মা দুর্গার সামনেই পারুলকে স্ত্রী হিসেবে মেনে নিল রায়ান! সত্যি হলো পারুলের ভোরের স্বপ্ন!

এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা মেগা ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে টানটান উত্তেজনা পর্ব হচ্ছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিকে। দীর্ঘদিন ধরে চলা এই ধারাবাহিক প্রতি সপ্তাহে দর্শকদের জন্য নিয়ে আসে নতুন নতুন চমক। ধারাবাহিকের টানটান উত্তেজনা পর্বগুলি তাই একটিও মিস করতে চান না দর্শক। তাইতো টিআরপি তালিকায় সব সময় ভালো ফলাফল করে নিজেদের জায়গায় তৈরি করে নেয় পরিণীতা।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, পারুল বুঝতে পারে বাড়ির কেউই একে অপরের জন্য সৎ নয়। সকলেরই মনে এক মুখে আরেক। রায়ান বলে এই কারণেই তার বাড়িতে থাকতে ইচ্ছে করে না। তাই দুর্গাপূজোতে সে বাড়িতে থাকবে না। পারুলের একথা শোনার পর মন খারাপ হয়ে যায়। এটা বিয়ের পর তার প্রথম পুজো সেখানে রায়ান তার পাশে থাকবে না।

Parineeta, Zee Bangla, Bengali Serial, Bengali Television, Ishani Chatterjee, Uday Pratap Singh, Parineeta New Episode, Parineeta Today's Episode 30 September, Today's Episode, পরিণীতা, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, পরিণীতা আজকের পর্ব, ঈশানি চ্যাটার্জী, উদয় প্রতাপ সিং, পরিণীতা ৩০ সেপ্টেম্বর আজকের পর্ব

এদিকে ভোরবেলা পারুল দারুণ সুন্দর একটা স্বপ্ন দেখে। একেবারে সুখী পরিবারের স্বপ্ন। সেখানে সবাই সবার আপন কেউ কোন হিংসে রাগ বিবাদ রাখেনি নিজের মধ্যে। সবাই সবাইকে কাছে টেনে নিচ্ছে। বসু বাড়িতে ধুমধাম করে দুর্গা পুজো হচ্ছে। এই স্বপ্ন দেখার পরে পারুল সোজা দাদুর কাছে চলে যায় দুর্গাপূজা করার অনুমতি চাইতে। দাদু পারুলের প্রস্তাব শুনে বেশ খুশি হয় একটুও আপত্তি জানায় না।

বাড়ির সবাইকে তারপর দাদু নিজে দুর্গা পুজোর কথা জানায়। সকলেই এই খবর শুনে খুবই খুশি হয়। দাদু পারুলের স্বপ্নের কথাও বলে সকলকে। এদিকে রায়ান বলে সে পুজোতে বাড়ি থাকবে না। তার ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে গেছে। এই কথা শুনে তো সকলের মন খারাপ হয়ে যায়। দাদুর কথাও শোনে না রায়ান। সে কোনো ভাবেই নিজের প্ল্যান ক্যান্সেল করবে না।

আরও পড়ুনঃ ছোট কুমারকে নজরে রাখতে বিশেষ উপায় বার করল ফুলকি! প্রকাশ্যে আজকের দুর্ধর্ষ পর্ব!

তাই দাদু রায়ানকে পুজোতে রাখার জন্য ফন্দি করে। রায়ান পারুলের উপর পুজোর দায়িত্ব দেয়। কে ভালো পুজো করতে পারে সেটাই দেখার। রায়ানও চ্যালেঞ্জ করে বসে পারুলকে। এরপর ধুমধাম আয়োজনে পুজোর কাজ শুরু হয়ে যায়। রায়ান পারুলকে মায়ের আশীর্বাদ কপালে ঠেকিয়ে দেয়। পারুল আবারো রায়ানকে দেখে মুগ্ধ হয়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হয়।

Back to top button