লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, মা দুর্গা সব।

