ছদ্মবেশে রাজমহলে এলো রুদ্র! ফুলকিকে নিজের রাস্তা থেকে সরানোর জন্য বড় ফাঁদ পাতলো ছোট রাণী! দুর্ধর্ষ আজকের পর্ব

বাংলা টেলিভিশনের (Bengali Television) জনপ্রিয় কিছু ধারাবাহিকের (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো ফুলকি (Phulki)। প্রতিসপ্তাহে টিআরপি তালিকায় বাজিমাত করছে এই ধারাবাহিক। প্রতিদিনই হচ্ছে টানটান পর্ব। এক কথায় ফুলকি ধারাবাহিকের একটি এপিসোডও মিস করার মতন নয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক ধারাবাহিকের আগামী পর্বে কি হতে চলেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পরের দিন মায়ের বোধন হয়। ফুলকি একে একে মা দুর্গার হাতে তার সমস্ত অস্ত্র তুলে দেয়। বড় রাজাই ফুলকিকে নির্দেশ দেয় মায়ের হাতে অস্ত্র তুলে দিতে। আর ফুলকিকে দেখে রাগে একেবারে জ্বলতে থাকে ছোট রাণী। এই সমস্ত অধিকার ছোট রাণীর ছিল। সেখানে ফুলকি সবকিছু অধিকার কেড়ে নিচ্ছে একে একে। মায়ের অস্ত্র প্রদানের পর নৃসিংহ দেবের পূজো হয় নৃসিংহদেবকে আহবান করা হয় রাজবাড়ীর দুর্গাপূজায়। এই সবই রাজমহলের নিয়ম। এতদিন এই সমস্ত নিয়ম ছোট রাণী করে এসেছেন কিন্তু হঠাৎ করে ফুলকি এসে পড়ে তার জায়গা নড়বড়ে হয়ে গিয়েছে।

ছোট রাণী সন্দেহ করেন রুদ্র এই পুজোর আয়োজনের মাঝে ঠিকই রাজমহলে আসার চেষ্টা করবে। কারণ রুদ্রকে একমাত্র এখন ছোট রাণী বাঁচাতে পারেন। তাই রুদ্র ছদ্মবেশে হলেও এই পুজোর ভিড়ের মাঝে আসবে ছোট রাণীর সঙ্গে দেখা করতে। ইন্দ্র কেও জানিয়ে দেয় ফুলকির উপরে কড়া নজর রাখতে। এদিকে পরের দিন বোধনের পর পুলিশ আসে। অংশু এবং স্বাগতা এসে ফুলকিকে জানায় রুদ্ররূপকে পুরোদমে খোঁজার চেষ্টা চালানো হচ্ছে। সবদিকে কড়া সিকিউরিটির ব্যবস্থা আছে।
তবে রাজমহলে এই পুজোর কদিন পুলিশ দিয়ে ঘেরা থাকবে। কারণ রুদ্র এখনও খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে। এখনো পুলিশ তাকে ধরতে পারেনি। তাই রাজমহল এবং ফুলকি দুজনেই এখনো বিপদের মুখে রয়েছে। বিশেষ করে ফুলকির এই মুহূর্তে সিকিউরিটির ভীষণ প্রয়োজন। যদিও ফুলকি একেবারেই পছন্দ করে না তার আশেপাশে সিকিউরিটি থাকুক। সে নিজের রক্ষা নিজেই করতে পারে বলে জানিয়ে দেয়। ফুলকি ভালোমতোই জানে রুদ্র সামনের দিকে না এলে ঠিকই তার লোকজনদের দিয়ে কোন একটা বিপদ ঘটাবে। আর সেটা আর কেউ নয় ছোট রাণী।
আরও পড়ুনঃ নতুন পার্বতীর মিথ্যে বিয়ের গল্পে বদলে গেল কমলিনীর জীবন! রাগে অভিমানে এ কোন সিদ্ধান্ত নিয়ে বসলো কমলিনী!
ছোট রাণী তো ফুলকির অভিযোগ শুনে জ্বলে ওঠে। নিজেকে রক্ষা করার চেষ্টা করে, তার দোষ ঢাকার চেষ্টা করে। এরপর সবাই চলে গেলে অরণ্য ফুলকিকে জানায় ছোট রাজকুমার ফুলকির ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই ছোট রাজকুমারকে এই পুজোতে মধ্যে চোখে চোখে রাখতে হবে। তখনই ফুলকি আদিত্যকে জানায় ছোট রাজকুমার যেন এই পুজোতে আয়োজনে থাকে। আর ফুলকি ভালমতন জানে ছোট কুমার নিশ্চয়ই তার ক্ষতি করার জন্য কোন না কোন ফন্দি আঁটছে। তাই জন্য ফুলকি তাকে নজরে নজরে রাখার জন্য ছোট কুমারকে বাড়ির পুজোতে উপস্থিত থাকতে বলে। এদিকে পরের দিন পুজোর মধ্যে ঠিকই রুদ্র ছদ্মবেশে উপস্থিত হয়েছে রাজমহলে। ছোট রাণীর মুখোমুখি হয়ে রুদ্র নিজের আসল পরিচয় দেয়। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

