সব সত্যি কমলিনীর কাছে স্বীকার করার সিদ্ধান্ত নিল নতুন! পার্বতীর শর্তের সামনে কি সে পারবে আসল সত্যিটা তুলে ধরতে! দুর্ধর্ষ আজকের পর্ব

বাংলা টেলিভিশনের পর্দার (Bengali Television) জনপ্রিয় ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো স্টার জলসার (Star Jalsha) চিরসখা (Chirosokha) ধারাবাহিক। বেশ কয়েক মাস ধরে ধারাবাহিকটি টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হচ্ছে। একেবারে অন্য ধরনের গল্প নিয়ে শুরু হয়েছিল ধারাবাহিকটি। বর্তমানে ধারাবাহিকের গল্প যতই সামনের দিকে এগোচ্ছে ধারাবাহিকটিকে নিয়ে দর্শকদের প্রত্যাশা তত বাড়ছে। প্রতিদিনই ধারাবাহিকের পর্বে থাকছে নিত্য নতুন টুইস্ট। বর্তমানে কমলিনী জীবনের মোড় ঘোরানো এপিসোড দেখানো হচ্ছে।

ধারাবাহিকের পরবর্তী পর্বে দেখানো হবে, সকলেই তো পার্বতীর কথা বিশ্বাস করে। কিন্তু নতুন মুখ খুলছে না তাই সকলেই ভাবে এই বিয়েটা হয়তো সত্যি সত্যি হয়েছে। পার্বতী সকলকে আড়াল করছে সব সত্যিটা। এদিকে পরের দিন কনে বিদায়ের সময় সকলেই পার্বতী এবং নতুনকে ডাকাডাকি করে। দরজা বন্ধ করে নতুন এবং পার্বতী নিজেদের মধ্যে আলোচনা করছিল। পার্বতী জানায় তার একটা পরিচয় দরকার নতুনের থেকে সে কিছুই দাবি করবে না শুধুমাত্র এই গ্রাম থেকে বেরোনোর জন্য তার নতুনের সাহায্যে প্রয়োজন।

এদিকে নতুন তো কিছুই মানতে রাজি নয়। আর নতুনের ব্যবহার দেখে তার কথাবার্তা আচার আচরণ দেখে পার্বতী স্পষ্ট বুঝতে পারছে। নতুনের মনে অন্য কেউ রয়েছে। আর পার্বতী এটাও বুঝতে পারছে যে কমলিনীর সাথে তার কিছু একটা রয়েছে। কিন্তু পার্বতী নতুনকে জানায় এখন আর তার কোন উপায় নেই নতুন যাকে চায় তাকে নতুন কোনোদিনই পাবে না। নতুন তো পার্বতী এই সমস্ত ব্যবহারের বেশ বিরক্ত হয়।

এদিকে অনন্যা, কমলিনীর বৌদি এই ঘটনায় ব্যাপক আনন্দ পেয়েছে। কিন্তু আসল সত্যিটা তো তারা জানেই না। তাই কমলিনীকে অপমান করতে এতটুকু ছাড়ছে না। বিঁধিয়ে বিঁধিয়ে কথা বলে যাচ্ছে। সিঁদুরের জোর অনেক বেশি এবার থেকে নতুন এর উপর আর অন্য কারো অধিকার থাকবে না এই সমস্ত কথা বলে আঘাত দিতে থাকে কমলিনীকে। তখনই কমলিনীর সন্তানরা তাকে জানায় দুঃখ পাওয়ার কোন কারণ নেই তারা সবসময় কমলিনীর পাশে আছে এবং থাকবে। মিঠি মাকে আশ্বাস দেয় মন খারাপ না করতে।

আরও পড়ুনঃ ‘পুজোর সময় আমরা সবাই ছোটবেলায় ফিরে যাই, বাবা আর আমি একেবারে বাচ্চা হয়ে উঠি…’- দশমীর দিন মন খারাপ! চোখে জল নিয়ে ছোটবেলায় ফিরে গেলেন কোয়েল মল্লিক!

 

এদিকে বদ্ধ ঘরের আড়ালে পার্বতী নতুনকে রীতিমত থ্রেট দেয় সত্যি কথা না স্বীকার করতে এবং বারবার বলে সামাজিক স্বীকৃতি পার্বতীকে দিতেই হবে না হলে পার্বতী কখনো স্বীকার করবে না তাদের এই বিয়েটা মিথ্যে। শুধুমাত্র সমাজের কাছে নতুনের থেকে স্বীকৃতি চায় নিজের মতো করে বাঁচার জন্য। আর কিছু কোনদিনও সে নতুনের কাছে দাবি করবে না। কিন্তু নতুন যদি মুখ খোলে তাহলে পার্বতী বেঁকে বসবে। এরপর এক এক করে নতুন এবং পার্বতী ঘর থেকে বেরিয়ে আসে তাদের আশীর্বাদ শুরু হয়। দেখা যাক কি হয় আগামী পর্বে।

Back to top button