রুদ্রর সঙ্গে ফের জোট বাঁধলো ছোট রানী! রুদ্রর জীবনে কাল হয়ে দাঁড়ালো এই বন্ধুত্ব! দুর্ধর্ষ আজকের পর্ব

দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির (Bengali Serial) মধ্যে অন্যতম একটি হলো জি বাংলার (Zee Bangla) ফুলকি (Phulki)। দুই বছর ধরে সফলভাবে দর্শকদের আনন্দ ও বিনোদন উপহার দিয়ে চলেছে এই ধারাবাহিক। যত দিন যাচ্ছে ফুলকির জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এবং গল্পে আসছে নতুন নতুন টুইস্ট যা মানুষকে এই ধারাবাহিকের প্রতি আরো আগ্রহী করে তুলছে।
ইতিমধ্যেই দর্শকরা দেখেছেন, রুদ্রর গুলিতে মারা গিয়েছে ধারাবাহিকের নায়ক রোহিত। তবে সেই জায়গা বর্তমানে দখল করেছে হুবহু রোহিতের মতোই দেখতে আরো একটি ছেলে যার নাম অরণ্য। এই ছেলেটির বুকে রোহিতের হৃদপিণ্ড প্রতিস্থাপন করা হয়েছে।

কৃতজ্ঞতা স্বরূপ এবং ফুলকিকে ভালো রাখতে অরণ্য ফুলকির আশেপাশেই থাকার চেষ্টা করে। মাঝে বেশ কয়েকবার অরণ্য ফুলকিকে এবং ফুলকি অরণ্যকে বিপদের হাত থেকে সর্বোপরি রুদ্রর প্রহারের হাত থেকে রক্ষা করেছে। তাকে ট্রেনিং দিয়ে ফুলকি একেবারে নিজের স্যারের মতন গড়ে তুলেছে।
সম্প্রতি দেখা গেছে ছোট রানী আবারও ফিরে এসেছে রাজমহলে। যা আবারো ফুলকির জীবনে অশনি সংকেত বয়ে এনেছে। তবে এইবার খুব বেশি কিছু করে উঠতে পারবে না সে। কারণ তার জারিজুরি অনেকটাই কমে গিয়েছে। সে আবারও চায় রুদ্রর সাথে হাত মেলাতে। আগামী পর্বে এটাই হতে চলেছে।
আরও পড়ুনঃ নিজেই এবারে দুর্গা পুজোর উদ্যোগ নিলো ফুলকি! রাজমহলে ধুমধাম করে আয়োজন হলো দুর্গাপুজো!
আগামী পর্বে দেখা যাবে ছোট রানী অপেক্ষা করছে রুদ্রর জন্য। সে চাই রুদ্র যাতে নিজে থেকে এই ছোট রানীর সঙ্গে যোগাযোগ করে। আবার একসঙ্গে জোট বেঁধে ফুলকির সর্বনাশ করতে চায় তারা। তবে তারা হয়তো ভুলে গেছে ফুলকি আর আগের মতন নেই। ফুলকির বুদ্ধি এখন আগের থেকেও বেশি তীক্ষ্ণ। খুব তাড়াতাড়ি ঘনি আসছে তাদের সর্বনাশের দিন।

