দাদুর দৌলতে পুজোতেও প্রতিযোগিতা! কে সেরা? পারুল নাকি রায়ান? এবার সেটাই দেখার পালা! দুর্ধর্ষ আজকের পর্ব

প্রতিদিনই নিজের জায়গাটা দর্শকের কাছে আরো উঁচুতে নিয়ে যাচ্ছে জি বাংলার (Zee Bangla) পরিণীতা (Parineeta) ধারাবাহিক। বর্তমানে এই ধারাবাহিকের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। মাঝে বেশ কিছুটা দমে গেলেও আবার নতুন উদ্যমে প্রথম পাঁচের প্রথমে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। ক্রমে আরো নতুন নতুন টুইস্ট আনা হচ্ছে গল্পে।

ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন, ঠিক কিভাবে প্রতিযোগিতা জিতে মৌসুমিকে হারিয়ে মুকুট পরে ফিরেছিল পারুল। মৌসুমী ভেবেছিল সে পারুলকে সহজেই হারাতে পারবে। কিন্তু তার এই ধারণা সম্পূর্ণভাবে ভুল প্রমাণ করে রায়ানের সাহায্যে জিতে যায় পারুল। তবে কি এখানেই প্রতিযোগিতার শেষ? একেবারেই নয়।

Bengali serial

দর্শকরা দেখে এসেছেন পারুল সবসময় চায় পরিবারের প্রত্যেকটা মানুষ যেন সুখে শান্তিতে ভালোভাবে বসবাস করতে পারে। তাদের মধ্যে অশান্তি মনোমালিন্য ঝগড়া ঝামেলা কমিয়ে তাদেরকে একসাথে নিয়ে থাকতে চায় ধারাবাহিকের নায়িকা। তাই যখনই এই ভালো থাকায় শিরিন অথবা তার বোন টগর বাধা হয়ে দাঁড়ায় তখনই সমস্ত শত্রুদের মুখে ঝামা ঘষে আবার সবাইকে একসাথে তলায় নিয়ে আসে নায়িকা।

এবারের পুজোটা ভালোভাবে কাটানোর জন্য পারুল আর রায়ান ঠিক করে বাড়িতেই দুর্গাপুজো হবে। কিন্তু দুর্গাপুজো তো আর মুখের কথা নয়। এর অনেক দায়িত্ব-কর্তব্য। সেগুলো পালন করবে কে? মিলেমিশে না থাকলে কোনভাবেই এই পুজো করা সম্ভব নয়। তার আগে এটা জানা দরকার যে কোন দিনের দায়িত্ব কার উপর পড়ছে।

আরও পড়ুনঃ রুদ্রর সঙ্গে ফের জোট বাঁধলো ছোট রানী! রুদ্রর জীবনে কাল হয়ে দাঁড়ালো এই বন্ধুত্ব! দুর্ধর্ষ আজকের পর্ব

ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে দাদু সবার সামনে পারুল আর রায়ানকে বলে, পুজোর দুই দিনের দায়িত্ব পারুলের আর বাকি দুই দিনের রায়ানের। ওদেরকে নিজেদের দায়িত্ব সফলভাবে পালন করতে হবে। রায়ান বলে ইউনিভার্সিটিতে সে টপার আর এখানেও সেই টপ করবে। পারুল তখন বলে, সেও সব পারে তাই তাকে কম ভাবাটা বোকামি।

Back to top button